শুরুতেই কাফেরদের উক্তিকে ‘ধারণা’ বলে আখ্যায়িত করে প্রথম বিবরণেই তা মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। অতপর রসূলকে নির্দেশ দেয়া হয়েছে তিনি যেন আল্লাহর কসম খেয়ে জোর দিয়ে বলেন, আখেরাত অকাট্য ও অবধারিত । বস্তুত আল্লাহর রসূল আল্লাহর নামে কসম খেয়ে যে কথা বলেন, তার চেয়ে অকাট্য সত্য আর কিছু হতে পারে না৷ বলা হয়েছে, ‘তুমি বলো, হা আল্লাহর কসম, তোমরা অবশ্য অবশ্যই পুনরুজ্জীবিত হবে, অতপর তোমরা যা যা করেছো তা তোমাদের জানানো হবে ।' কেননা, কোনো কৃতকর্মই বৃথা ও নিষ্ফল যাবে না৷ তার কিছু না কিছু ফলাফল থাকবেই, আর আল্লাহ তায়ালা তাদের চেয়েও তাদের কৃতকর্ম সম্পর্কে বেশী ওয়াকেফহাল ৷ তাই কেয়ামতের দিন তিনি তাদের সেসব কৃতকর্ম অবহিত করবেন। ‘আর এ কাজ আল্লাহর কাছে সহজ ৷’ কেন সহজ হবে না, তিনি তো আকাশ ও পৃথিবীর যাবতীয় গোপন এবং প্রকাশ্য বিষয় জানেন, সকলের মনের কথাও জানেন । তিনি সর্বশক্তিমান । অতপর তাদের আল্লাহ তায়ালা, তাঁর রসূল ও রসূলের কাছে নাযিলকরা আলোর প্রতি ঈমান আনার আহবান জানানো হয়েছে। আলো হচ্ছে এই কোরআন এবং কোরআনে আলোচিত মহান সত্য ধর্ম, কোরআন আল্লাহর কাছ থেকে নাযিল হওয়া গ্রন্থ বিধায় মূলতই একটি আলোর প্রদীপ আর আল্লাহ তায়ালা নিজেই আকাশ ও পৃথিবীর জ্যোতি । কোরআন তার প্রভাবের দিক দিয়েও আলোর মশাল । কেননা, সে মানুষের হৃদয়কে আলোকিত করে। আর ঈমানের দাওয়াতের শেষে উপসংহারে তাদের এই বলে সতর্ক করেছে.যে, তারা আল্লাহর কাছ থেকে কিছুই লুকাতে পারবে না । ‘আল্লাহ তায়ালা তোমাদের সকল কাজকর্ম সম্পর্কে অবহিত ৷’ এই আহ্বানের পর পুনরায় কেয়ামতের দৃশ্য তুলে ধরে বলা হচ্ছে, ‘যেদিন তোমাদের সমবেত হওয়ার দিনের জন্যে একত্র করা হবে, সেই দিনই হবে ক্ষতিগ্রস্ত হবার দিন ' কেয়ামতের দিনকে সমবেত হবার দিন বলার কারণ এই যে, সকল যুগের সকল সৃষ্টিকে এই দিন একত্রিত করা হবে। সেদিন ফেরেশতারাও একত্রিত হবে৷ ফেরেশতাদের সংখ্যা যে কত, তা আল্লাহ তায়লা ছাড়া আর কেউ জানে না। তবে একটি হাদীস দ্বারা এ সম্পর্কে একটি ধারণা করা যায়। আৰু যর (রা.) থেকে বর্ণিত আছে যে, রসূল (স.) বলেছেন, ‘আমি যতো কিছু দেখতে পাই, তোমরা ততো কিছু দেখতে পাওনা । আমি যতো কিছু শুনতে পাই তোমরা ততো কিছু কিছু শুনতে পাও না । আকাশ বিলাপ করছে এবং তার বিলাপ করার কথাও বটে । সমগ্র আকাশের প্রতি চার ংগুল পরিমাণ জায়গায় একজন করে ফেরেশতা আল্লাহর সামনে সাজদারত রয়েছে। আল্লাহর কসম, আমি যতো কিছু জানি তা যদি তোমরা জানতে, তবে কম হাসতে ও বেশী কাদতে । এমনকি বিছানার ওপরে স্ত্রীদের সাথে তোমরা আমোদ ফুর্তি পর্যন্ত করতে না। তোমরা পাহাড় পর্বতে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, বস্তুত আমার মনে চায়, আমি যদি একটা গাছ হয়ে সবাইকে রক্ষা করতে পারতাম ৷’ (তিরমিযী) যে আকাশের চার আংগুল পরিমাণ জায়গাও অন্তত একজন ফেরেশতা থেকে খালি নেই, তাও এত বিশাল ও প্রকান্ড যে, তার কোনো সীমা পরিসীমা মানুষের জানা নেই । এই আকাশে আমাদের সূর্যের মতো এক একটি সূর্য মহাশূন্যে উড়ন্ত এক একটি ধূলিকণার মতো ক্ষুদ্র । এতে মানুষের কল্পনা ফেরেশতাদের প্রকৃত সংখ্যার কাছাকাছি যেতে পারে কিনা ভেবে দেখার বিষয় । | ৬৪ সূক্পা আত্ তাগাত্ুন (৫২৪৫০১) পারা ২৮ সমনখিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।