ভাবলে অবাক হতে হয় যে, আল্লাহ কতো মহৎ ৷ কতো উদার! তিনিই বান্দাকে সৃষ্টি করেন, জীবিকা দেন, অতপর যা তার প্রয়োজনের অতিরিক্ত তা দান করতে বলেন, দান করলে তাকে ঝণ হিসাবে আখ্যায়িত করেন, তার প্রতিদান বহুগুণ বৃদ্ধি করেন, অতপর তার জন্যে শোকরও করেন। যে বান্দাকে তিনি সৃষ্টি করেন ও জীবিকা দেন, তার কাছে শোকর জ্ঞাপন করেন। আর বান্দা শোকর আদায়ে ভুল করলে তাতে ধৈর্যধারণ করেন। আল্লাহ তায়ালা আমাদের তার নিজের গুণাবলী দ্বারা শিক্ষা দেন কিভাবে আমাদের ক্রটি ও দুর্বলতা কাটিয়ে ওঠতে পারি, কিভাবে ক্রমাগত উর্ধ্বে ওঠতে পারব এবং কিভাবে নিজেদের ক্ষুদ্র ও সীমিত শক্তির আওতায় তীর অনুকরণ করতে পারি । তিনি তো তারই সৃষ্ট আত্মা মানুষের মধ্যে সঞ্চারিত করেছেন। এভাবে তাকে সর্বদা সাধ্যমতো উচ্চতর মানে উন্নীত হবার অভিলাষী বানিয়েছেন। এজন্যে উচ্চতর মর্যাদায় উন্নীত হবার সুযোগ সব সময় তার জন্যে উন্ুক্ত থাকে, যাতে সে পর্যায়ক্রমে সাধ্যমতো উন্নতির উচ্চতর মার্গে আরোহণের চেষ্টা করতে পারে এবং শেষ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হয়। সূরার শেষ আয়াতে আল্লাহ তায়ালা তার সেই গুণের উল্লেখ করেছেন যা দিয়ে তিনি মানুষের অন্তৰ্যামী হয়েছেন। বলেছেন, ‘তিনি দৃশ্য ও অদৃশ্য সব কিছু জানেন, তিনি মহাপরাক্রান্ত, মহাবিজ্ঞানী ।' বস্তুত প্রতিটি জিনিস আল্লাহর জ্ঞানের কাছে উন্ক্ত, তার কর্তৃত্বাধীন, তার বিচক্ষণতা এবং দক্ষতা দ্বারা পরিচালিত ও পরিকল্পিত । মানুষের এমনভাবে জীবন যাপন করা কর্তব্য, যাতে প্রতি মুহূর্তে সে উপলব্ধি করে যে, আল্লাহর চোখ তার দিকে তাকিয়ে আছে, তার কর্তৃত্ব তার ওপর বিরাজমান এবং তিনি নিজ নিপুণ কৌশল দ্বারা দৃশ্য অদৃশ্য সবকিছুর ব্যবস্থাপনা করছেন। হৃদয়ে এই বিশ্বাস বদ্ধমূল থাকা আল্লাহর ভয়, আল্লাহর প্রতি একাগ্রতা, নিষ্ঠা ও আনুগত্য বহাল থাকার "জন্যে যথেষ্ট । [ত নল আত্ন্লহল হত লন ছলিল ন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।