পেতে চান। সেই পরিণতি হলো, মানবীয় দুর্বলতা ও ঝৌকের বশে একজন কাফেরের বদলায় একজন মোমেনকে হত্যা করে অবধারিতভাবে জাহান্নামে যাওয়া । আপন পিতার প্রতি মানবীয় দুর্বলতা ও অনুরাগের মোকাবেলা করতে যেয়ে তিনি বিস্ময়কর সত্যবাদিতা ও স্পষ্টভাষিতার পরিচয় দেন । তিনি বলেন, ‘আমার চেয়ে পিতুভক্ত ছেলে যে খাযরাজ গোত্রে নেই, তা গোটা খাযরাজ গোত্রের কাছে সুবিদিত ।' অতপর তিনি স্বীয় নবী ও নেতার কাছে এই মর্মে সাহায্য চান যেন তিনি তাকে এই উভয় সংকট থেকে উদ্ধার করেন। অথচ ঘুণাক্ষরেও এ দাবী জানান না যে, তার পিতার হত্যার আদেশ প্রত্যাহার বা পরিবর্তন করা হোক; বরং আদেশকে তিনি শিরোধার্য মেনে নিয়েছেন বরং তা কার্যকর হতেই হবে বলে দ্বর্থহীন মত দিয়েছেন । যে বিষয়টা তিনি চেয়েছেন তা হচ্ছে, আদেশটি কার্যকর করার দায়িত্ব তাকেই দেয়া হোক এবং তিনি নিজেই তার মাথা কেটে আনবেন। অন্যদিকে দয়া ও মহানুভবতার মূর্ত প্রতীক রসূল (স.) ঈমানী তেজোদ্দৃপ্ত এই যুবকের উভয় সংকট উপলব্ধি করে তাকে পরম উদারতা ও সহনশীলতা সহকারে জানান, ‘আমরা বরং তার সাথে উদার আচরণ করবো এবং যতোদিন সে আমাদের সাথে থাকে, ততোদিন তার সাথে ভালো ব্যবহার করবো ।’ ইতিপূর্বে তিনি ওমর ইবনুল খাত্তাব (রা.)-কে এই বলে হত্যা থেকে বিরত রাখেন যে, ‘হে ওমর! লোকেরা যখন বলাবলি করবে, মোহাম্মদ (সঃ) নিজের সহচরদের হত্যা করে, তখন কেমন হবে?' এরপর রসূল (স.) অসময়ে যাত্রা করা এবং ক্লান্ত না হওয়া পর্যন্ত সফর অব্যাহত রাখার নির্দেশ দিয়ে একদিকে যেমন গভীর প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেন, অপরদিকে তেমনি আল্লাহর ইংগিতও কার্যকর করেন। এ পদক্ষেপের উদ্দেশ্য ছিলো মুসলিম বাহিনীর মনোযোগ আঞ্চলিক ও গোষ্ঠীগত বিদ্বেষের নোংরামি থেকে ভিন্ন দিকে ফেরানো । একজন আনসার যখন ‘হে আনসাররা আমাকে বাঁচাও’ এবং একজন মোহাজের ‘হে মোহাজেররা আমাকে বাঁচাও’ বলে চিৎকার দিয়েছিলো তখনই এই নোংরা আঞ্চলিক ও গোষ্ঠী বিদ্বেষ মাথাচাড়া দিয়ে ওঠেছিলো। মোনাফেক আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আনসার ও মোহাজেরদের ভ্রাতৃত্বের বন্ধন ছিন্নভিন্ন করে দেয়ার যে মড়যন্ত্র পাকিয়েছিলো, তা নস্যাৎ করে দেয়াও উক্ত পদক্ষেপের অন্যতম লক্ষ্য ছিলো । বস্তুত এই ভ্রাতৃত্বের বন্ধন ছিলো গোটা মানব জাতির ইতিহাসে এবং আদর্শগত আন্দোলনের ইতিহাসে নযীরবিহীন। এ ঘটনার মধ্যে রসূল (স.) ও ওসায়দ ইবনে হোষায়র (রা.)-এর মধ্যে অনুষ্ঠিত কথাবার্তাও খুবই শিক্ষাপ্রদ। এই সংক্ষিপ্ত কথোপকথনের মধ্যে একদিকে যেমন সে ষড়যন্ত্র প্রতিরোধের মানসিক প্রস্তুতি নিহিত ছিলো, তেমনি এই ষড়যন্ত্রের হোতাকে প্রতিহত করার উদ্যোগও ছিলো। অথচ এ কাজটি সহজ ছিলো না । কেননা, ষড়যন্ত্রের হোতা নিজ গোত্রের ইসলাম খ্রহণ করার পরও তাদের ওপর যথেষ্ট প্রভাবশালী ছিলো । সর্বশেষে আরো একটি বিস্ময়কর দৃশ্যের দিকে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়। তা হচ্ছে, মোনাফেক আবদুল্লাহ ইবনে উবাই-র ঈমানদার ছেলে আবদুল্লাহর দৃঢ়তা । আবদুল্লাহ নিজের গেলেন। কেননা, তার পিতা বলেছিলো, ‘সবল দুর্বলকে মদীনা থেকে বের করে দেবে’ আবদুল্লাহ তার পিতার এই উক্তিকেই সত্য প্রমাণ করতে চেয়েছিলেন, যাতে সে নিশ্চিত হতে পারে যে, রসূলুল্লাহ (স.) যথার্থই সবল এবং আবদুল্লাহ ইবনে উবাই দুর্বল । তিনি বদ্ধপরিকর ছিলেন, রসূল (স.) মদীনায় প্রত্যাবর্তন করে তার পিতাকে শহরে প্রবেশের অনুমতি না দেয়া ত সুনা আল লোলাকক্ষল বত লন ভচ সন্িল ও www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।