যথার্থ মনুষ্যত্ব অর্জন নির্ভর করে সেই উৎসের সাথে সংযোগ বহাল থাকার ওপর, যে উৎসের বলে মানুষ মানুষ হতে পেরেছে। আর এই মনুষ্যত্ব থেকে যে বঞ্চিত হয়েছে, সে যতো ধনসম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী হোক না কেন, সে সর্বতোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী একটি আয়াতেই আল্লাহর পথে দান করার বিষয়ে একাধিক পদ্থায় চেতনা উজ্জীবিত করা হয়েছে। বলা হয়েছে, ‘আমি তোমাদের যা কিছু দান করেছি তা থেকে দান করো ।' এখানে মানুষের সহায়-সম্পদের উৎস কী ও কোথায়, তা স্মরণ করিয়ে দেয়া হয়েছে । বলা হয়েছে, এসব সহায়-সম্পদ সেই আল্লাহরই দান যার ওপর তোমরা ঈমান এনেছো এবং যিনি তোমাদের দান করার আদেশ দিয়ে থাকেন। অতপর বলা হয়েছে, ‘তোমাদের মৃত্যু আসার আগেই পর আর কিছুই মানুষের নিজের থাকে না, সবই অন্যকে দিয়ে আসে, অথচ আখেরাতের জন্যে তার কিছুই সঞ্চয় করা হয় না । এর চেয়ে বড় ক্ষতি ও নির্বুদ্ধিতা আর কিছু হতে পারেনা । অতপর সেই সময়ে সে এই বলে আফসোস করবে যে, 'আহা, দান করা ও সৎকর্মশীল হবার জন্যে যদি আরো একটু সময় পেতাম!” কিন্তু সেটা তো সম্ভব নয়। কেননা, কোনো প্রাণীর মৃত্যুর নির্ধারিত সময় এসে পড়লে আল্লাহ তায়ালা তা আর বিলম্বিত করেন না। আর তোমরা যা করো তা তো আল্লাহ তায়ালা ভালোভাবেই জানেন ৷’ সুতরাং নতুন করে সে পুণ্য সঞ্চয় করবেই বা কোথা থেকে ? মোনাফেকদের বৈশিষ্ট্য ও মোমেনদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র ও ছলচাতুরীর বর্ণনা দেয়ার পর এবং আল্লাহ তায়ালা যেভাবে মোমেনদেরকে মোনাফেকদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন তা উল্লেখ করার পর একটি মাত্র আয়াতে বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ বক্তব্য খুবই প্রাসংগিকভাবে তুলে ধরা হয়েছে। এ দ্বারা এ কথাই বুঝানো হয়েছে যে, ঈমানের দাবীসমূহ পূরণে তাদের আর চুপ করে বসে থাকা সংগত নয়, বরং সর্বাত্মক প্রস্তুতি নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়া উচিত এবং মোমেনদের নিরাপত্তার একমাত্র উৎস যে আল্লাহ তায়ালা, তার স্মরণ থেকে মোটেই উদাসীন হওয়া বাঞ্চনীয় নয় ৷ এভাবেই আল্লাহ তায়ালা এই কোরআন দ্বারা মুসলমানদের চরিত্র গঠন করে থাকেন । [তত সলা আল লোলাক্কস্ষচল হৈও লন হস মলযিল ন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।