যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

a2 ob A Ba A Acs A Ba PA 6 Ze CC LOA rz A DA rh ANY বানা © al ১৭. যদি তোমরা আল্লাহ তায়ালাকে ঝূণ দাও- উত্তম ঝণ, তাহলে (দুনিয়া ও আখেরাতে) তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের (গুনাহ খাতা) মাফ করে দেবেন; আল্লাহ তায়ালা বড়োই গুণগ্রাহী ও পরম ধৈর্যশীল, ১৮. দেখা-অদেখা (সব কিছুই) তিনি জানেন, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷ তাফসীর আয়াত ১১-১৮ ‘কোনো বিপদই আল্লাহর অনুমতি ছাড়া সংঘটিত হয় না। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি অবগত ৷’ ভাল্লো মন্দ সব্বহ আল্লাহর ইউঁচ্ছায় হয় এখানে এ বিষয়টি আলোচনার পটভূমি শুধু এটাই যে, সুরার এ অংশটির সূচনাতেই ঈমানের আহবান জানানো হয়েছে। এখানে বুঝানো হয়েছে, যে ঈমানের আহবান জানানো হয়েছে, তা প্রতিটি জিনিসের কৃতিত্ব বা দায়দায়িত্ব একমাত্র আল্লাহকেই দিয়ে থাকে এবং এইরূপ বিশ্বাস করতে উদ্বুদ্ধ করে যে, ভালোসন্দ যাই হোক, কেবলমাত্র আল্লাহর অনুমতিত্রমেই সংঘটিত হয়ে থাকে। এই সত্য মেনে না নিলে ঈমানই আনা হয় না। জীবনের শুভ-অশুভ যাবতীয় ঘটনার মুখোমুখি হবার সময় এটাই হয়ে থাকে মোমেনের যাবতীয় আবেগ অনুভূতির ভিত্তি ও উৎস । এমনও হতে পারে যে, এই সূরা নাযিল হবার সময় বাস্তবিকপক্ষে মোমেনদের ও মোশরেকদের মধ্যে এমন কোনো ঘটনা সংঘটিত হয়েছিলো, যা এই সূরার বা সূরার এই আয়াতের পটভূমি হিসাবে বিবেচিত হয়ে থাকে । তবে পটভূমি যাই হোক, ইসলাম মোমেনের বিবেকে যে ঈমানী ভাবধারার সৃষ্টি করে, এটি তার একটি গুরুত্বপূর্ণ দিক। সে প্রতিটি ঘটনায় ও প্রতিটি তৎপরতায় আল্লাহর হাত সক্রিয় দেখতে পায় এবং তার লাভ লোকসান বা সুখ দুঃখ যাই অর্জিত হোক, তাতে তার মন শান্ত, নিশ্চিন্ত, স্থির ও অবিচল থাকে। দুঃখ ও ক্ষয়ক্ষতি হলে ধৈর্যধারণ করে, আর সুখ শান্তি অর্জিত হলে শোকর করে। কখনো কখনো এর চেয়েও উচ্চতর মানে উন্নীত হয়ে সুখ ও দুঃখ উভয় অবস্থাতেই শোকর আদায় করে। সুখের ন্যায় দুঃখেও সে আল্লাহর অনুগ্রহ ও রহমত দেখতে পায়। কেননা, দুঃখে বা বিপদে তার আত্মশুদ্ধি ও গুনাহ মাফ হওয়ার সুযোগ লাভ হয়ে থাকে এবং সওয়াবের পাল্লা উভয় অবস্থায়ই ভারী দেখতে পায় অথবা উভয় অবস্থায়ই সঠিক কল্যাণ দেখতে পায়। বোখারী ও মুসলিমে বর্ণিত এক. হাদীসে রসূল (স.) বলেন, ‘মোমেনের ব্যাপারটা একটু ভিন্ন ধরনের । আল্লাহ তায়ালা তার সম্পর্কে যে ফয়সালাই করেন, তা তার জন্যে কল্যাণকর প্রমাণিত হয়। তার ওপর যদি বিপদ আপদ আসে, তবে সে ধৈর্যধারণ করে এবং সেটা তার জন্যে কল্যাণকর হয়। আর যদি সুখশানস্তি আসে তবে সে শোকর আদায় করে এবং সেটাও তার জন্যে কল্যাণকর হয়। এমন অবস্থা মোমেন ছাড়া আর কারো হয় না।' ‘আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার হৃদয়কে সুপথে চালিত করেন।' |_৬৪ সুর্লা আত্‌ তাগাবুন (২৪৮১) পারা ২৮ মনযিল ৭ | www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।