যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

অর্থাৎ মানুষ যাই করে, যাই ভাবে বা চিন্তা করে, সব কিছু তার নখদর্পণে ৷ সুতরাং তার সাবধান হওয়া উচিত এবং এই মহান ও সুক্ষ দরষ্টার ব্যাপারে সতর্ক হয়ে কাজ করা উচিত । মানুষের প্রকৃতি ও অবস্থান সংক্রান্ত এই মতাদর্শ ইসলামী চিন্তাধারার একটি উল্লেখযোগ্য দিক। এই বিশ্বজগতের মানুষের অবস্থান কোথায়, তার ক্ষমতা ও যোগ্যতা কতোটুকু এবং বিশ্ব-সষ্টার কাছে তার দায়দায়িত্ই বা কী, সে সম্পর্কে এখানে সুস্পষ্ট ও দ্বযর্থহীন পথনির্দেশ রয়েছে। তৃতীয় আয়াতে এক মহাসত্যের সন্ধান দেয়া হয়েছে, সে মহাসত্য বিশ্বজগতের প্রকৃতির অভ্যন্তরেই সুপ্ত রয়েছে। আকাশ ও পৃথিবী এই মহাসত্যের ওপরই প্রতিষ্ঠিত রয়েছে । মানব সৃষ্টি যে আল্লাহর কী অনুপম ও নিপুণ শিল্প এবং এই সৃষ্টিকেও যে একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সে কথাই বলা হয়েছে এ আয়াতটিতে, ‘তিনি আকাশ ও পৃথিবীকে সত্যের ভিত্তিতেই সৃষ্টি করেছেন, তোমাদের আকৃতি প্রদান করেছেন এবং তোমাদের আকৃতিকে চমকপ্রদ বানিয়েছেন। তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে।' আয়াতের প্রথমাংশে ‘তিনি আকাশ ও পৃথিবীকে সত্য সহকারে সৃষ্টি করেছেন’ এই উক্তিটির মাধ্যমে মোমেনের চেতনায় একথা বদ্ধমূল করা হচ্ছে যে, সত্য এই বিশ্বজগতের অস্তিত্বের মধ্যেই বিরাজ করছে। ওটা বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসা কোনো বস্তু নয় এবং কোনো নিষ্পুয়োজন বস্তুও নয়। বরং সত্যের ওপরই গোটা সৃষ্টিজগতের ভিত্তি । যিনি এই সত্য বর্ণনা করছেন তিনি হচ্ছেন আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তায়ালা এবং একমাত্র তিনিই জানেন, আকাশ ও পৃথিবীর ভিত্তি কিসের ওপর প্রতিষ্ঠিত । এই সত্য সম্পর্কে নিশ্চিত হওয়ার পর মানুষ সত্যের ওপর অবিচল হবার প্রেরণা পায়, যার ওপর তার দ্বীন প্রতিষ্ঠিত এবং যার ওপর তার আশপাশের গোটা প্রকৃতি ও বিশ্ব নিখিল প্রতিষ্ঠিত । আর এই সত্য প্রকাশিত না হয়েই পারে না, চিরস্থায়ী না হয়েই পারে না এবং বাতিলের ফেনা অপসৃত হয়ে তা স্থিতিশীল হতে বাধ্য । এ আয়াতে দ্বিতীয় যে সত্য বর্ণনা করা হয়েছে তা হচ্ছে, ‘তিনিই মানুষের আকৃতি দিয়েছেন এবং আকৃতিকে চমকপ্রদ বানিয়েছেন ।’ এ উক্তি দ্বারা মানুষকে বুঝানো হচ্ছে যে, আল্লাহর কাছে সে পরম সম্মানিত এবং তার আকৃতিকে সুন্দর বানিয়ে তিনি তার ওপর অনুগ্রহ করেছেন । শুধু যে দৈহিকভাবেই তাকে সুঠাম ও সুন্দর বানিয়েছেন তা নয়, বরং তাকে চেতনা ও, বুদ্ধিমত্তার দিক দিয়েও সুষম এবং সুন্দর বানিয়েছেন। এ জন্যেই মানুষ দৈহিক গঠনে যেমন পৃথিবীর সবচেয়ে পূর্ণাংগ প্রাণী, তেমনি চেতনা ও আত্মিক যোগ্যতার দিক দিয়েও সর্বাপেক্ষা বিস্ময়কর প্রাণী । আর এ জন্যে তাকেই পৃথিবীর খেলাফতের দায়িত্ব দেয়া হয়েছে এবং এই সুপরিসর রাজ্যের ওপর কৰ্তৃত্ব প্রদান করা হয়েছে, যা কিনা তার নিজের তুলনায় অতীব বিশাল ও প্রকান্ড! মানুষের গোটা সত্বা অথবা তার কোনো একটি অংগের নির্মাণ কৌশলের প্রতি সুক্ষ্ম দৃষ্টি দিলে বুঝা যায় যে, এ ক্ষেত্রে সর্বোচ্চ ও পূর্ণাংগ মানের সোন্দর্য বজায় রাখা হয়েছে। যদিও এক এক আকৃতির সৌন্দর্য এক এক রকমের হয়ে থাকে, কিন্তু এর পরিকল্পনা অত্যন্ত চমৎকার ও পূর্ণাংগ । তাই মানুষ এদিক দিয়ে দুনিয়ার সকল প্রাণীর সেরা । ‘তার দিকেই সকলকে ফিরে যেতে হবে!’ অর্থাৎ সকল সৃষ্টিকেই ফিরে যেতে হবে। এমনকি স্বয়ং মানুষকেও এবং এই বিশ্বজগতকেও ৷ এ বিশ্বজগত ও মানুষ আল্লাহর ইচ্ছা অনুসারেই জন্ম লাভ করেছে আবার তার কাছেই ফিরে যাবে। বস্তুত তিনি অনাদি ও অনন্ত । প্রতিটি জিনিসের আদিতেও তিনি, অসন্তেও তিনি । তিনি অনন্ত অসীম ৷ ৩৪ সূরা আত তাগাতুন_ (১২৪২১) পারা ২৮ সনহিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।