যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

বা সংগতি প্রমাণ করার জন্যে ব্যস্ত হয়ে যান, যা চিন্তা গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে অথবা এখনো নিছক অনুমানের পর্যায়ে রয়েছে। তবে প্রকৃত ব্যাপার এই যে, বৈজ্ঞানিক আবিষ্কার-উদ্ভাবন ও তত্ত্বের সাথে মিল বা সংগতি পাওয়া যাক বা না যাক, সর্বাবস্থায়ই কোরআন অলৌকিক ও অকাট্য সত্য । যে সকল আবিষ্কার-উদ্ভাবন ও তত্ত্ব-তথ্য সর্বদাই পরিবর্তনশীল এবং সংশোধনযোগ্য, এমনকি কখনো ভুল এবং কখনো সঠিক প্রমাণিত হয়ে থাকে £ হওয়া সম্ভব, তার মধ্যে কোরআনের উক্তিকে সীমাবদ্ধ রাখা অসম্ভব । কোরআনের উক্তি সর্বদাই এই জাতীয় সীমাবদ্ধতার উর্ধ্বে ও তা থেকে প্রশস্ত । কোরআনের ব্যাখ্যায় বৈজ্ঞানিক আবিষ্কার উদ্ভাবন দ্বারা কেবল এতোটুকুই উপকৃত হওয়ার অবকাশ আছে যে, প্রকৃতিতে ও মানব সত্ত্বায় বিরাজিত আল্লাহর কোনো নিদর্শনের যে সংক্ষিপ্ত বর্ণনা কোরআনে রয়েছে, কোনো বৈজ্ঞানিক তত্ত্ব ও তথ্যের মাধ্যমে আমরা যখন অবিকল সে জিনিসেরই বাস্তব উপস্থিতির সন্ধান পাই, তখন আমাদের চিন্তা-চেতনায় কোরআনের এ উক্তির অর্থ অধিকতর ব্যাপকতা লাভ করে, কিন্তু এটা এই নিশ্চয়তা লাভের জন্যে যথেষ্ট নয় যে, বিজ্ঞানের উদ্ভাবিত এই তত্ত্ব বা তথ্যই কোরআনের এ উক্তির অনিবার্য অর্থ । এ দ্বারা শুধু এতোটুকু প্রমাণিত হয় যে, বৈজ্ঞানিক তথ্যটি হয়তো বা কোরআনের এই উক্তির অর্থের একটা অংশ । এরপর আসে অগ্নুশিখা থেকে জ্বিন সৃষ্টির প্রসংগ । এটি মানুষের জ্ঞানের সীমা বহির্ভূত ব্যাপার । এ ব্যাপারে কোরআনই একমাত্র নিশ্চিত জ্ঞানের উৎস । আল্লাহর দেয়া তথ্য অকাট্য সত্য । কেননা, যিনি সৃষ্টা তিনিই তার সৃষ্টি সম্পর্কে সবচেয়ে নির্ভুল ও সবচেয়ে বেশী জ্ঞান রাখেন ভ্ববিনেরা পৃথিবীতে মানুষের সাথে জীবন যাপনে সক্ষম । তবে জ্রিনেরা কিভাবে জীবন যাপন করে তা আমরা জানি না। তবে এটা নিশ্চিত, কোরআন তাদেরও সম্বোধন করেছে । সূরা আহকাফের আয়াত ‘ওয়া ইয্‌ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্মে ....’ এর ব্যাখ্যার সময় আমি এ বিষয়টি স্পষ্ট করেছি। এখানে সূরা আর রাহমানেও স্পষ্ট যে, কোরআন তাদেরও সম্বোধন করেছে। এখানে জ্বিন ও মানুষ উভয়কে তাদের অস্তিত্ব লাভজনিত নেয়ামত স্মরণ করিয়ে দেয়ার জন্যে সম্বোধন করা হয়েছে। আল্লাহ তায়ালা যাকে যে জিনিস থেকেই তৈরী করে থাকুন না কেন, দুনিয়ায় তার আবির্ভূত হওয়া ও অস্তিত্ব লাভ করাটাই হলো আসল নেয়ামত । এটাই অন্য সকল নেয়ামতের ভিত্তি । এ জন্যে এটিকে উল্লেখ করে ও এর ওপর সাধারণভাবে সকলকে সাক্ষী রেখে মন্তব্য করা হয়েছে যে, ‘তাহলে তোমরা ভ্বিনি ও মানুষ জাতি তোমাদের প্রতিপালকের কোন্‌ নেয়ামতকে অস্বীকার করতে পার?' বস্তুত চাক্ষুষ দর্শনের এই পর্যায়ে অস্বীকার করার অবকাশ নেই । (তিনি) উভয় উদয়াচল এবং উভয় অস্তাচলের প্রভু । অতএব, তোমরা আল্লাহর কোন্‌ নেয়ামতকে অস্বীকার করবে?’ এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই মর্মে ইংগিত করা হয়েছে যে, বিশ্বচরাচরের যে দিকেই দৃষ্টি নিক্ষেপ করা যাক, সর্বত্রই আল্লাহ তায়ালা বিরাজমান । উদয়াচল ও অস্তাচল যেখানেই হোক, সেখানেই আল্লাহ তায়ালা তার প্রভূত্ব, পরাক্রম, সার্বভৌম ইচ্ছা, আলো ও নির্দেশ সহকারে বিরাজমান আছেন । দুই উদয়াচল এবং দুই অস্তাচলের অর্থ সূর্য ও চন্দ্রের উদয় অস্তের জায়গা হতে পারে। ইতিপূর্বে সূর্য ও চন্দ্রকে আল্লাহর নেয়ামত হিসাবে উল্লেখ করা হয়েছে, সেই সূত্র ধরে এখানে [কক সুনা আন মহলল হে লন ন সলিল ন eT SL ERG www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।