ইমাম আহমাদ বৰ্ণনা করেন, একদিন রসূল (স.) খোতবা দিচ্ছিলেন। এই সময়ে হাসান ও হোসাইন এলো ৷ তাদের গায়ে লাল দুটো জামা ছিলো। তারা চলছিলো এবং আছাড় খাচ্ছিলো । রসূল (স.) মেন্বর থেকে নামলেন এবং তাদের উভয়কে তুলে নিজের সামনে এনে রাখলেন। তারপর বললেন, আল্লাহ সত্য বলেছেন, তোমাদের সন্তান সন্ততি ও ধন সম্পদ ফেতনা স্বরূপ । এই শিশু দুটিকে দেখলাম আছাড় খেতে খেতে হেঁটে চলেছে। আমি ধৈর্যধারণ করতে পারলাম না। খোতবা বন্ধ করে তাদের তুলে আনলাম ৷ চিন্তার বিষয় যে, নিজের মেয়ের ছেলে দুটিকে নিয়ে স্বয়ং রসূলুল্লাহ (স.)-এর অবস্থা যখন এরূপ, তখন ব্যাপারটা সত্যই গুরুত্বপূর্ণ । আল্লাহ তায়ালা স্বয়ং মানুষের হৃদয়ে যে ভাবাবেগ ও স্মেহমমতা সৃষ্টি করেছেন, তা যাতে তাকে সীমা অতিক্ৰম করতে প্ররোচিত না করতে পারে, সে জন্যে এই সতর্কবাণী ছিলো অত্যন্ত জরুরী । তা না হলে মোমেনের শক্ৰ যতোটা ক্ষতি করতে পারে, এই মায়ামমতা ততোটাই ক্ষতি করতে পারতো । এ জন্যেই ধনসম্পদ ও সন্তান সম্ততির ফেতনা এবং সন্তান ও স্ত্রীদের পক্ষ থেকে প্রচ্ছন্ন শত্ৰুতা সম্পর্কে সাবধান করার পর আল্লাহর কাছে যে পুরস্কার রয়েছে, তা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে, দুনিয়াতে বান্দার জন্যে ফেতনা তো রয়েছেই, তবে আল্লাহর কাছে তার জন্যে পুরস্কারও রয়েছে। পরবর্তী আয়াতে মোমেনদের সাধ্যমতো আল্লাহর ভয় ও আনুগত্য করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘সুতরাং তোমরা যতোটা সম্ভব আল্লাহকে ভয় করো এবং শ্রবণ করো ও আনুগত্য করো......... Y যতোটা সম্ভব’ এই কথাটার মধ্যে বান্দাদের প্রতি আল্লাহর স্সেহমমতা এবং বান্দার আনুগত্য ও আল্লাহ ভীতির শক্তি সামর্থ কতখানি, তা ফুটে ওঠেছে। বোখারী ও মুসলিমে আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত হাদীসে রসূল (স.) বলেছেন, আমি যখন তোমাদের কোনো কাজের আদেশ করি, তখন তোমরা যতোটা পারো করবে, আর যখন কোনো কিছু থেকে নিষেধ করি তখন তা পরিহার করবে ।' এ থেকে বুঝা গেলো যে, আদেশের আনুগত্যের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই । তাই তা যতোটা সম্ভব করতে হবে, কিন্তু নিষেধাজ্ঞা পুরোপুরিভাবেই মেনে চলতে হবে । অতপর তাদের দান করার জন্যে উদুদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, ‘তোমাদের নিজেদের কল্যাণের জন্যে উত্তম সম্পদ দান করো ৷’ বস্তুত মোমেনরা নিজেদের কল্যাণের জন্যেই দান করে থাকে । আল্লাহ তায়ালা নির্দেশ দিচ্ছেন যে, তারা যেন উত্তম সম্পদ দান করে। এভাবে তিনি দান করা সম্পদকে দানকারীদের জন্যেই কল্যাণকর বলে আখ্যায়িত করছেন। সেই সাথে তিনি মনের সংকীৰ্ণতা ও কৃপণতাকে আর একটি অনিবার্য পরীক্ষা হিসাবে আখ্যায়িত করেন । যে ব্যক্তি কৃপণতা থেকে রক্ষা পায় সে যথার্থই সৌভাগ্যশালী। এ জিনিস থেকে রক্ষা পাওয়া আল্লাহর অনুগ্রহ বৈ কিছু নয়। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা নিজের মনের সংকীৰ্ণতা থেকে রক্ষা পায় তারাই সফলকাম হয় ৷’ ‘তোমরা যদি আল্লাহকে উত্তম ঝ্চণ দাও, তাহলে তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন । আল্লাহ তায়ালা অত্যন্ত শোকর আদায়কারী ও ধৈর্যশীল ৷’ | ৬৪ সুস্থা আত্ তাগাবুন (২৫১১), পাক্া ২৮ মনখিলল ৭ VW: VOIKINND:DIOGSDOT. TOM
— পৃষ্ঠা ২৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।