যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এ কারণেই কোরআনের বিভিন্ন স্থানে পারিবারিক সম্পর্ককে এমন স্বচ্ছভাবে প্রস্কুটিত করা হয়েছে যে, তা থেকে সহানুভূতি ও আত্মীয়তার বন্ধন স্পষ্ট হয়ে যায়। যেমন সূরা ‘আররূমে'’ আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহর একটি নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকেই জোড়া সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে বাস করতে পারো, আর তোমাদের পরস্পরের মধ্যে দয়া ও মমতার সৃষ্টি করেছেন’ সূরা ‘আল বাকারায়’ বলা হয়েছে, ‘তারা তোমাদের জন্যে পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্যে পোশাক স্বরূপ ৷’ এর অর্থ দাড়ালো এই যে, পরিবার হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ সেতু, স্থিতি ও বসবাসের সংযোগ সেতু, দয়া ও সহানুভূতির সংযোগ সেতু এবং দুর্বলতা আগলে রাখা ও সদাচারের সংযোগ সেতু । এ আয়াত দুটির ভাষা থেকেই স্মেহ-মমতার ভাব ফুটে ওঠে ৷ এর মধ্য দিয়ে সেই সম্পর্ক ও সন্বন্ধের পূণং্গ চিত্ৰই ফুটিয়ে তোলা হয়েছে, যা ইসলাম পরিবারের ন্যায় দয়ামায়ার বন্ধনে আবদ্ধ অটুট মানবীয় সংগঠনটির ওপর ফরয করে দিয়েছে। একই সাথে এই মানবীয় সংগঠনটির উদ্দেশ্য ও লক্ষ্য স্পষ্ট করে দেয়া হয়েছে। এর অন্যতম উদ্দেশ্য হলো বংশ বৃদ্ধির মাধ্যমে মনুষ্য জীবনের সম্পৃসারণ । ইসলাম এই সকল উদ্দেশ্য ও লক্ষ্যকে পবিত্র পরিচ্ছন্ন বানায় এবং এর দাবী ও চাহিদার মধ্যে সমন্বয় সাধন করে। সূরা বাকারার নিম্নোক্ত উক্তিতে এই ভাবধারা সুস্পষ্ট । যথা, ‘তোমাদের স্ত্রীরা তোমাদের জন্যে শস্যক্ষেত ৷' সংখ্যাধিক্য ও উর্বরতার বিষয়টি এ উক্তিতে বিশেষভাবে লক্ষণীয় । ইসলাম এই আশ্রয়স্থল বা প্রতিপালনস্থলকে নিজের সার্বিক প্রযত্ন ও তত্বাবধানে লালন এবং সংরক্ষণ করে, আর ইসলামের সার্বিক প্রকৃতি অনুসারে এ ক্ষেত্রে সে শুধু আধ্যাত্মিক ও নৈতিক উপদেশ দিয়েই ক্ষান্ত থাকে না, বরং আইনগত সংস্থাসমূহ আইনগত নিরাপত্তার ব্যবস্থা দিয়েও তাকে সংহত করে । কোরআন ও সুন্নাহতে পরিবারের প্রতিটি অবস্থা সংক্রান্ত আইনগত বিধিসমূহে, সংশ্লিষ্ট নীতিগত নির্দেশাবলীতে, এতদসংক্রান্ত মস্তব্যসমূহে এবং এ বিষয়টি সরাসরি আল্লাহর সাথে ংযুক্ত করার মধ্যে যে জিনিসটি পরিলক্ষিত হয় এবং যে জিনিসটি পূণংগভাবে উপলব্ধি করা যায়, তা হলো, ইসলামী বিধি ব্যবস্থায় পরিবার অত্যধিক গুরুত্বপূর্ণ ও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান । এ বিষয়টি এই সূরাতে যেমন বিদ্যমান, তেমনি অনান্য সুরাতেও বিদ্যমান । সূরা নেসায় আল্লাহর ব্যাপারে ও রক্ত সম্পর্কীয় আত্মীয়তার ব্যাপারে একই সাথে সতর্ক থাকার আদেশ দেয়া হয়েছে সূরা নেসার প্রথম আয়াতে বলা হয়েছে, ‘হে মানব জাতি, তোমাদের সেই প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের একই মানুষ থেকে সৃষ্টি করেছেন, একই মানুষ থেকে তার জোড়ও সৃষ্টি করেছেন এবং তা থেকে বিপুল সংখ্যক পুরুষ ও নারীর বিস্তার ঘটিয়েছেন। যে আল্লাহ তায়ালা সম্পর্কে তোমরা পরমস্পরে জিজ্ঞাসাবাদ করে থাকো, তাকে ও রক্ত সম্বন্ধযুক্ত আত্মীয়দের ভয় কর। নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাদের তত্ত্বাবধায়ক ।' অনুরূপভাবে সূরা বনী ইসরাঈলে ও অন্যান্য সূরায় একই সাথে আল্লাহর এবাদাত ও পিতামাতার প্রতি সদ্ব্যবহারের আদেশ দেয়া হয়েছে৷ সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, ‘তোমার প্রতিপালক স্থির করেছেন যে, তোমরা তার ছাড়া আর কারো এবাদাত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে ।' সূরা লোকমানেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও পিতামাতার প্রতি কৃতজ্ঞতার নির্দেশ একই সাথে দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘আমার শোকর করো এবং তোমার পিতামাতারও ৷' পরিবারকে এই সর্বোচ্চ গুরুত্ব্দান প্রকৃতপক্ষে পরিবারের ভিত্তিতে গোটা মানব জাতিকে গড়ে তোলার খোদায়ী পরিকল্পনার সাথে সংগতিপূর্ণ । আল্লাহ তায়ালা সিদ্ধান্ত নিয়েছিলেন যে, মানব জাতির প্রথম ভিত্তিমূল হবে আদম (আ.) ও তদীয় স্ত্রীর পরিবার এবং সেই পরিবার থেকে বহু ংখ্যক মানুষের সৃষ্টি হবে। আল্লাহ তায়ালা মাত্র কয়েকজন মানুষ থেকে এক সাথে লক্ষ লক্ষ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।