যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

কাছে নবীর জীবন কোনো বাস্তব অনুকরণযোগ্য আদর্শ হতে সক্ষম হতো না, আর মানুষের সামাজিক ও অর্থনৈতিক জীবনে সেই আদর্শের বাস্তবায়নও সম্ভব হতো না। মানুষের মধ্য থেকে নবী প্রেরণে আপত্তি তোলার আরো একটা কারণ হলো, মানুষের জন্গত শ্রেষ্ঠত্ব ও মহত্ব সম্পর্কে মোশরেকদের অজ্ঞতা । আকাশ থেকে পাওয়া বার্তাকে একজন মানুষ যতোটা অনায়াসে অন্য মানুষের কাছে পৌছাতে পারে, তাদের প্রস্তাব অনুসারে কোনো ফেরেশতা নিযুক্ত হলে এ কাজটা অতো সহজে করতে পারতো না । তাকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বার্তা ফেরি করে বেড়াতে হতো । মানুষের ভেতরে আল্লাহর যে রূহ ফুঁকে দেয়া হয়েছে, তার বদৌলতে সে আল্লাহর বার্তা গ্রহণ ও পূর্ণাংগভাবে তা অন্যের কাছে পৌছানোর- এক কথায় রেসালাতের পরিপূর্ণ দায়িত্‌ পালনের যোগ্যতা অর্জন করে। এটা গোটা মানব জাতির জন্যে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি বিশেষ মর্যাদা । আল্লাহর কাছে মানুষের এই মর্যাদার কথা যে জানে না, কেবল সে-ই এ ব্যাপারটা অস্বীকার করতে পারে। বস্তুত রেসালাতের দায়িত্‌ পালন করার সময়ে একজন মানুষের ব্যক্তিসত্বায় আল্লাহর রূহ ফুঁকে দেয়ার প্রকৃত মর্মই বাস্তব রূপ লাভ করে থাকে মানুষের মধ্য থেকে নবীর আবির্ভাবে আপত্তি তোলার আরো একটা কারণ হলো; অহংকারবশত মানুষ রসূলের অনুসরণ করতে মোশরেকদের অসম্মতি । ভাবখানা এই যে, এতে যেন সেসব মূর্খ অহংকারীর সম্মানের হানি ঘটে ৷ মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টি নবী হলে তার আনুগত্য করাতে যেন কোনো সম্মান হানি হয় না। কেবল নিজেদের মধ্য থেকেই কেউ নবী বা রসূল হয়ে এলে তার আনুগত্য করায় যতো সম্মান হানি হয়। এ কারণেই মোশরেকরা নবুওত অস্বীকার করলো । অথচ তাদের কাছে এর পেছনে কোনো সুস্পষ্ট যুক্তি ছিলো না, ছিলো কেবল অহংকার ও মূর্খতা । এই অহংকার ও মূর্খতার দরুনই তারা শেরক ও কুফরীর পথ বেছে নিলো। | ‘আল্লাহ তায়ালা তাদের মুখাপেক্ষী ছিলেন না। আল্লাহ তায়ালা তো চিরদিনই স্বয়ংসম্পূর্ণ, চিরপ্রশংসিত !’ অর্থাৎ আল্লাহ তায়ালা তাদের ঈমান ও আনুগত্যের মুখাপেক্ষী ছিলেন না। তিনি তো কখনোই তাদের কোনো কিছুর মুখাপেক্ষী নন। এই হচ্ছে তাদের সংবাদ, যারা ইতিপূর্বে ভোগের কারণ । এ সংবাদ জানার পর নতুন করে আবার কেন লোকেরা কুফরী করার ধৃষ্টতা দেখাচ্ছে? একই ধরনের পরিণাম ভোগ করার জন্যেই কি এ ধৃষ্টতা? ক্ৰেক়্ামত অস্বীকারকাক্সীদের ককরুল্ণ পক্রিণতি এরপর শুরু হচ্ছে সূরার তৃতীয় অংশ । এটা আসলে দ্বিতীয় অংশেরই পরিপূরক । এখানে যারা আখেরাতে পুনরুথান অস্বীকার করেছে তাদের বর্ণনা দেয়া হয়েছে এটা সুবিদিত কথা যে, রসুল (স.)-এর আমলের মোশরেকরা এটা অস্বীকার করেছিলো । এ অংশে রসূল (স.)-কে নির্দেশ দেয়া হচ্ছে যে. তিনি যেন আখেরাতে পুনরুথানের বিষয়টি আবারো জোর দিয়ে ঘোষণা করেন। এ অংশে কেয়ামতের দৃশ্যও তুলে ধরা হয়েছে এবং কাফের ও মোমেনদের কী পরিণাম হবে তাও দেখানো হয়েছে। সেই সাথে তাদের ঈমান ও আনুগত্যের দাওয়াত দেয়া হয়েছে এবং জীবনে যা কিছুই ঘটুক, তা আল্লাহর ওপর সমর্পণ করতে বলা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, কাফেররা ধারণা করেছে যে, তাদের কখনো পুনরুজ্জীবিত করা হবে না। ‘তুমি বলো, আল্লাহর কসম, www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।