যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

একে মহাজাগতিক মতাদর্শ বলা হয়েছে, তার একটি সূরা হাশরের শেষাংশে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহর তাসবীহ করে। কর্তৃত্ব তারই এবং প্রশংসাও তারই ।' অর্থাৎ আকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহর দিকেই মনোনিবিষ্ট হয়ে আছে এবং তার প্রশংসার সাথে গুণকীর্তন করে। গোটা সৃষ্টিজগত তার প্রতি ঈমান আনয়ন করেছে। তিনিই যে সব কিছুর মালিক, তা প্রতিটি জিনিসই অনুভব করে। আল্লাহ তায়ালা স্বয়ং প্রশংসিত এবং সমগ্র সৃষ্টিজগত থেকে নিরন্তর তার পবিত্রতা ঘোষিত হয়ে থাকে । এমতাবস্থায় মানুষ যদি এই বিশ্বজগত থেকে পৃথক ও ভিন্ন মত তথা কুফরীর পথ অবলম্বন করে গুনাহগার, অবাধ্য ও খোদাপ্রোহী হয় এবং আল্লাহর অনুগত না হয় ও প্রশংসা না করে, তা হলে সে একেবারেই কোণ্ঠাসা ও একাকী হয়ে এ বিশ্বজগত থেকে সে বহিষ্কারযোগ্য হয়ে যাবে। ‘তিনি সর্ববিষয়ের ওপর শক্তিমান ৷' বস্তুত এখানে আল্লাহর সীমাহীন অবাধ ক্ষমতার কথাই বলা হয়েছে। কোরআন এই সত্যটি মোমেনের হৃদয়ে বদ্ধমূল করতে চায়, যাতে সে আশস্ত হয় যে, সে যখন আল্লাহর প্রতি নির্ভর করে, তখন এক সীমাহীন ক্ষমতাসম্পন্ন সত্ববার ওপর নির্ভর করে। সেই অসীম ক্ষমতাধর সত্বা যা ইচ্ছা তাই করতে পারেন, কোনো বাধাবন্ধন মানেন না। আর আল্লাহর এই অসীম ক্ষমতা এবং সৃষ্টিজগতের প্রতিটি জিনিস কর্তৃক তাকে প্রশংসা ও তার গুণকীর্তন করার বিষয়টি বিশ্বাস করা সেই বৃহত্তর ঈমানী ও তাওহীদী মতাদর্শেরই অংশ বিশেষ । আল্লাহর প্রশংসা সহকারে শগুণকীর্তনকারী বিশাল বিশ্বজগতের মাঝে যে মানুষ বাস করে, সে কিন্তু কখনো আল্লাহর প্রতি বিশ্বাসী হয় আবার কখনো হয় অবিশ্বাসী । মানুষ একাই এ ধরনের দ্বৈত ভূমিকা পালন করে থাকে । এ বিষয় নিয়েই পরবর্তী আয়াতে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে, কেউ হয় কাফের ৷...’ মানুষের আবির্ভাব, কাফের হওয়া অথবা মোমেন হওয়ার ব্যাপারে তার স্বাধীনতা, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে একমাত্র মানুষেরই এই উভয় ধরনের ক্ষমতালাভ, আর এই ক্ষমতার কারণে তার ওপর ঈমান আনার দায়িত্ব অর্পণ- এই সবই আল্লাহর ইচ্ছা ও ক্ষমতাবলে সংঘটিত হয়েছে। ঈমান আনার দায়িত্বটা যথার্থই একটি বিরাট দায়িত্ব । কিন্তু এই দায়িত্ব অর্পণের সাথে সাথে আল্লাহ তায়ালা তার এই সৃষ্টিকে ভালো ও মন্দের মধ্য থেকে একটি নির্বাচন করার ক্ষমতা দান করে সম্মানিত করেছেন। এরপর তাকে ভালো ও মন্দ বাছাই করার এমন একটি মাপকাঠি দিয়েও | সাহায্য করেছেন, যা দিয়ে সে নিজের কাজ ও চিন্তাধারাকে পরিমাপ করতে এবং তার কোন্টি সঠিক ও কোন্টি বেঠিক তা নির্ণয় করতে পারে। সেই মাপকাঠি হলো আল্লাহর দ্বীন, যা তিনি স্বীয় নবী রসূলদের ওপর নাযিল করেছেন। এভাবে তিনি তাকে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সাহায্য করেছেন। এ ক্ষেত্রে তিনি মানুষের ওপর মোটেই যুলুম করেননি । আয়াতের শেষাংশে বলা হয়েছে, ‘তোমরা যা করো তার ওপর আল্লাহর দৃষ্টি রয়েছে ।' [৬৪ সনম আাছালাহল হও লাল ভট সলিল ন a EEE ES www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।