যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

মুসলমানরা একজন মোনাফেককে চিনতে পারতেন রসূল (স.)-এর ইন্তেকালের পর হোযায়ফা যাকে যাকে মোনাফেক বলে জানতেন তাদের জানাযা পড়তেন না। আর হযরত ওমর (রা.) যতোক্ষণ পর্যন্ত কোনো জানাযার নামাযে হোযায়ফা (রা)-কে উপস্থিত না দেখতেন, ততোচক্ষণ তিনিও সেই জানাযা পড়তেন না । হোযায়ফাকে দেখলেই নিশ্চিত হতেন, মৃত ব্যক্তি মোনাফেক গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয় । তাকে না দেখলে সেখান থেকে নীরবে কেটে পড়তেন । মুসলিম সমাজের চরিত্র গঠন এবং তাদের সুষ্ঠু ইসলামী আচরণ ও নীতিমালা শিক্ষাদানের উদ্দেশ্যেই আল্লাহ্‌ তায়ালা সুপরিকল্পিতভাবে এই রীতির প্রচলন করেছিলেন। দ্বীনের কারণে পিতৃহত্যাও সহুজ্ত হয়ে যায় আলোচ্য আয়াতগুলো নাযিল হওয়ার উপলক্ষ এই ঘটনাটিতে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রসূল (স.)-এর একেবারে কাছাকাছিই অবস্থান করতো এবং মুসলমানদের মধ্যেই থাকতো । ইসলামের সত্যতা ও রসূল (স.)-এর রেসালাতের বিশুদ্ধতা সম্পর্কে তার সামনে অগণিত অকাট্য সাক্ষ্য প্রমাণ নিরস্তর উপস্থিত হতো । কিন্তু আল্লাহ তার হৃদয়কে হেদায়াতের পথে পরিচালিত করলেন না । কেননা, এই মহান নেয়ামত আল্লাহ তার জন্যে বরাদ্দ করেননি। তার এই অমূল্য সম্পদ লাভের পথে একমাত্র অন্তরায় ছিলো তার মনের এই আক্ষেপ, রসূল (স.) মদীনায় আগমন করায় তার আওস ও খাযরাজের রাজা হওয়ার সাধ ধুলায় মিশে গেলো মদীনায় ইসলামের ব্যাপক প্রসার ঘটছিলো, অথচ সে ইসলামের আলো থেকে বঞ্চিত থেকে গেলো । পক্ষান্তরে তার ছেলে আবদুল্লাহ নিষ্ঠাবান ও অনুগত মুসলমানের এক মহিমান্বিত ও উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করলেন । নিজের পিতার কার্যকলাপ ও আচরণে তিনি দুঃখিত, লজ্জিত ও ব্ব্িত । তা সত্তেও একজন পিতৃভক্ত পুত্রের ন্যায় তার অন্তরে পিতার প্রতি ভালোবাসা সুপ্ত থাকে । যখন শুনলেন, তার পিতাকে রসূল (স.) হত্যা করতে চান, তখন তার মন পরস্পর বিরোধী আবেগে ভারাক্রান্ত হয়ে ওঠে, কিন্তু তিনি দ্বর্থহীন ভাষায় ও দৃঢ়তার সাথে এই উভয় সংকট নিরসন করেন । তিনি ইসলামকে ভালোবাসেন, রসূলের আনুগত্য পছন্দ করেন এবং তার আদেশ যদি তার পিতার বিরুদ্ধেও যায় তথাপি কামনা করেন, তা কার্যকর হোক । তবে অন্য কেউ উদ্যোগী হয়ে তার পিতাকে হত্যা করুক এবং তারপর তার সামনে দিয়ে বহাল তবিয়তে বিচরণ করতে থাকুক এটা তিনি বরদাশত করতে অক্ষম । তিনি আশংকা করেন, তেমনটি ঘটলে তার প্রবৃত্তি তার সাথে বিশ্বাসঘাতকতা করে বসতে পারে এবং তিনি বংশীয় কৌলীন্য ও জিঘাংসার শয়তানের কাছে পরাভূত হতে পারেন । তাই তিনি তার মনের এই দ্বিমুখী টানাপড়েন থেকে উদ্ধার পাওয়ার জন্যে স্বীয় রসূল ও নেতার সাহায্য কামনা করেন। তিনি তাকে অনুরোধ করেন, যদি কাজটা তার করতেই হয় তবে তিনি যেন তাকেই তার (পিতার হত্যার) আদেশ দেন। তিনি রসূল (স.)-কে আশ্বাস দেন, তিনি তার আদেশ সর্বতোভাবে পালন করবেন এবং তার মাথা রসূল (স.)-এর দরবারে হাযির করবেন । তার একমাত্র উদ্দেশ্য ছিলো অন্য কেউ যেন এ কাজ না করে এবং তিনি তার পিতৃহস্তাকে ঘোরাফেরা করতে দেখে হত্যা করে জাহান্নামী হতে বাধ্য না হন। মানুষের মনে যে কি বিস্ময়কর ঈমান থাকতে পারে, এ ঘটনা থেকে তাও পরিষ্কারভাবে জানা যায়। এই তরুণ সাহাবী রসূল (স.)-এর সাথে সাক্ষাত করে পূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দাবী জানান, যে কাজটি তার জন্যে সবচেয়ে কষ্টকর, তা অর্থাৎ তার পিতাকে হত্যা করার কাজ তাকেই অর্পণ করা হোক । কেননা, এ দ্বারা তিনি এর চেয়েও কষ্টকর ও মারাত্মক পরিণতি থেকে নিষ্কৃতি তত সুন আল লোলাক্ক্ষল হৈতে লন আচ অলবিল এ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।