যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

উভয়ের উদয় ও অস্তের জায়গাকে বা স্বয়ং উদয়াস্তকে আল্লাহর নেয়ামত হিসাবে উল্লেখ করা হয়ে থাকতে পারে। আবার এর অর্থ গ্রীষ্ম ও শীতকালে সূর্যের দুটি উদয়াচল এবং অস্তাচলও হতে পারে। এখানে মূল প্রতিপাদ্য বিষয় হলো, উদয়াচল ও অস্তাচল বা পূর্ব ও পশ্চিম সর্বত্রই আল্লাহ তায়ালা বিদ্যমান, তার হাতেই খ্রহ-নক্ষত্ররাজির আবর্তন বিবর্তনের চাবিকাঠি এবং সর্বত্রই তার আলো ও তার প্রভুত্ব । এ বিষয়ে চিন্তাভাবনা করলে এবং পূর্ব ও পশ্চিমে দৃষ্টিপাত করলে হৃদয়ে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বের যে অনুভূতি জাগে, সেটাই এ আয়াতের মূল মর্মার্থ । প্রাচ্য ও পাশ্চাত্যে এবং উদয়াচল ও অস্তাচলে আল্লাহর প্রভুত্ব ও কর্তৃত্ব এ বিশ্বজগতে আল্লাহর এক অন্য নেয়ামত ও দান। এ জন্যে এখানেও বলা হয়েছে যে, তোমরা আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবে? উদয়াচল ও অস্তাচল আল্লাহর নিদর্শন হওয়া ছাড়াও ভ্বিনি এবং মানুষের ওপর আল্লাহর নেয়ামতও বটে । কেননা, এতে সমগ্র বিশ্ববাসীর কল্যাণ নিহিত রয়েছে। এমনকি এ কথা বলাও অত্যুক্তি নয় যে, প্রাণীকুলের জীবন জীবিকাও সূর্য এবং চন্দ্রের উদয়াস্তের সাথে সম্পৃক্ত ও তার ওপর নির্ভরশীল । সূর্য ও চন্দ্রের উদয়াস্ত না হলে প্রাণীকুলের জীবনপ্রবাহ অচল স্তন্ধ হয়ে যেতো। পানি সম্পদ আল্লাহর এক কত্ুলনাহীন নেয়ামত মহাবিশ্বের দূরবর্তী বিষয়ের উল্লেখের পর এবার পৃথিবী ও তার পানি সম্পদের উল্লেখ করা হচ্ছে। এই সাথে উল্লেখ করা হচ্ছে যে, পানি সম্পদকে আল্লাহ্‌ সুনির্দিষ্ট মান, সুনির্দিষ্ট ধরনের ব্যবস্থাপনা ও সরবরাহ এবং সুনির্দিষ্ট উপযোগিতা ও উপকারিতায় সমৃদ্ধ করেছেন। ‘তিনি পাশাপাশি দুটি দরিয়া প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না। অতএব, তোমরা কোন্‌ নেয়ামতকে ......’ উল্লিখিত দুটি দরিয়া দ্বারা লোনা পানির দরিয়া ও মিষ্টি পানির দরিয়াকে বুঝানো হয়েছে। প্রথমটির মধ্যে সাগর-মহাসাগর এবং দ্বিতীয়টির মধ্যে নদনদী, খালবিল ও তদ ইত্যাদি অন্তর্ভুক্ত । আল্লাহ তায়ালা এগুলোকে পাশাপাশি চলতে দিয়েছেন, কিন্তু তারা একটি অন্যটির সাথে মিশ্রিত না হয়ে আপন স্বাতন্ত্য বজায় রেখে চলেছে । কেউ কারো নির্দিষ্ট সীমা ও নির্ধারিত দায়িত্ব অতিক্রম করে না । উভয়ের মাঝখানে অন্তরাল দ্বারা আল্লাহর সৃষ্টি করা প্রাকৃতিক ও স্বভাবজাত বিভিন্নতার অন্তরাল বুঝানো হয়েছে। ভূপৃষ্ঠে পানির এই দ্বিধাবিভক্তি আকস্মিকভাবে ও রাতারাতি হয়নি । এটা এক বিস্ময়কর নিয়মে পরিকল্পিত ও নির্ধারিত হয়েছে। লোনা পানি পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশকে ঘিরে রেখেছে এবং এ সব জলাধারের একটি অপরটির সাথে সংযুক্ত । আর শুষ্ক এক-চতুর্থাংশকেও কর্মোপযোগী রেখেছে এই লোনা পানির জলাধারসমূহ । এই বিপুল পরিমাণ লোনা পানি পৃথিবীর আবহাওয়াকে পবিত্র পরিচ্ছন্ন রাখা জীবন যাপনের উপযোগী রাখার জন্যে অপরিহার্য ছিলো। "_ নিউইয়র্কস্থ একাডেমী অব সাইলের প্রেসিডেন্ট সি মরিসন “মানুষ একা থাকে না' (মূল ইংরেজী নাম লেখক উল্লেখ করেননি- অনুবাদক) আরবী অনুবাদ ৪ আহত হয বল যম (‘বিজ্ঞান ঈমানের দিকে ডাকে’) নামক পুস্তকে লিখেছেন, ‘ক্রমাগত গ্যাস- যার অধিকাংশই বিষাক্ত- উতিত হওয়া সত্তেও বাতাস কার্যত দূষণমুক্ত রয়েছে এবং মানুষের বেঁচে থাকার জন্যে যতোটা ভারসাম্যপূর্ণ থাকা জরুরী, ততোটাই ভারসাম্যপূর্ণ রয়েছে। এই ভারসাম্য রক্ষার প্রধান চালিকাশক্তি হলো সেই বিশাল ও প্রকান্ড জলাধার, অর্থাৎ মহাসাগর ৷” www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।