যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

সূরা তালাক ও অনুরূপ অন্যান্য সূরার বক্তব্যের তৃতীয় তাৎপর্য এই যে, এ দ্বারা ইসলামী বিধানের বাস্তবতা এবং মানুষ ও পার্থিব জীবনের প্রতি তার স্বভাবসুলভ আচরণ প্রমাণিত হয় । সেই সাথে এও প্রমাণিত হয় যে, ইসলাম মানবতাকে অত্যন্ত সন্মানজনক স্তরে পৌছিয়ে দিতে চায়, আর সেটা করতে চায় তার সহজাত যোগ্যতা ও জীবনের বাস্তব সমস্যাবলীর মধ্য দিয়েই । এ জন্যে বিবেকনির্ভর এই বিষয়টি সম্পর্কে সে শুধু আইন জারি করেই ক্ষান্ত হয় না। শুধু উপদেশ দেয়াকেও যথেষ্ট মনে করে না; বরং মানব সত্তববার ও জীবনের বাস্তবতার মোকাবেলায় সে এই দুটিকেই কাজে লাগায় । দাম্পত্য সম্পর্কের মূল কথা হলো স্থিতি ও স্থায়িত্ব । ইসলাম দাম্পত্য সম্পর্কের স্থিতি ও স্থায়িত্ব নিশ্চিত করতে পারে এমন সব ক’টি উপকরণ সরবরাহ করে, আর এ উদ্দেশ্যেই সে বিয়ে ও দাম্পত্য সম্পর্ককে এবাদাতের মর্যাদা দেয়। যে নর নারী দারিদ্রের কারণে বিয়ে করতে পারে না, তাদের সে রাষ্ট্রীয় তহবিল থেকে সাহায্য করে দাম্পত্য প্রেম প্রণয় যাতে স্থায়ী হয় এবং পথেঘাটে ও বাজারে রূপের প্রদর্শনী করার দিকে মন যাতে আকৃষ্ট না হয়, সে জন্যে বিপথগামিতা ও উচ্ছংখল আচরণ প্রতিরোধকারী বিধিনিষেধ (পর্দার বিধান) আরোপ করে। একই উদ্দেশ্যে সে ব্যভিচার ও ব্যভিচারের মিথ্যা অপবাদ আরোপের বিরুদ্ধে দন্ডবিধি জারি করে। কোনো গৃহে বহিরাগতের বিনা অনুমতিতে প্রবেশ ও গৃহের অভ্যস্তরেও পরিবারের সদস্যদের একে অপরের শয়নকক্ষে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ করে গৃহকে নিরাপদ, পবিত্র ও কলুষমুক্ত করে । সুনিৰ্দিষ্ট আইন দ্বারা ইসলাম দাম্পত্য সম্পর্ককে সুশৃংখল বানায় এবং গৃহ ব্যবস্থাপনা দম্পতির যে সদস্য অধিকতর যোগ্য ব্যবস্থাপক তার নিয়ন্ত্রণে সোপর্দ করে, যাতে তা অরাজকতা, উচ্ছংখলতা ও বিবাদ-বিসম্বাদ থেকে রক্ষা পায় । আবেগ উদ্দীপক উপদেশ প্রদান ও আল্লাহভীতির চেতনা সৃষ্টি ছাড়াও আরো যতো রকম নিশ্চয়তা প্রদান করা সম্ভব, তা প্রদান করে ইসলাম পরিবারকে সর্বপ্রকার দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু মানব জীবনের বাস্তবতা প্রমাণ করে যে, সকল রকমের নিশ্চয়তা ও উপদেশাবলী সত্তেও কখনো কখনো এমন কিছু পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে, যা দাম্পত্য সম্পর্কের ধ্বংস ও বিনাশ অনিবার্য করে তোলে। এ ধরনের পরিস্থিতি বাস্তবানুগভাবে মোকাবেলা না করে উপায় থাকে না। এ ক্ষেত্রে বাস্তবতাকে মেনে নিতেই হয় এবং তা অস্বীকার করে কোনো লাভ হয় না। কেননা, দাম্পত্য জীবন যাপন তখন একেবারেই অসম্ভব হয়ে পড়ে এবং দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা বৃথা ও ভিত্তিহীন হয়ে দাড়ায় । ইসলাম কখনো পবিত্র দাম্পত্য সম্পর্ককে নিয়ে এতো ব্যতিব্যস্ত হয়ে পড়ে না যে, প্রথম সুযোগেই এবং দাম্পত্য কলহের প্রথম ধাক্কাতেই তাকে বিচ্ছিন্ন করে দেবে। সে বরঞ্চ এ সম্পর্ককে মযবুত করে এবং সর্বাত্মক চেষ্টার পর নিরাশ হওয়া ছাড়া তাকে ধ্বংস হতে দেয় না। ইসলাম পুরুষকে আহবান জানায়, স্ত্রীদের সাথে সদাচরণ করো । তাদের যদি তোমাদের অপছন্দ হয়, তবে এমন কোনো কোনো জিনিস তোমাদের অপছন্দ হবে, যাতে আল্তাহ তায়ালা তোমাদের জন্যে প্রভূত কল্যাণ রেখেছেন।' এভাবে ইসলাম চরম অগ্রীতিকর অবস্থায়ও ধৈর্য সহনশীলতার পথে পুরুষদের পরিচালিত করে এবং অপছন্দনীয় নারীর মধ্যেও কল্যাণের সম্ভাবনার দ্বার উনুক্ত রাখে। বস্তুত অপছন্দনীয় স্ত্রীদের মধ্যেও যে আল্লাহ তায়ালা তাদের জন্যে কোনো কল্যাণ রাখেননি, সে কথা কেউই নিশ্চিত করে বলতে পারে না। আর তা যখন কেউ বলতে পারে না, তখন কল্যাণকে হারানো কিভাবে সমীচীন হতে পারে? অপছন্দের মনোভাব পরিবর্তন করা, | ৩৬৫ সুক্না আত্‌ তালাক (২৬০) পান্না ২৮ অনখিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।