যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘তারা বলে, আমরা যদি মদীনায় ফিরে যাই তাহলে সবল সেখান থেকে দুর্বলকে তাড়িয়ে দেবে।' ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে আবদুল্লাহ ইবনে উবাই-র ছেলে আবদুল্লাহ এ কথাটা বাস্তবায়িত করেছেন এবং কিভাবে মদীনায় সবলের অনুমতি ছাড়া দুর্বল প্রবেশ করতে পারেনি । ‘বস্তুত সমস্ত প্রতাপ ও সম্মান শুধুমাত্র আল্লাহর, তার রসূলের ও মোমেনদের। অথচ মোনাফেকরা তা জানে না !' এখানে আল্লাহ তায়ালা নিজের পাশাপাশি তার রসূল ও মোমেনদের কথা উল্লেখ করেছেন। এটা রসূল ও মোমেনদের জন্যে এক দুর্লভ সম্মানের প্রতীক ৷ তিনি যেন বলছেন, ‘এই তো আমরা, এ হচ্ছে সবল ও সম্মানিতদের পতাকা, এই হচ্ছে প্রতাপশালীদের সারি ।' বস্তুত রসূল (স.) ও মোমেনদের নিজের পার্শ্বে রেখে তিনি মহাপ্রতাপাণ্বিত একটি শিবির স্থাপন করেছেন। বস্তুত আল্লাহ তায়ালা সত্য কথাই বলেছেন আল্লাহ তায়ালা সকল সন্মান, শক্তি ও প্রতাপের উৎস হিসাবে মোমেনের হৃদয়ে বিদ্যমান ঈমানকেই চিহ্নিত করেছেন। এই সম্মান প্রতিপত্তি আল্লাহর সম্মান প্রতিপত্তি থেকেই উদ্ভূত । এ সম্মান ও প্রতিপত্তি কখনো কাউকে দুর্বল করে না, নিজেও দুর্বল হয় না। মোমেনের হৃদয় থেকে তা চরম সংকটজনক মুহূর্তেও দূরে সরে যায় না! কেবল দুর্বল ও দোদুল্যমান হতে পারে। এই দুর্বলতা ও দোদুল্যমানতা কাটিয়ে ওঠলে মোমেনের সম্মান, শক্তি, প্রতিপত্তি অটল ও স্থিতিশীল হয়ে যায় । ‘অথচ মোনাফেকরা তা জানে না!’ তারা যখন এই সম্মান প্রতিপত্তির স্বাদ পায়নি এবং এর মূল উৎসের সাথে তাদের যোগাযোগ নেই, তখন তারা কেমন করেই বা তার কথা জানবে ? যে মোমেনদের আল্লাহ তায়ালা এভাবে নিজের কাতারে স্বীয় রসূলের সাথে স্থান দিয়ে নির্দেশ দিয়েছেন তারা যেন এই উচ্চ মর্যাদায় আসীন হয়, মোনাফেকসুলভ যাবতীয় চারিত্রিক দোষ-ক্ৰুটি থেকে মুক্ত হয় এবং সম্পদ ও সন্তান যেন তাদের এই উচ্চ মর্যাদা লাভের পথে অন্তরায় সৃষ্টি করতে না পারে। তত সা আল ললালাচকন্ল হৰত লন মল্ল ন Www. boikitab. blogspot com

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।