যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

সংশ্ষিপ্ত আল্লোচনা এই সূরাটি বিশেষত এর প্রথমাংশ মক্কী সূরার বিষয়বস্তুর সাথে গভীর সাদৃশ্যপূর্ণ, কেবলমাত্র শেষের কয়েকটি বাক্যে মদীনার পরিবেশ ও পারিপার্শ্বিকতা প্রতিফলিত হয়। ‘হে মোমেন ব্যক্তিরা’ বলে সম্বোধন করার পূর্ব পর্যন্ত সূরার প্রথম ১৩টি আয়াতে ইসলামী আকীদা বিশ্বাসের বিবরণদান ও ইসলামী আদর্শকে অন্তরে বদ্ধমূল করার কাজটি অবিকল মোশরেক কাফেরদের লক্ষ্য করে নাযিল করা মক্কী সূরাগুলোর বর্ণনাভংগি অনুসারেই করা হয়েছে। এতে প্রাকৃতিক ও মনস্তাত্বিক নিদর্শনাবলী এবং অতীতের অবিশ্বাসীদের পরিণামও বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি কেয়ামতের দৃশ্যাবলীও তুলে ধরা হয়েছে, যাতে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়া যে অকাট্য সত্য, তা প্রমাণিত হয়। এ সব বর্ণনাভংগি প্রমাণ করে যে, এ অংশটির লক্ষ্য হচ্ছে অবিশ্বাসী কাফেররা । সূরার শেষাংশে সম্বোধন করা হয়েছে মোমেনদেরকে ৷ কেননা, এ অংশের বাকরীতি মদীনায় অবতীর্ণ সূরাগুলোর মতোই । এতে আল্লাহর পথে ধন সম্পদ ব্যয় করতে এবং সম্পদ ও সন্তান সন্ততির মাধ্যমে বান্দাদের যে পরীক্ষা করা হয়, সে ব্যাপারে সতর্ক হতে বলা হয়েছে, মদীনায় যে ধরনের জীবন পদ্ধতি গড়ে ওঠেছিলো, তার স্বাভাবিক দাবী অনুসারে মদীনায় অবতীর্ণ সূরাগুলোতে বারংবার এ জাতীয় সতর্কবাণী উচ্চারিত হয়েছে। অনুরূপভাবে এতে মুসলমানদের ওপর আপতিত বিপদ আপদ ও দুঃখকষ্টে তাদের প্রবোধ দেয়া হয়েছে এবং এ ব্যাপারে আল্লাহর নির্ধারিত তাকদীর বা ভাগ্যের ওপর নির্ভর করার আদেশ দেয়া হয়েছে। মাদানী সূরায় বিশেষত জেহাদের আদেশদান ও জেহাদ থেকে উদ্ভূত ত্যাগ তিতিক্ষা প্রসংগে এ সব বিষয় বার বার আলোচিত হয়ে থাকে । কিছু কিছু রেওয়ায়াতে এ সূরাটিকে মক্কী বলা হয়েছে। তবে অন্যান্য রেওয়ায়াতে একে মাদানী বলা হয়েছে এবং এই মতটিকেই অগ্রগণ্য বলা হয়েছে। সূরাটির পারিপার্শ্বিক ও প্রথমাংশের বর্ণনাভংগি দ্বারা প্রভাবিত হয়ে আমিও একে প্রথম প্রথম মক্কী সুরা মনে করতাম । কিন্তু পরে চূড়ান্ত বিবেচনায় একে মাদানী বলেই গ্রহণ করেছি। সূরার প্রথম ভাগে কাফেরদের উদ্দেশ্যে যে বক্তব্য দেয়া হয়েছে, তা মাদানী সূরায় থাকা একেবারে অসম্ভব নয়। হিজরতের পরেও মক্কার অথবা মদীনার পার্শ্ববর্তী কাফেরদের উদ্দেশ্য করে বক্তব্য রাখা সম্ভব । তাছাড়া কোরআনের মাদানী অংশে যদি কখনো কখনো ইসলামী আকীদা বিশ্বাস নিয়ে নতুন করে আলোচনা করা হয়, তবে তাতে কোনো ক্ষতি নেই । আর তা করতে গিয়ে কোরআনের সর্বাধিক প্রচলিত রীতি, অর্থাৎ মক্কী সূরায় অনুসৃত রীতি অনুসরণ করাই যে স্বাভাবিক, সেটা বলার অপেক্ষা রাখেনা। তাফসীর আমস্মাত ১->০ সূরার প্রথমাংশে (প্রথম বারটি আয়াতে) মহান আল্লাহর প্রতি বিশ্ব প্রকৃতির আনুগত্য, মহান সৃষ্টার সাথে সৃষ্টিজগতের সম্পর্ক এবং আল্লাহর কিছু কিছু গুণ, গুণবাচক নাম এবং প্রকৃতি ও মানব জীবনে তার প্রভাব আলোচিত হয়েছে। মানুষ ও বিশ্ধ প্রকৃতিক্স সাথে ভাওহীদের সমস্পর্ক্ত ‘আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহর গুণকীর্তন করে থাকে-----' "- আকীদা বিশ্বাস ও আদর্শের ইতিহাসে এতো প্রশস্ত, এতো সৃক্ম আর কোনো আকীদা এবং আদর্শের সাথে মুসলমানদের কখনো পরিচয় ঘটেনি, যতোটা প্রশস্ত ইসলামের এই বিশ্বজোড়া [ত সনা আভতালা্ল তত লাক সলিল ন www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।