মোমেনদের অনাহারে মারার অপকৌশল অবলম্বন করে। যেহেতু তারা নিজেদের ইতরসুলভ মানসিকতার কারণে খাদ্য ও জীবন যাপনের উপকরণকেই জীবনের সব কিছু মনে করে, সেহেতু এই উপকরণটির সরবরাহ বন্ধ করে দিয়েই তারা মোমেনদের বিরুদ্ধে লড়াই করে থাকে । এই অন্ত্রটি দিয়েই কোরায়শ বনু হাশেমের বিরুদ্ধে লড়াই করেছিলো। পর্বতের উপত্যকার মধ্যে তাদের বন্দী করে ও বয়কট করে চাপ প্রয়োগ করেছিলো, যাতে তারা (বনু হাশেম) রসূল (স.)-এর সাহায্য করা থেকে বিরত হয় এবং তাঁকে মোশরেকদের কাছে হস্তান্তর করে। আলোচ্য আয়াত থেকে জানা যাচ্ছে যে, রসূল (স.)-এর সাহাবীরা যাতে ক্ষুধা ও অনাহারের চাপে পড়ে তাকে ছেড়ে চলে যায়, সে জন্যে মোনাফেকরাও তাদের বিরুদ্ধে এই অন্তর প্রয়োগ করতো । তারা যাতে অনাহারে কষ্ট পায়, সেজন্যে তাদের দান করা থেকে জনগণকে বিরত রাখতে চেষ্টা করতো । এই অন্ত্ৰ কমিউনিষ্টরাও বিভিন্ন ধর্মাবলম্বীর বিরুদ্ধে প্রয়োগ করে থাকে । খাদ্য সরবরাহের জন্যে প্রচলিত রেশনকার্ড থেকে তাদের বঞ্চিত রাখে, যাতে তারা ক্ষুধায় মরে তো মরুক, নচেত আল্লাহকে অস্বীকার ও নামায ত্যাগ করুক । তথাকথিত নামধারী মুসলিম দেশগুলোতেও এই অস্ত্রের প্রয়োগ চলছে। আল্লাহর দিকে আহবান ও ইসলামের পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে যারা ঠেকাতে চায়, তারা অকমিউনিষ্ট হলেও অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ, অনাহার চাপিয়ে দেয়া এবং কর্মসংস্থানে ও জীবিকা উপার্জনে বাধাদানের অপকৌশল অবলম্বন তারা করেই চলেছে। এভাবে আবহমানকাল ধরে ইসলামের শত্রুরা এই ঘৃণ্য পন্থা অবলম্বন করে চলেছে। অথচ তারা অত্র আয়াতের শেষ অংশে বর্ণিত সত্যটি জানে না যে- ‘আকাশ ও পৃথিবীর যাবতীয় সহায়-সম্পদ আল্লাহর, কিন্তু মোনাফেকরা তা বোঝে না ৷” মুসলমানদের জীবিকা নিয়ন্ত্রণ করতে সচেষ্ট এসব মুসলিম নামধারী মোনাফেকরাও আকাশ ও পৃথিবীতে বিরাজমান আল্লাহর সৃষ্ট জীবিকার অবারিত উৎস থেকেই নিজেদের জীবিকা উপার্জন করে থাকে তারা নিজেরা নিজেদের জীবিকার স্রষ্টা নয় । অথচ তারাই কিনা অন্যের জীবিকা বন্ধ করতে সচেষ্ট । কতো মূর্খ কতো নিবেধি তারা! আকাশ ও পৃথিবীতে বিরাজমান জীবিকার উৎসগুলো যে আল্লাহর শত্রু ও বন্ধু নির্বিশেষে সকলেরই জীবিকার উৎস, সে কথা বলে প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালা মোমেনদের প্রবোধ দিচ্ছেন এবং আল্লাহর শত্রুদের গৃহীত পাশবিক ও হীন কর্মপস্থার মোকাবেলায় টিকে থাকার জন্যে মোমেনদের মনোবল বৃদ্ধি করছেন। যে আল্লাহ তায়ালা তার দুশমনদের পর্যন্ত জীবিকা দিতে ভোলেন না, তিনি তার বন্ধুদের ভুলতে পারেন না । তিনি এত দয়ালু যে, তার শত্রুদের পর্যন্ত জীবিকা থেকে বঞ্চিত করেন না ও না খাইয়ে রাখেন না। অথচ তিনি জানেন যে, তিনি যদি তার বান্দাদের জীবিকা থেকে বঞ্চিত করেন, তবে তারা নিজেদের জন্যে জীবিকা সৃষ্টি করার ক্ষমতা রাখে না । আল্লাহ তায়ালা এতোটা উদার যে, তার শক্রদের পর্যন্ত যে কাজে তারা সক্ষম নয়, সে কাজে বাধ্য করেন না। বস্তুত ভাতে পানিতে মারার কৌশলটি এমন অপকৌশল, যার কথা জঘন্যতম ইতর ও পাষন্ডতম লোক ছাড়া আর কেউ চিন্তাও করেনা । পরবর্তী আয়াতে মোনাফেকদের অপর একটি নিকৃষ্ট উক্তি তুলে ধরে তার সমালোচনা করা হয়েছে। [৩ সনা আল লালাক্কক্সল তত লন হত মল্ল ন wWwWw.bolkitab.blocspot.com যিশলান্ল ২০তম ৩০ SSP
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।