এতো বিশাল আকাশকে উর্ধ্বে তুলে ধরার পাশাপাশি মহান আল্লাহ ‘দাড়িপাল্লা স্থাপন করেছেন’ অর্থাৎ সত্যের মানদন্ড সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন, যাতে ব্যক্তি, ঘটনা ও বস্তুর প্রকৃত মূল্য এবং মান নির্ণয় করা যায়, যাতে এগুলোর মান নিরূপণে বিঘ্ন না ঘটে এবং স্বার্থ মূর্খতা ও প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে এগুলোর মান বিপর্যপ্ত না হয়।এই দাড়িপাল্লা স্থাপন করেছেন মানুষের স্বভাবে এবং কোরআন ও নবীদের আনীত এই বিধানে- ‘যেন তোমরা দাড়িপাল্লায় বাড়াবাড়ি না করো,’ অর্থাৎ সীমা অতিক্রম না করো, উগ্রতা প্রদর্শন না করো। ‘ন্যায় সংগতভাবে পরিমাপ করো এবং দাড়িপাল্লায় কম মেপো না৷’ এভাবেই দাড়িপাল্লা ন্যায়সংগতভাবে স্থিতিশীল থাকে, বাড়াবাড়ি ও ত্রাসবৃদ্ধি ঘটায় না। | এভাবেই সত্য পৃথিবীতে ও মানব জীবনে বিশ্ব-জগতের গঠন এবং শাসন প্রক্রিয়ার সাথে ও আকাশের সাথে সুসমন্বিত হয়, এই আকাশ থেকেই ওহী নাযিল হয় ও আল্লাহর বিধান অবতীর্ণ হয়। ‘আর পৃথিবীকে তিনি মানব জাতির জন্যে স্থাপন করেছেন আমরা দীর্ঘকাল ধরে পৃথিবীর ওপর অবস্থান করার কারণে অনুভব করি না যে, কোন্ শক্তিশালী হাত এ পৃথিবী সৃষ্টি করেছেন এবং আমাদের এর ওপর নিশ্চিন্ত মনে স্থিতিশীল হয়ে বসবাস করতে দিয়েছেন। এই নিশ্চিন্ত অবস্থানের প্রকৃত মূল্য আমরা উপলব্ধি করি কেবল তখনই, যখন আগ্নেয়গিরির অগ্যুৎপাত বা ভূমিকম্প পৃথিবীকে তছনছ করে দেয় । . মানুষের উচিত প্রতি মুহূর্তে এই সত্য উপলব্ধি করা । তদের ভাবা উচিত, যে পৃথিবীতে তারা বসবাস করে, তা আল্লাহর বিশাল মহাশূন্যে সন্তরণরত একটি ধূলিকণার চেয়ে বেশী কিছু নয়। এই ধূলিকণাটি নিজেকে কেন্দ্র করে ঘন্টায় হাজার মাইল এবং সূর্যের চার পাশে ঘন্টায় ষাট হাজার মাইল বেগে ঘুরে। আর এই গোটা সৌরমন্ডল এই মহাশূন্যে ঘন্টায় বিশ হাজার মাইল বেগে আপন গন্তব্যের দিকে ছুটে চলেছে । মানুষ যদি এ কথা চিন্তা করতো যে, এই সন্তরণরত ক্ষুদ্র ধূলিকণাটির ওপরই তার অবস্থান, তাহলে তার হৃদয় ও চক্ষুদ্বয় এবং অন্তরাত্রা ও দেহের প্রতিটি জোড়ায় জোড়ায় এই অনুভূতি জাগতো, একমাত্র মহান আল্লাহ নিজের অশেষ কৃপায় এই পৃথিবীতে তাদের টিকিয়ে রেখেছেন। আল্লাহ তায়ালা এই পৃথিবীতে মানুষের জীবন যাপনের ব্যবস্থা করে দিয়েছেন। অথচ পৃথিবী নিজের চার পাশে ও সূর্যের চার পাশে অত্যন্ত দ্রুতগতিতে আবর্তনশীল । শুধু থাকার ব্যবস্থা নয়, তার জীবিকার ব্যবস্থাও করেছেন এখানে ৷ এ প্রসংগে খেজুর বাগানের উল্লেখ করেছেন এবং তার কাঠামোগত সৌন্দৰ্য এবং ফলের উপকারিতারও উল্লেখ করেছেন। প্রসংগত তিনি এমন সব উৎপন্ন ফসলেরও উল্লেখ করেছেন, যার কোনোটা মানুষের খাদ্য, কোনোটা পশুর খাদ্য, কোনোটা মানুষের জন্যে আরাম ও ভোগের উপকরণ এবং কোনোটা সুগন্ধিযুক্ত ৷ সমানব্ব ও জ্রমিন জাতির বিস্ময়কর সৃষ্টি শ্রক্রিকয্মা এভাবে আল্লাহর অনেকগুলো নেয়ামত যথা কোরআন শিক্ষাদান, মানব সৃষ্টি, তাকে ভাষা ও বৰ্ণনা শিক্ষাদান, সূর্য ও চন্দ্রকে সুপরিকল্পিত অবস্থানে স্থাপন, আকাশকে উর্ধে স্থাপন, দাড়িপাল্লা স্থাপন, পৃথিবী এবং তার ফলমূল ফসলাদি সৃষ্টির উল্লেখ করার পর আল্লাহ তায়ালা জ্বিন ও মানব জাতিকে জিজ্ঞেস করছেন, অতপর তোমাদের প্রতিপালকের কোন কোন নেয়ামত তোমরা অস্বীকার করবে?’ বস্তুত এ ক্ষেত্রে ভ্বিন ও মানব জাতি কর্তৃক আল্লাহর কোনো নেয়ামত অস্বীকার করার অবকাশ থাকে না। | ৫৫ সূরা আর রহমান (২৩১) পারবা ২৭ অনখিল ৭ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।