এরপর চতুর্থ আয়াতে আল্লাহর সীমাহীন জ্ঞানের বর্ণনা দেয়া হয়েছে, যা প্রতিটি জিনিসের ওপর পরিব্যাপ্ত। মানুষের গোপন ও প্রকাশ্য সবই তিনি জানেন । বলা হচ্ছে, ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে এবং তোমরা যা কিছু প্রকাশ করো বা গোপন করো, তা সবই তিনি জানেন । তিনি অন্তরের গোপন কথাও জানেন ৷’ এই সত্যটি মোমেনকে তার প্রভু সম্পর্কে পরিচিত হতে সাহায্য করে। সে জানতে পারে যে, আল্লাহর চোখ থেকে সে কিছুই লুকাতে পারে না। আল্লাহর কাছ থেকে কোনো কিছুই সে গোপন করতে পারে না। এমন কি তার নিয়ত বা ইচ্ছা পর্যন্ত আল্লাহ তায়ালা জানেন ও দেখতে পান। এ ধরনের তিনটি আয়াতই মানুষের নিজের ও গোটা জগতের পরিচয়, আল্লাহর সাথে তার সম্পর্ক কি, তার সাথে কি রকম আচরণ করা উচিত এবং প্রতিটি কাজে তাকে কিভাবে ভয় করা উচিত তা উপলব্ধি করার জন্যে যথেষ্ট । মানুষক্বে নবী রসুূন্প হিসেবে পাঠানোর তাৎপর্য সূরার দ্বিতীয় অংশে আল্লাহর রসূল ও কেতাবকে প্রত্যাখ্যানকারী এবং মানুষ কিভাবে রসূল হতে পারে এই প্রশ্ব উত্থাপনকারী অতীতের কাফেরদের প্রসংগ উল্লেখ করা হয়েছে। মক্কার মোশরেকরাও প্রশ্ব তুলতো যে, মানুষ কিভাবে রসূল হয়। আর এ প্রশ্ন তুলে আল্লাহর দ্বীনের যে দাওয়াত রসূল দিতেন, তা অস্বীকার করতো ৷ বলা হচ্ছে, ‘ইতিপূর্বে যারা কুফরী করেছে তাদের খবর কি তোমাদের কাছে আসেনি? তারা তাদের কর্মফল ভুগেছে। অধিকস্তু তাদের জন্যে এখানে ‘তোমাদের’ সর্বনামটি দ্বারা খুব সম্ভবত মন্ধার মোশরেকদের সম্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ইসলামের দাওয়াত প্রত্যাখ্যানকারীদের পরিণতি সম্পর্কে তাদের সাবধান করা হয়েছে এবং অনুরূপ পরিণতি থেকে হুশিয়ার করা হয়েছে। উপরোক্ত আয়াতে প্রশ্রের মাধ্যমে প্রকারাস্তরে এ কথাই বলা হয়েছে যে, অতীতের কাফেরদের কুফরীর শাস্তি ভোগ করার বৃত্তান্ত জানার পরও তোমাদের হুশ হয়নি। তাদের ইতিহাসের দিকে মক্কার মোশরেকদের দৃষ্টি আকর্ষণ করা প্রশ্নের উদ্দেশ্য হতে পারে। কেননা তারা অতীতের ধ্বংসপ্রাপ্ত সেসব কাফের জাতির কিছু কিছু কাহিনী জানতো এবং পরস্পরকে অবহিত করতো । উত্তর ও দক্ষিণে ভ্রমণ কালে তাদের পরিত্যক্ত এলাকাগুলো দিয়ে তাদের চলাচলও করতে হতো । বিশেষত আদ, সামুদ ও লূতের জাতিগুলোর কথা তারা জানতো এবং তাদের পরিত্যক্ত স্থানও তারা চিনতো ৷ কোরআন তাদের ইহকালীন পরিণতির সাথে আখেরাতের অবধারিত শাস্তির কথাও উল্লেখ করছে। সে বলছে, ‘অধিকস্তু তাদের জন্যে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ।' অতপর যে কারণে তারা দুনিয়া ও আখেরাতে শাস্তির যোগ্য হয়েছে সেই কারণ ব্যাখ্যা করা হয়েছে। ‘এর কারণ এই যে, যখনই তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে রসূল আসতো, তখনই তারা বলতো, কী ব্যাপার! একজন মানুষ আমাদের হেদায়াত করছে! মন্ধার মোশরেকরাও অবিকল এই আপত্তিই রসূল (স.)-এর বিরুদ্ধে তুলে ধরতো। নবুওত ও রেসালাতের প্রকৃতি সম্পর্কে অজ্ঞতাবশতই এই আপত্তি তোলা হতো । আসলে নবীরা যে বিধানের দিকে আহবান জানান, তা মানুষের জন্যে আন্তাহর রচিত বিধান । তাই এ বিধান বাস্তবে একজন মানুষের জীবনেই বাস্তবায়িত হওয়া প্রয়োজন, যাতে অন্যরা সাধ্যমত তার অনুকরণ করতে পারে। কিন্তু নবুওতের এই ভূমিকার কথা তারা জানে না বলেই উক্ত আপত্তি তুলে থাকে । নবী যদি মানুষ না হয়ে অন্য কিছু হতেন, Wl cd le ss SRL BSAA
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।