যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে যারা আর ঝতুবতী হবার আশা করে না, তাদের ব্যাপারে তোমরা সন্দিহান হলে তাদের ইদ্দত তিন মাস, আর যারা এখনো খরতুবতী হয়নি, তাদেরও ইদ্দত তিন মাস ৷' আর গর্ভবতী মহিলার ইদ্দত বর্ণনা করা হয়েছে ‘সন্তান প্রসব করা পর্যন্ত ৷' অতপর তালাকপ্রাপ্তার বাসস্থান ও সন্তান প্রসবকাল পর্যন্ত তার ভরণ পোষণ সংক্রান্ত বিধি সবিস্তার বর্ণনা করা হয়েছে বলা হয়েছে, ‘যে বাসস্থানে তোমরা নিজেরা বসবাস করে আসছো এবং যা তোমাদের কাছে সহজলভ্য, সেই বাসস্থানেই তাদের (তালাক দেয়া স্ত্রীদের) থাকতে দাও ।' এরপর বর্ণনা করা হয়েছে তালাকপ্রাপ্তা স্ত্রীর ভূমিষ্ঠ সন্তানের দুধ খাওয়া সংক্রান্ত বিধি- ‘তারা যদি তোমাদের জন্যে তোমাদের সন্তানদের দুধ খাওয়ায়, তাহলে তাদের পারিশ্রমিক দাও ..... ৷’ অতপর ভরণ পোষণ ও পারিশ্রমিক সংক্রান্ত নির্দেশ দেয়া হয়েছে-- ‘যার যেমন সাধ্য আছে তার তেমন ভরণ পোষণ দেয়া উচিত ... ৷’ এভাবে সূরার আয়াতগুলো তালাক ও তৎসংক্রান্ত প্রতিটি অবস্থা সম্পর্কে সূস্মাতিসূক্ষ্ম বিধান দিয়েছে এবং তালাকের পরিণতিতে বিধ্বস্ত পরিবারটির পুনর্বাসনের লক্ষ্যে সুস্পষ্ট ও বিস্তারিত বিধি ঘোষণা করেছে। সূরাটি অধ্যয়ন করে পাঠক বিস্ময়ে স্তম্ভিত না হয়ে পারে না। কেননা, এতে তালাকজনিত পরিস্থিতি ও তার ফলাফল সংক্রান্ত বহু সংখ্যক বিধি তুলে ধরার পাশাপাশি সতর্কবাণী ও আশ্বাসবাণী, প্রতিটি বিধির সাথে সাথে মন্তব্য, এই বিষয়টির সাথে আকাশ ও পৃথিবীতে আল্লাহর শক্তি ও পরাক্রমের সংযোগ, আল্লাহর আদেশ লংঘনকারীদের ব্যাপারে এবং আল্লাহকে যারা ভয় করে তাদের নিরাপদ ও স্বচ্ছন্দ জীবনের ব্যাপারে আল্লাহর শাশ্বত নীতি, বারংবার সদাচার, উদারতা, পারস্পরিক সন্তোষ ও সম্মতি, অপরের জন্যে ত্যাগ স্বীকার, কল্যাণকর কাজের আকাংখা পোষণ করার পুন পুন নিদেশ প্রদান এবং সৃষ্টি করা ও জীবিকা বিতরণ করা আর অভাব ও প্রাচুর্যের ব্যাপারে আল্লাহর পরিকল্পনার বিস্ময়কর সমাবেশ ঘটেছে । তালাক সংক্রান্ত আলোচনা প্রসংগে এত বিপুল সংখ্যক মহাজাগাতিক তত্ত্বের উল্লেখ দেখে মানুষ মাত্রেই অভিভূত না হয়ে পারে না। এখানে ব্যক্তিগতভাবে রসূল (স.)-কে সম্বোধন করা হলেও এটা আসলে সকল মুসলমানের জন্যে সাধারণ নির্দেশ । রসূল (স.)-কে ব্যক্তিগতভাবে সম্বোধন করার উদ্দেশ্য হলো বিষয়টির গুরুত্ব বৃদ্ধি করা৷ প্রতিটি অবস্থা সম্পর্কে সূক্মাতিসূক্ষ বিধির এই বিশদ বিবরণ, এই বিধিসমূহ মেনে চলার জন্যে জোর তাগিদদান, এ বিধির বাস্তবায়নে আল্লাহর ভয় ও আল্লাহ সচেতনতার পথ অবলম্বন এবং সদাচারে উদ্বুদ্ধকরণ ও অসদাচার থেকে সতকীকরণের জন্যে এতো দীর্ঘ আলোচনার অবতারণা করা হয়েছে যে, এ দ্বারা মনে হয় এটাই পরিপূর্ণ ইসলাম । বস্তুত এ বিষয়টি নিয়েই কোরআন বিস্তারিত আলোচনা করে আল্লাহর বিধান বাস্তবায়নের কাজটি তদারক করে থাকে । এতে আল্লাহভীরু লোকদেরকে এই মর্মে প্রতিশ্রুতি দেয়া হয়েছে যে, একজন মোমেনের পক্ষে যতোটা উচ্চ মর্যাদায় উন্নীত হওয়া সম্ভব, ততোটাই উচ্চ মর্যাদায় তাকে উন্নীত করা হবে। পক্ষান্তরে যারা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত এবং যারা স্ত্রীদের ক্ষতি সাধনে তৎপর, তাদের কঠোরতম শাস্তির হুমকি প্রদান করা হয়েছে। সদাচার, উদারতা ও নমর আচরণকারীদের জন্যে উত্তম পুরস্কার ও কল্যাণময় প্রতিদানের আশ্বাস দেয়া হয়েছে। নিম্নোক্ত আয়াতগুলো পড়ার সময় পাঠকের সামনে উল্লিখিত বক্তব্যগুলো পরিস্ফুট হবে, ‘তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো।' .... ‘এ হচ্ছে আল্লাহর সীমারেখা ৷ যে ব্যক্তি আল্লাহর সীমারেখা লংঘন করে, সে নিজের ওপর যুলুম করে!’ ...... হয়তো পরবর্তীকালে আল্লাহ তায়ালা কোনো কিছু সংঘটিত করবেন’ ..... www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।