যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

মানুষ সৃষ্টি করতে পারতেন, কিন্তু এই সৃষ্টির জীবনে পরিবারের গুরুত্বপূর্ণ অবদান থাকবে এটাই ছিলো আল্লাহর প্রচ্ছন্ন উদ্দেশ্য । পরিবারকে তিনি এমনভাবে সৃষ্টি করেছেন যেন তার সামগ্রিক জীবনধারা পরিবারের প্রতিটি সদস্যের স্বভাব প্রকৃতি, সহজাত যোগ্যতা প্রতিভা এবং তার ব্যক্তিত্ব ও গুণাবলীকে বিকশিত করে এবং তার জীবনে পরিবারের গভীরতম প্রভাব প্রতিফলিত হয় । অতপর এই একই গুরুত্্‌ দেয়া হয়েছে পৃথিবীতে প্রেরিত আল্লাহর সর্বশেষ বিধান ইসলামী বিধানের প্রতি ৷ এই বিধান মানব জাতির প্রথম সৃষ্টির সাথে সমন্বিত । আল্লাহর পক্ষ থেকে যা কিছুই সৃষ্টি হয়, তার সাথে মানব সৃষ্টির একই রকম সংযোগ ও সমন্বয় রয়েছে। আলোচ্য সূরায় এবং কোরআনের সর্বত্র দাম্পত্য ও পারিবারিক সম্পর্ককে এত গুরুত্ব দেয়ার দ্বিতীয় তাৎপর্য এই যে, ইসলামী বিধান মানুষের পারস্পরিক সম্পর্ককে সর্বোচ্চ পবিত্রতার মর্যাদা দিয়েছে। সে পবিত্রতা স্বয়ং আল্লাহর সাথে সংযোগের মহিমায় ভাস্বর । ইসলামী বিধান মানুষের পারস্পরিক সম্পর্ককে শুধু যে সর্বোচ্চ পবিত্রতায় মন্ডিত করতে চায় তা নয়, বরং তাকে আধ্যাত্মিক পবিত্রতা ও চেতনাগত পরিচ্ছন্নতাদানের জন্যে পরিবারকে উপলক্ষ হিসাবে গ্রহণ করতে চায় । পৌত্তলিক আকীদা বিশ্বাস পোষণকারীরা পরিবার সম্পর্কে ঠিক এর বিপরীত মনোভাব পোষণ করতো । বিকৃত ধর্মের অনুসারীরাও আল্লাহর সৃষ্ট স্বভাব ধর্মের পরিপস্থা মনোভাব পোষণ করতো । ‘ইসলাম মানুষের প্রকৃতির দাবীকে প্রতিহত বা প্রত্যাখ্যান করে না এবং তা খারাপ বা অপবিত্রও মনে করে না। সে শুধু একে শৃংখলাবদ্ধ ও পরিশীলিত করে এবং পাশবিক স্তর থেকে উন্নীত করে এমন এক পর্যায়ে পৌঁছিয়ে দেয়, যেখানে তা বহু সংখ্যক মনস্তাত্বিক ও সামাজিক সদাচারের উৎসে পরিণত হয় এবং যৌন সম্পর্ককে এতটা উন্নত মানবিক চেতনার ওপর প্রতিষ্ঠিত করে, যে দৈহিক মিলনকে তা মানসিক, আন্তরিক ও আত্মিক মিলনে, এক কথায় দুইটি মানুষের মিলনে রূপান্তরিত করে। এ দুটি মানুষের জীবন, আশা আকাংখা, দুঃখবেদনা ও ভবিষ্যত ভাগ্য হয় সম্পূর্ণ অভিন্ন। ভাবী বংশধরের মধ্যেও সেই একই ভাবধারা প্রতিফলিত হয় যা কিনা একই গৃহে জন গ্রহণ করে এবং যার রক্ষণাবেক্ষণ করে সেই গৃহেরই সন্তানেরা ৷’ (তাফসীর ফী যিলাল কোরআন, ১৮শ পারার ব্যাখ্যা দ্রষ্টব্য) ইসলাম বিয়েকে চরিত্রের পবিত্রতা, সততা ও উৎকর্ষ নিশ্চিত করার পন্থা ও মাধ্যম হিসাবে চিহ্তিত করে। ব্যক্তি বিশেষের জন্যে যখন অর্থাভাব বিয়ে করার পথে অন্তরায় হয়ে দাড়ায়, তখন গোটা মুসলিম সমাজকে আহ্বান জানায় তার সদস্য পুরুষ ও মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে । সূরা নূরে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের অবিবাহিত স্বাধীন পুরুষ ও মেয়েদের এবং বিবাহযোগ্য দাসদাসীদের বিয়ে দাও । তারা যদি অভাবগ্রস্ত হয়ে থাকে তবে আল্লাহ তায়ালা নিজ অনুগ্রহে তাদের সম্পদশালী বানিয়ে দিবেন। আল্লাহ তায়ালা তো সব কিছু জানেন ও সব কিছু শোনেন । আর যারা বিয়ে করার আর্থিক সংগতি রাখে না, তারা যেন আল্লাহর অনুগ্রহে অভাব থেকে উদ্ধার না পাওয়া পর্যন্ত চরিত্রের হেফাযত করে ।' ইসলামী পরিভাষায় বিয়ের আর এক নাম এহসান- যার শাব্দিক অর্থ হলো সংরক্ষণ । মোমেনদের মনে এ বিষয়টা চিরদিন বদ্ধমূল হয়ে | আছে যে, বিয়ে ছাড়া জীবন যাপন করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না- চাই তা যত দ্ষুদ্র সময়ের জন্যেই হোক না কেন । রসূল (স.)-এর কন্যা ফাতেমার (রা.) এন্তেকালের অব্যবহিত পর হযরত আলী (রা.) যখন বিয়ে করার জন্যে তাড়াহুড়া করেন, তখন এই বলে তার ব্যাখ্যা দেন, ‘আমার আশংকা হয় যে, আমাকে বিপত্নীক অবস্থায় আল্লাহর সাথে দেখা করতে হবে ।’ এ থেকে বুঝা যায়, বিয়ে একজন মোমেনের কাছে আল্লাহর নৈকট্য লাভের সিড়িরূপে গণ্য একটি এবাদাত বিশেষ ৷' আর এ কারণে দাম্পত্য সম্পর্কও তার বিবেকের দৃষ্টিতে আল্লাহর এবাদাতের ন্যায় পবিত্র । www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।