যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

রাখো এবং আল্লাহর জন্যে সাক্ষ্য স্থাপন করো।' ...... আল্লাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাস করে।' ...... তার জন্যে একটা বহির্গমন পথ তৈরী করে দেন এবং সে কল্পনাও করতে পারে না এমন উপায়ে তাকে জীবিকা দেন। যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভর করে, আল্লাহ তায়ালাই তার জন্যে যথেষ্ট । নিশ্চয়ই আল্লাহ তায়ালা নিজ লক্ষ্যে উপনীত হন৷ আল্লাহ তায়ালা সব জিনিসের জন্যেই একটা পরিমাণ নির্ধারণ করেছেন৷’ ........ ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে তার কাজ es ‘এ হচ্ছে তোমাদের কাছে নাযিল করা আল্লাহর বিধান ৷ যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে ভয় করে, আল্লাহ তায়ালা তার গুনাহ মাফ করে দেন এবং তাকে উত্তম প্রতিদান ees ‘আল্লাহ তায়ালা কঠিন অবস্থার পর সহজ অবস্থার উদ্ভব করবেন!” এরপর তার সামনে নিম্নোক্ত হুমকিও আসে- ‘অতীতে বহু জনপদের অধিবাসীরা তাদের প্রতিপালকের ও তার রসূলদের আদেশ অমান্য করেছে। ফলে আমি তাদের কাছ থেকে কঠোরভাবে হিসাব নিয়েছি এবং তাদের নিকৃষ্টতম শাস্তি দিয়েছি। ফলত তারা তাদের কর্মফল ভোগ করেছে এবং তাদের শেষ ফল ছিলো দুৰ্গতি । আল্লাহ তায়ালা তাদের জন্যে কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন ।' এরপরই সর্তবাণী উচ্চারিত হয়েছে উল্লিখিত ভয়াবহ পরিণতি থেকে । রসূল ও তার সাথে কেতাবরূপী আলোকবর্তিকা দিয়ে আল্লাহ তায়ালা যে নেয়ামত দান করেছেন তা স্মরণ করিয়ে দেয়া হয়েছে এবং বিরাট পুরস্কারের আশ্বাসও দেয়া হয়েছে। বলা হয়েছে, ‘অতএব হে ঈমানদার শোনান, যাতে ঈমানদার ও সৎকর্মশীলদের অন্ধকার থেকে আলোকে নিয়ে আসতে পারেন। যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান আনে ও সৎকাজ করে, তাকে জান্নাতে প্রবেশ করাবেন- যার নিচ দিয়ে নহরসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরদিন বসবাস করবে । আল্লাহ তায়ালা তার জন্যে চমৎকার জীবিকার ব্যবস্থা করে রেখেছেন’ এরপর পাঠক সর্বশেষ যে উক্তিটি পাঠ করে তা হচ্ছে, মহাজাগতিক প্রেক্ষাপটে নিম্নোক্ত গুরুগন্তীর ঘোষণা, ‘আল্লাহ হচ্ছেন তিনি, যিনি সাতটি আকাশ সৃষ্টি করেছেন, আর পৃথিবী থেকেও অনুরূপ সাতটি ৷ এ সবের মাঝেই আল্লাহর বিধান নাযিল হয়। যেন তোমরা জানতে পার যে, আল্লাহ তায়ালা সর্ববিষয়ে শক্তিমান এবং আল্লাহ তায়ালা সর্ববিষয়ে জ্ঞানবান ৷' এ সব কিছুই তালাকের বিধানের উপসংহার স্বরূপ । এভাবে আমরা এই ধাচের একটি পূর্ণাংগ সূরা দেখতে পাই, যা পারিবারিক জীবনের এই বিশেষ অবস্থা, তা থেকে উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠ সমন্বয় ও সমাধান এবং জাগতিক ও মানসিক ক্ষেত্রে ঈমানের তত্বগুলোর সাথে তার সংযোগ সাধনের ওপর কেন্দ্রীভূত । এটা ধ্বংসাত্মক অবস্থা, গঠনমূলক অবস্থা নয় । একটি পরিবারের ধ্বং বা গঠন প্রক্রিয়া একটি রাষ্ট্রের ধ্বংস বা গঠন প্রক্রিয়ার চেয়েও গুরুত্বপূর্ণ । এর একাধিক তাৎপর্য রয়েছে। এর সর্বপ্রথম তাৎপর্য হলো ইসলামী বিধানে পরিবারের গুরুত্ব সংক্রান্ত ৷ ইসলাম মূলত একটি পারিবারিক বিধান । পরিবার হচ্ছে মানুষের আশ্রয়স্থল ও মাথা গৌজার ঠাই । এর আওতায়ই মানুষ স্নেহ, মমতা, সহানুভূতি, সৌজন্য, সৌহার্দ, পরিচ্ছন্নতা, পরস্পরকে আগলে রাখা ও পরস্পরের দুর্বলতা ঢেকে রাখার প্রশিক্ষণ পায়। এই পরিবেশেই মানুষের শৈশবের সূচনা ও যৌবনের উদ্ভব হয়। এখান থেকেই সঞ্চারিত হয় মমতার আবেগ ও পারস্পরিক একাত্মতার বন্ধন । সুস্লা আত যিলাল ২৩তম ৩৩ 'w.botkitab. blogspot.com

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।