কোনো কোনো প্রাচীন তাফসীরকার এর ব্যাখ্যা করে বলেছেন যে, আল্লাহর অদৃষ্ট বা তাকদীরে ঈমান আনা ও তার কাছে আত্মসমর্পণের মাধ্যমেই হৃদয়ের এই সুপথপ্রাপ্তি বা হেদায়াত অর্জিত হয়। ইবনে আব্বাস (রা.) বলেন, এর অর্থ হলো, আল্লাহ তায়ালা তার হৃদয়কে পরিপূর্ণ হেদায়াত দান করেন। আল্লাহর গোপন তথ্যের সন্ধান দেন এবং তাকে সকল জিনিস ও ঘটনাবলীর মূল উৎস অবহিত করেন । ফলে সে ঘটনাবলীর প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে। তাই সে নিশ্চিন্ত ও স্থির থাকে । অতপর পরিপূর্ণ জ্ঞান লাভ করে। ফলে ক্রটিপূর্ণ আংশিক জ্ঞানের আর কোনো প্রয়োজন তার থাকে না। এ জন্যে আয়াতের শেষাংশে মন্তব্য করা হয়েছে, ‘আল্লাহ্ তায়লা সর্ববিষয়ে জ্ঞানী ৷’ বস্তুত আল্লাহর জ্ঞানেরই একটা অংশের সন্ধান তিনি দিয়ে থাকেন যাকে হেদায়াত করতে চান তাকে। এ জন্যে শর্ত হচ্ছে বিশুদ্ধ ঈমান ৷ ঈমান বিশুদ্ধ হলে সকল পর্দা অপসৃত হয়ে কিছু কিছু গোপন তত্ত্ব উদঘাটিত হয় । অতপর পরবর্তী আয়াতে ঈমানের দাওয়াতেরই ধারাবাহিকতায় আল্লাহর আনুগত্য ও রসূলের আনুগত্যের আহবান জানানো হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা আল্লাহর আনুগত্য করো ও রসূলের আনুগত্য করো। কিন্তু যদি তা না করো তবে জেনে রেখো, আমার নবীর দায়িত্ব প্রকাশ্য প্রচারের অতিরিক্ত কিছু নয় ৷” যারা আল্লাহ তায়ালা ও রসূলের আনুগত্য করতে অস্বীকার করেছে, তাদের পরিণতি কী হয়েছে তা ইতিপূর্বে জানানো হয়েছে, আর এখানে বলা হচ্ছে যে, রসূল (স.) একজন প্রচারক ছাড়া আর কিছু নন। তিনি যখন প্রচার করেছেন তখন তার দায়িত্ব পালন শেষ হয়েছে। এরপর যারা অস্বীকার করেছে তাদের ফলাফল পাওয়াটাই শুধু বাকী । শ্রী, পুত্র, পরিজন যেন তোমাদের দ্বীন খেকে বিচ্যুত না করে পরবর্তী আয়াতে তাদের প্রত্যাখ্যান করা তাওহীদতত্বব এবং আল্লাহর সাথে মোমেনদের কিরূপ সম্পর্ক থাকা উচিত তা বিশ্রেষণ করা হয়েছে । বলা হয়েছে, ‘আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো মাবুদ নেই, আর আল্লাহর ওপরই মোমেনদের নির্ভর করা উচিত ৷’ বস্তুত তাওহীদ বিশ্বাসই ঈমানের ভিত্তি । আর এর দাবী এই যে, একমাত্র আল্লাহর ওপরই মোমেনের তাওয়াক্কুল করা চাই । এটাই মোমেনের হৃদয়ে ঈমানী চেতনার কার্যকারিতার স্বাক্ষর । এই আয়াতকে মোমেনদের প্রতি পরবর্তী সম্বোধনের ভূমিকা বলা যেতে পারে । সূরার পূর্ববর্তী অংশের সাথে পরবর্তী অংশের এটাই যোগসূত্র । শেষাংশে মোমেনদের নিজ স্ত্রী, সন্তান ও সহায় সম্পদের অগ্নুপরীক্ষা সম্পর্কে সাবধান করা হয়েছে এবং তাদের আল্লাহর ভয়, নেতার আনুগত্য ও আল্লাহর পথে ব্যয় করতে এবং কৃপণতা থেকে নিবৃত্ত থাকতে বলা হয়েছে। এ সব নির্দেশ মেনে চললে তাদের জীবিকা বৃদ্ধি, গুনাহ মাফ, ও সার্বিক কল্যাণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। সর্বশেষে প্রকাশ্য ও গোপন বিষয়ে আল্লাহর নির্ভুল জ্ঞান, তার ক্ষমতা ও পরাক্রম এবং বিচক্ষণতা ও বিজ্ঞতার কথা পুনবর্কক্তি করা হয়েছে। বলা হয়েছে, ৩৪ সুনা আত্ তলাতল কচ) লাক ছলিল ন www.boikitab.blogspot.com যিন্পান্স ২০তম ৩২
— পৃষ্ঠা ২৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।