যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এরপর যখন রসূল (স.)-এর সহযাত্রী মোজাহেদরা মদীনায় প্রবেশ করতে লাগলো, তখন আবদুল্লাহ ইবনে উবাইর ছেলে আবদুল্লাহ মদীনার দ্বারপ্রান্তে নগ্ন তরবারি হাতে দাড়িয়ে রইলেন । লোকজন তার সামনে দিয়ে যেতে লাগলো । যখন তার পিতা আসলো, অমনি পুত্র বলে ওঠলো, থামুন! সে বললো, কী হয়েছে! পুত্র বললো, যতোক্ষণ রসূলুল্লাহ (স.) আপনাকে মদীনায় প্রবেশের অনুমতি না দেবেন, ততোক্ষণ আপনি প্রবেশ করতে পারবেন না । কেননা, তিনি সবল, আপনি দুর্বল ৷ এই সময়ে রসূল (স.) পশ্চাদবর্তী বাহিনীর সাথে ছিলেন এবং কেউ পেছনে পড়ে রইলো কিনা, নিখৌজ হলো কিনা, বা কারো কোনো সাহায্যের দরকার আছে কিনা, তার খৌজখবর নিতে নিতে এখানে এসে পড়লেন। আবদুল্লাহ ইবনে উবাই তার কাছে স্বীয় পুত্রের বিরুদ্ধে অভিযোগ করলো । তার পুত্র আবদুল্লাহ বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি অনুমতি না দেয়া পর্যন্ত তিনি মদীনায় প্রবেশ করতে পারবেন না । রসূল (স.) তাকে অনুমতি দিলেন। তখন আবদুল্লাহ বললেন, ‘ঠিক আছে। রসূল (স.) যখন আপনাকে অনুমতি দিয়েছেন, তখন যেতে পারেন ।'0১) এখানে আমরা একবার সে সময়কার ঘটনাবলীর দিকে, একবার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দিকে এবং একবার কোরআনের বক্তব্যের দিকে দৃষ্টি দিলে আমরা রসূল (স.)-এর জীবনাদর্শ, আল্লাহর প্রশিক্ষণ ব্যবস্থা এবং বিশ্ব পরিচালনায় আল্লাহর বিস্ময়কর পরিকল্পনার সাক্ষাত পাই । অপরদিকে দেখতে পাই, মুসলিম সমাজে কিভাবে মোনাফেকরা অনুপ্রবেশ করে, কিভাবে তারা স্বয়ং রসূল (স.)-এর জীবদ্দশায় মুসলিম সমাজে প্রায় দশ বছর যাবত অবস্থান করে, অথচ তিনিও তাদের সমাজ থেকে বহিষ্কার করেন না, আল্লাহও তাদের মৃত্যুর সামান্য আগে ছাড়া তাদের নাম পরিচয় প্রকাশ করেন না৷ যদিও রসূল (স.) তাদের কথার সুর শুনে, চালচলন, হাবভাব, গতিবিধি, ক্রিয়া-প্রতিক্রিয়া ইত্যাদি দেখেই তাদের চিনতেন । এর কারণ এই যে, আল্লাহ তায়ালা চান না মানুষেরা নিজেরাই একে অপরের মনের ওপর খবরদারী করুক । কেননা, মানুষের মনের উপর আল্লাহর একচ্ছত্র ও নিরংকুশ আধিপত্য অধিকার বিদ্যমান । তিনিই জানেন কার মনে কী আছে এবং তিনিই তার হিসাব নিকাশ নেবেন মানুষের কর্তব্য হলো, অন্য মানুষের কেবল বাহ্যিক অবস্থা বিবেচনায় আনা, আভ্যন্তরীণ অবস্থা নয়৷ মানুষ অন্য মানুষের ওপর নিজের ধারণা অনুযায়ী কোনো অভিযোগ আরোপ বা বিচার ফয়সালা করার অধিকারী নয়। এমনকি আমরা এও দেখতে পাই, আল্লাহ তায়ালা যখন রসূল (স.)-কে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মোনাফেকসুলভ আচরণকারী লোকগুলোর পরিচয় জানিয়ে দিয়েছেন, তখনও তিনি তাদের বাহ্যিক ইসলামী চালচলন ও ইসলামের ফরযসমূহ পালনরত থাকা অবধি তাদের মুসলিম সমাজ থেকে বহিষ্কার করেননি । এই সকল মোনাফেককে শুধু রসূল (স.) চিনতেন এবং তিনি মাত্র একজন সাহাবীকে তাদের পরিচয় জানিয়েছেন। এই সাহাবী ছিলেন হোযায়ফা ইবনুল ইয়ামান (রা.) ৷ সাধারণ মুসলমানদের কাছে এটা প্রকাশ করেননি । এমনকি হযরত ওমর (রা.) পর্যন্ত হোযায়ফার কাছে এসে নিজের ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন, রসূল (স.) তাকে মোনাফেক হিসাবে চিহ্নিত করেননি তো! হোযায়ফা শুধু বলতেন, ‘হে ওমর! আপনি তাদের অন্তর্ভুক্ত নন।' এর বেশী একটি কথাও বলতেন না। রসূল (স.)-কে কোনো মোনাফেকের জানাযার নামায পড়তে নিষেধ করা হয়েছিলো ৷ যখন রসূল (স.) কারো জানাযার নামায পড়া থেকে বিরত থাকতেন, কেবল তখনই (১) উল্লেখ্য যে, এই যুদ্ধ থেকে ফেরার পরই হ্যরত আয়শার বিরুদ্ধে অপবাদ রচনার সেই কুখ্যাত ঘটনাটা ঘটে এবং তার প্রধান হোতা ছিলো এই আবদুল্লাহ ইবনে উবাই । -এ্রন্থকার | ৬৩ সূক্পা আল মোনাফ্েক্ষল ৫২২৯১) _________ পান্বা ২৮ অনখিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।