যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

প্রাকৃতিক নেয়ামতসমূহের বিবরণ দেয়ার পর এবার আল্লাহ্‌ জ্বিনি ও মানুষের নিজ সত্ত্বার ভেতরে যেসব নেয়ামত দিয়ে রেখেছেন তার বিবরণ দিচ্ছেন। ‘তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুকনো মাটি থেকে, ........ |” বস্তুত সৃষ্টিই হচ্ছে আসল নেয়ামত ৷ অস্তিত্ব ও অস্তিত্হীনতার মাঝে যে দূরত্ব, তা এতো বড় যে, মানুষের জানা কোনো পরিমাপযন্তর দ্বারা তা নির্ণয় করা যায় না । যে সকল পরিমাপযন্ত্র মানুষের আয়ত্তাধীন বা মানুষের বোধশক্তির নাগালের অধীন, তা শুধু অস্তিত্শীল জিনিসসমূহের পারস্পরিক পার্থক্য ও তারতম্যই নিরূপণ করতে সক্ষম ৷ অস্তিত্বশীল ও অস্তিত্বহীনের মধ্যে যে পার্থক্য তা মানবীয় বিবেকবুদ্ধি বা পরিমাপক্যন্ত্র কোনো অবস্থাতেই নির্ণয় করতে পারে না ৷ ভ্ববনিদের অবস্থাও তথৈবচ, তারাও এমন এক সৃষ্টি, যার হাতে শুধু সৃজিত তথা অস্তিত্বশীল জিনিস পরিমাপ করার যন্ত্ৰই আছে । সুতরাং আল্লাহ তায়ালা যখন জ্বিন ও মানব জাতির সামনে তাদের সৃষ্টিকে নিজের নেয়ামত বা অবদান হিসাবে উল্লেখ করেন, তখন সেই নেয়ামতটিই উল্লেখ করেন, যা সম্পূর্ণরূপে মানুষের ক্ষমতার আওতা বহির্ভূত । অতপর আল্লাহ তায়ালা জ্বিন ও মানুষের সৃষ্টি উপাদানেরও উল্লেখ করেন। এটিও আল্লাহরই সৃষ্টি । ‘সালসাল’ হচ্ছে এমন শুকনো মাটি, যার একটিকে আর একটি দিয়ে আঘাত করলে শব্দের সৃষ্টি হয়। এটা কাদা মাটি বা সাধারণ মাটি থেকে সৃষ্টি প্রক্রিয়ার মাঝের একটি স্তরবিশেষও হতে পারে। এ দ্বারা একথাও বুঝানো হয়ে থাকতে পারে যে, প্রকৃতির উপাদানসমূহের মাঝে মানুষ ও মাটির সৃষ্টির উপাদান এক অভিন্ন । ‘আল্লাহ ও আধুনিক বিজ্ঞান’ নামক গ্রন্থের আরবী সংস্করণ ১৮০ পৃষ্ঠায় বলা হয়েছে, ‘আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, যেসব উপাদান দ্বারা মাটির সৃষ্টি হয়েছে, মানবদেহের সৃষ্টিও হয়েছে সেসব উপাদান দিয়েই । মানবদেহ গঠিত হয়েছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ম্যাংগানিজ, তামা, কোবাল্ট, জিংক, সিলিকন, এলোমিনিয়াম, আয়োডিন, ফ্লোরাইড ও ক্লোরোফিল দ্বারা । মাটিও ঠিক এই উপাদানগুলো দিয়েই তৈরী । এসব উপাদানের অনুপাতে এক মানুষের সাথে অন্য মানুষের এবং মাটি ও মানুষের মাঝে তারতম্য থাকতে পারে, কিন্তু প্ৰকৃতিগতভাবে এগুলোর মাঝে কোনো প্রভেদ নেই !’ তাই বলে বিজ্ঞানের প্রমাণিত এই তত্ত্ব হবহু কোরআনের ব্যাখ্যা বলে আবশ্যিকভাবে মেনে নেয়া যাবে না । কেননা, কোরআনের বক্তব্য দ্বারা বিজ্ঞানের এই তত্ত্বও বুঝানো হয়ে থাকতে পারে, আবার অন্য কিছুও বুঝানো হয়ে থাকতে পারে। মাটি, কাদা মাটি বা শুকনো মাটি থেকে মানুষ সৃষ্টির বহুসংখ্যক সম্ভাব্য পন্থার মধ্য থেকে অন্য কোনো একটি পদ্থাও এখানে বুঝানো হয়ে থাকতে পারে। আমরা এই কথাটার ওপর বিশেষভাবে জোর দিতে চাই যে, কোরআনের কোনো উঁক্তিকে কখনোই কোনো মানবীয় বৈজ্ঞানিক আবিষ্কার উদ্ভাবনের মধ্যে বা কোনো বৈজ্ঞানিক সূত্র বা তত্ত্বের মধ্যে সীমিত করা.যাঝেনা। কেননা মানুষের যে কোনো তত্ত্ব বা সূত্র বা আবিষ্কার উদ্ভাবন সঠিক বা ভ্রান্ত দুইই হতে পারে এবং মানুষের জ্ঞানের বিস্তৃতি ও জ্ঞানার্জনের মাধ্যম বা উপকরণের মান উন্নত হওয়া বা সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার উদ্ভাবিত তত্ত্ব বা তথ্য পরিবর্তিত ও সংশোধিত হতে পারে। কিছু কিছু সরলমনা ও নিষ্ঠাবান গবেষক কোরআনের অলোৌকিকত্ব প্রমাণ করার সদুদ্দেশ্য নিয়ে কোরআনের উক্তির সাথে সেসব বৈজ্ঞানিক তত্ত্ব বা আবিষ্কার উদ্ভাবনের মিল [কক সলা আনমহলাল _ ভ) সান্া ছন সলিল এ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।