ধারণা। পৃথিবীতে আল্লাহর যতো নবী ও রসূল এসেছেন, তারা সকলেই এই মতবাদ প্রচার করেছেন যে, আল্লাহ তায়ালা এক, তিনিই বিশ্বজগতের ও প্রতিটি সৃষ্টির সৃষ্টা এবং বিশ্বজগতে যা কিছু আছে তিনি তার সব কিছুরই রক্ষক ও তত্ত্বাবধায়ক । এ মতবাদে আমরা কোনো সন্দেহ পোষণ করি না। কেননা, কোরআন এ মতবাদ সকল রসূলের পক্ষ থেকে উদ্ধৃত করেছে। কোরআন ছাড়া অন্যান্য বিকৃত, পরিবর্তিত ও মনগড়া গ্রন্থে যা কিছু বলা হয়েছে তা ধর্তব্য নয় । অনুরূপভাবে যারা সার্বিকভাবে অথবা আংশিকভাবে কোরআনে বিশ্বাস করে না, অথচ তুলনামূলক ধর্মতত্ব নিয়ে লেখে, তাদের কথাও গ্রহণযোগ্য নয়৷ মূল ইসলামী আকীদা বিশ্বাসে যা কিছু বিকৃতি ঘটেছে তা তার অনুসারীদেরই কারসাজি । এই কারসাজির কারণে মনে হয় যেন উক্ত আকীদায় নির্ভেজাল একত্ববাদ কখনো ছিলো না, অথবা প্রতিটি সৃষ্টির সাথে আল্লাহর প্রত্যক্ষ সম্পর্ক থাকা বা প্রতিটি সৃষ্টির ওপর আল্লাহর কর্তৃত্ব ও আধিপত্য থাকার ধারণা গোড়াতেই ছিলো না । বস্তুত এই বিকৃতি ধর্মের আসল উপাদান নয়, এ হচ্ছে ধর্মের অভ্যন্তরে অনুপ্রবিষ্ট একটি বহিরাগত ধারণা । কেননা, প্রথম রসূল থেকে নিয়ে শেষ রসূল পর্যন্ত আল্লাহর দ্বীন বা ধর্ম একই ছিলো এবং একই আছে । আল্লাহ তায়ালা তার দ্বীনের মূল আকীদার বিপরীত কোনো ধর্ম পৃথিবীতে নাযিল করবেন এটা একেবারেই অসম্ভব । অথচ ধর্মের নামে প্রচলিত কিছু বিস্তৃত বা মনগড়া বই কেতাবে এরূপ দাবী করা ও এরূপ ধারণা ব্যক্ত করা হয়ে থাকে । অবশ্য আল্লাহর দ্বীনের মূলনীতি আগাগোড়া একই রকম ছিলো- এ কথা বলা দ্বারা এটা অস্বীকার করা হয় না যে, আল্লাহর সত্ত্বা, তার গুণাবলী এবং বিশ্বজগতে ও মানবজীবনে তার প্রভাব সম্পর্কে ইসলামের (অর্থাৎ শেষ নবীর আনীত দ্বীনের) ধ্যানধারণা পূর্ববর্তী সকল নবীর আনীত আসমানী দ্বীনের ধ্যানধারণার চেয়ে অধিকতর প্রশস্ত, অধিকতর সূক্ষ্ম এবং স্বয়ংসম্পূর্ণ । শেষ নবীর নবুওতের প্রকৃতির সাথেও এ তত্ত্ব সামঞ্জস্যপূর্ণ, আর শেষ নবীর আনীত দ্বীন যে মানবীয় সুমতিকে সম্বোধন করে ও পথনির্দেশ দেয় এবং যার অভ্যন্তরে একত্ববাদের এই মতবাদ পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করে, সেই মানবীয় সুমতির সাথেও এটি সংগতিশীল । এই মতবাদ ও মতাদর্শের অন্যতম দাবী এই যে, মানুষের মন যেন সাধ্যমতো আল্লাহর প্রকৃত পরিচয় ও তার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করে আল্লাহর অসীম ক্ষমতা ও বিশ্ব প্রকৃতিতে তার দৃশ্যমান প্রভাব অনুভব করে, এর দৃশ্যমান নিদর্শনাবলীর সাহায্যে তা অন্তরের মধ্যেও উপলব্ধি করে, এই অসীম ক্ষমতা তার অনুভবযোগ্য নিদর্শনাবলীর মাঝে বেচে থাকে এবং আল্লাহর অসীম ক্ষমতাকে যেন বিশ্বজগতের প্রতিটি জিনিসের ওপর নিরংকুশভাবে কর্তৃত্বশীল ও প্রতিটি জিনিসের রক্ষক হিসাবে দেখতে পায়, চাই তা যতো বড় বা ছোটো জিনিস হোক না কেন। এই তাওহীদী মতাদর্শের আরো দাবী এই যে, মানুষের মন যেন সর্বক্ষণ সচেতন, আল্লাহর আযাবের ভয়ে ভীত এবং আল্লাহর পুরস্কারের আশায় আশাখ্বিত থাকে । জীবনের প্রতিটি কাজে সে যেন আল্লাহর ক্ষমতা, পরাক্রম, তদারকী ও সার্বভৌমত্ব সম্পর্কে সচেতন থাকে এবং তার ওপর পুরোমাত্রায় নির্ভরশীল থাকে । তার দয়া ও অনুগ্রহ সম্পর্কে এবং তার নৈকট্য সম্পর্কে সচেতন থাকে। এর আরো দাবী এই যে, মানুষ যেন অনুভব করে, গোটা সৃষ্টিজগত স্বীয় স্রষ্টার দিকে মনোযোগী রয়েছে, তার তাসবীহ করছে ও তার আদেশ নিষেধ মেনে চলছে। তাহলে সে নিজেও তীর দিকে মনোযোগী থাকবে, তার তাসবীহ করবে ও তার অনুগত থাকবে। এ কারণেই এবং এই অর্থেই তাওহীদী মতাদর্শ প্রকৃতপক্ষে একটি মহাজাগতিক মতাদর্শ । তা ছাড়া আরো যে যে অর্থে ত সনা আত্তালারল কৈত লাক হত মল্ল ও www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।