যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

পর্যন্ত তিনি প্রবেশ করতে দেবেন না তিনি অনুমতি দেবেন, তবেই সে প্রবেশ করবে। এভাবে বাস্তব অভিজ্ঞতা থেকে প্রমাণিত হবে কে সবল এবং কে দুর্বল । বস্তুত এ হচ্ছে সেই সর্বোচ্চ মান, যেখানে এই ব্যক্তিরা ঈমানের বলেই উন্নীত হয়েছিলেন। এই সর্বেচ্চে মানে উন্নীত হওয়ার পরও তারা মানুষই ছিলেন এবং তাদের মধ্যে মানবীয় দুর্বলতা মানবীয় ভাবাবেগ- সবই ছিলো । বস্তুত মানুষ যখন ইসলামের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে এবং পৃথিবীতে ইসলামের মানবরূপী চলমান প্রতীক হয়ে বিচরণ করে ও পানাহার ইত্যাদি করে, তখন ইসলামের সবচেয়ে সুন্দর ও সবচেয়ে বাস্তব রূপটিই পরিস্ষুট হয়ে ওঠে । মোনাফ্েকদের আরো কিছু স্ৃণয বৈশিষ্ট্য এবারে আমরা দৃষ্টি দেবো উল্লিখিত ঘটনাবলীর বিবরণ সম্বলিত আয়াতসমূহের ব্যাখ্যা বিশ্লেষণে । এই সূরার ৫ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আর যখন তাদের বলা হয়, এসো, আল্লাহর রসূল তোমাদের জন্যে ক্ষমা চাইবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি তাদের দেখবে দাম্তিকতার সাথে বিরোধিতায় লিপ্ত ।' বস্তুত তারা তাদের মোনাফেকসুলভ অপতৎপরতা ও খারাপ কথাবার্তা যথারীতি চালিয়ে যায়, কিন্তু যখনই জানতে পারে, রসূল (স.)-এর কাছে তা ফাস হয়ে গেছে, তখন কাপুরুষতা প্রদর্শন করে, লজ্জা পেয়ে এবং কসম খেয়ে খেয়ে বলতে থাকে, আমি ওসব কথা বলিনি । এভাবে কসম ঢাল হয়ে তাদের রসূল (স.) ও মুসলমানদের রোষ থেকে রক্ষা করে। অতপর যখন কেউ বলে, ‘এসো, আল্লাহর রসূল তোমাদের জন্যে ক্ষমা প্রার্থনা করবেন, অথচ তখনো তারা রসূলের সম্মুখীন হওয়া থেকে নিরাপদ ছিলো, তখন তারা দাম্তিকতার সাথে মাথা ঘুরিয়ে নেয় ৷' একদিকে উপরোক্ত কাপুরুষতা ও লজ্জা, অপরদিকে এই দাম্তিকতা ও মাথা ঘুরিয়ে নেয়া- এই দুটো হচ্ছে মোনাফেকদের অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য । এ ধরনের আচরণ যদিও সচরাচর প্রভাবশালী ও গণ্যমান্য শ্রেণীর লোকদের মধ্যেই দৃষ্টিগোচর হয়ে থাকে, কিন্তু এই শ্রেণীর লোকেরা স্বভাবগতভাবে কিছুটা ভীরু এবং কাপুরুষও হয়ে থাকে । তারা মুসলমানদের ও তাদের নেতার মুখোমুখি হতে ভয় পায় । যতোক্ষণ মুখোমুখি হওয়ার আশংকা না থাকে ততোক্ষণ তারা অহংকার ও দাম্তভিকতা প্রদর্শন করতে থাকে, আল্লাহর পথ থেকে মানুষকে ফেরাতে থাকে এবং মাথা ঘুরিয়ে অবাধ্যতা প্রদর্শন করতে থাকে । কিন্তু যখনই তাদের নেতার মুখোমুখি হতে হয় অমনি কাপুরুষতা, লজ্জা ও কসম খাওয়া শুরু করে দেয় । এ কারণে তাদের সম্পর্কে আল্লাহর চূড়ান্ত ফয়সালা এবং এই ফয়সালার পর তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করে যে কোনো লাভ নেই, সে কথা পরবর্তী আয়াতে জানিয়ে দেয়া হয়েছে। ‘তাদের জন্যে তুমি ক্ষমা চাও আর না চাও উভয়ই সমান, আল্লাহ তায়ালা তাদের কখনো ক্ষমা করবেন না । আল্লাহ তায়ালা ফাসেকদের সুপথ দেখান না। অতপর যে ফাসেকীর কারণে তাদের ব্যাপারে আল্লাহর এই চূড়ান্ত ফয়সালা কার্যকর হয়েছে, সেই ফাসেকীর একটি দিক তুলে ধরা হয়েছে পরবর্তী আয়াতে । জন্যে অর্থ ব্যয় করো না, যতোক্ষণ না তারা বিক্ষিপ্ত হয়ে চলে যায় ...... বস্তুত মোনাফেকরা যে কাল ও যে স্থানেরই অধিবাসী হোক না কেন, এ ধরনের কথা বলা তাদের চিরন্তন রীতি । এ ধরনের কথাবার্তার মধ্য দিয়ে তাদের মজ্জাগত নোংরা স্বভাবই পরিক্ফুট হয়ে থাকে । সত্য ও ঈমানের শত্রুরা চিরকাল ইসলামের বিরুদ্ধে লড়াই চালানোর জন্যে WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।