যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘হে মোমেন ব্যক্তিরা! তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে। সুতরাং তাদের ব্যাপারে সাবধান হও।......... ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, মক্কাতে ইসলাম গ্রহণকারী কিছু লোক মদীনায় রসূল (স.)-এর কাছে যেতে চেয়েছিলো, কিন্তু তাদের স্ত্রীরা ও সন্তানেরা তাদের যেতে বাধা দেয় । পরে যখন তারা মদীনায় যায়, দেখতে পায় যে, অন্য যারা আগে এসেছে তারা ইসলামে গভীর পানড্ডিত্য অর্জন করে ফেলেছে। তাই তারা (ক্রুদ্ধ হয়ে) নিজ স্ত্রী ও সন্তানদের শাস্তি দিতে চায় । তখন আল্লাহ তায়ালা নাযিল করেন যে, ‘তোমরা যদি ক্ষমা করে দাও তবে আল্লাহও ক্ষমাশীল ও দয়াশীল ৷’ - তবে কোরআনের আলোচ্য আয়াত উক্ত আংশিক ঘটনার তুলনায় ব্যাপকতর তাৎপর্যবহ ৷ কেননা, এ আয়াতে স্ত্রী ও সন্তানদের ব্যাপারে যে সতর্কবাণী উচ্চারিত হয়েছে, তা পরবর্তী আয়াতে উচ্চারিত সন্তান সন্ততি ও ধনসম্পদ সংক্রান্ত সতর্কবাণীর মতোই ৷ পরবর্তী আয়াতে বর্ণনা করা হয়েছে, ‘তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের জন্যে পরীক্ষা স্বরূপ ৷' স্ত্রী ও সন্তানদের মধ্যে শত্রু রয়েছে এই সতর্কবাণী মানব জীবনের একটি নিগূঢ় তত্ত্বের দিকে ইংগিত করছে। বস্তুত স্ত্রীরা ও সন্তানেরা কখনো কখনো আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে দেয় । অনুরূপভাবে তারা মোমেনকে তার ঈমানের দাবী পূরণে অন্তরায় সৃষ্টি করতে পারে, যখন তা তাকে আল্লাহর পথে জেহাদকারীর ন্যায় ঝুঁকির সম্মুখীন করে তোলে। আল্লাহর পথে জেহাদকারীকে অনেক ক্ষয়ক্ষতি ও ত্যাগ কোরবানী স্বীকার করতে হয়। এতে সে নিজে ও তার পরিবার নিদারুণ অভাব এবং দারিদ্রেরও সম্মুখীন হয়। কখনো সে নিজের আর্থিক কষ্ট সহ্য করে, কিন্তু তার স্ত্রী ও সন্তানদের আর্থিক অনটন সহ্য করতে পারে না । ফলে হয় কৃপণতার আশ্রয় নিয়ে আল্লাহর পথে ব্যয়ে ইতস্তত করে, নচেৎ কাপুরুষতা প্রদর্শন করে, যাতে পরিবার পরিজনের শান্তি, নিরাপত্তা ও প্রাচুর্যের ঘাটতি না হয়। এভাবে পরিবার পরিজন তার শক্রুতে পরিণত হয়। কেননা, তারা তাকে কল্যাণ থেকে এবং তার মানব জন্মের মূল উদ্দেশ্য পূরণ থেকে ফিরিয়ে রাখে । কখনো কখনো তারা প্রত্যক্ষভাবেও বাধা দিতে পারে এবং ভিন্ন মতাবলম্বী হয়ে তার পথ রোধ করতে পারে। এটাও শত্রুতার ভিন্ন রূপ, আর এ সবই মোমেনের জীবনে সব সময় ঘটে থাকে । এ কারণে এই জটিল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে মোমেনদের সাবধান করা অপরিহার্য হয়ে পড়ে । অতপর সন্তান সন্ততি ও ধনসম্পদকে ফেতনা হিসাবে উল্লেখ করে পুনরায় সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। এখানে ফেতনা শব্দের দুই অর্থ, প্রথমত এই যে, আল্লাহ তায়ালা তোমাদের সন্তান সন্ততি ও ধনসম্পদ দিয়ে পরীক্ষা করতে চান। তাই তোমরা সাবধান হয়ে যাও এবং পরীক্ষার সময়ে আল্লাহর প্রতি একা হও । স্বর্ণকার যেমন স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাদ বের করে ও খাঁটি স্বর্ণ বানায়, তেমনি আল্লাহ বান্দাকে সন্তান ও ধনসম্পদের পরীক্ষা দ্বারা খাঁটি বান্দায় পরিণত করেন। দ্বিতীয়ত, এই সব ধনসম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের গুনাহ ও আল্লাহর নাফরমানীর মধ্যে নিক্ষেপ করতে পারে। কাজেই সতর্ক হও যেন এই ফেতনা তোমাদের আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিতে না পারে। এই উভয় অর্থই নিকটতর এবং গ্রহণযোগ্য, । www.botikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।