যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

ওসায়দ, কোন্‌ সংগী হে রসূল! রসূল (স.), আবদুল্লাহ ইবনে উবাই । ওসায়দ, সে কী বলেছে? রসূল (স.), সে বলেছে, মদীনায় গেলে সবলেরা দুর্বলদের সেখান থেকে বের করে দেবে। ওসায়দ, হে রসূল, আল্লাহর কসম, আপনি ইচ্ছা করলে এ ব্যাটাকে মদীনা থেকে তাড়িয়ে দিতে পারেন। কেননা, আপনি সবল আর সে দুর্বল । তবে হে রসূল, আপনি ওর প্রতি একটু উদারতা প্রদর্শন করুন৷ আল্লাহর কসম, তিনি আমাদের কাছে আপনাকে এমন সময়ে এনে দিয়েছেন, যখন আবদুল্লাহ ইবনে উবাইর গোত্র তাকে মুকুট পরিয়ে রাজা হিসাবে বরণ করে নেয়ার জন্যে উৎসবের আয়োজন করছিলো । এ জন্যে সে মনে করে আপনি তার রাজত্ব ছিনিয়ে নিয়েছেন। এরপর রসূল (স.) সদলবলে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এবং সকাল থেকে সূর্যের কিরণ প্রখর হওয়া পর্যন্ত এক টানা পথ চললেন। অতপর এক জায়গায় যাত্রাবিরতি করলেন । প্রচন্ড ক্লান্তির কারণে তারা সেখানে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লেন রসূল (স.)-এর এই অসময়ের যাত্রার একমাত্র উদ্দেশ্য ছিলো এই যে, তার সফর সংগীদের মনে আগের দিন আবদুল্লাহ ইবনে উবাইর কথা শুনে যে ক্ষোভ ও ক্রোধের সঞ্চার হয়েছিলো, তা যেন তারা ভুলে যায় এবং তাদের মন অন্য বিষয়ে ব্যস্ত হয়। ইবনে ইসহাক বলেন, যে সূরাটিতে আল্লাহ তায়ালা মোনাফেকদের বিষয়ে আলোচনা করেছেন, তা আবদুল্লাহ ইবনে উবাই এবং তার সমতুল্য লোকদের সম্পর্কেই নাযিল হয়েছে। সূরাটি নাযিল হবার পর রসূল (স.) যায়দ ইবনে আরকামের কান ধরে (আদর করে) বললেন, ‘এই হচ্ছে সেই ব্যক্তি, যে নিজের কান দিয়ে আল্লাহর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে ।' ইতিমধ্যে আবদুল্লাহ বিন উবাইর ছেলে আবদুল্লাহর কাছেও তার পিতার দুc্কর্মের খবর পৌঁছে গেলো । ইবনে ইসহাক বলেন, আবদুল্লাহ ইবনে উবাইর ছেলে আবদুল্লাহ রসূল (স.)-এর কাছে এসে বললো, ইয়া রসূলাল্লাহ, আমি শুনেছি, আপনি আমার পিতা আবদুল্লাহ সম্পর্কে যা জানতে পেরেছেন তার জন্যে তাকে হত্যা করতে চান । এটা যদি আপনি করতে বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে আমাকেই আদেশ করুন । আমি তার মাথা আপনার কাছে নিয়ে আসি৷ আল্লাহর কসম, খাযরাজ গোত্র জানে, এ গোত্রে আমার চেয়ে অধিক পিতৃভক্ত কোনো লোক নেই । তথাপি আপনি আদেশ দিলে এ কাজ আমাকেই করতে হবে। কেননা, আমার আশংকা, আপনি যদি আমাকে চোখের সামনে ঘোরাঘুরি করতে দেখে একদিন হয়তো হত্যা করে বসবো এবং একজন কাফেরের বদলায় মোমেনকে হত্যা করে জাহান্নামের কাঠ হবো। রসূল (স.) বললেন, ‘না, ওসবের দরকার নেই । আমরা বরঞ্চ তার প্রতি উদারতা দেখাতে থাকবো এবং যতোদিন সে আমাদের সাথে থাকে ততোদিন তার সাথে ভালো আচরণ করে যেতে থাকবো’ এরপর আবদুল্লাহ ইবনে উবাই যখনই কোনো অপকীর্তি ঘটাতো, অমনি তার গোত্রের লোকেরাই তাকে পাকড়াও করতো ও তিরস্কার করতো । তখন রসূল (স.) ওমর ইবনুল খাত্তাবকে ডেকে বলতেন, ‘কেমন দেখছো ওমর ! আল্লাহর কসম, যেদিন তুমি ওকে হত্যা করতে চেয়েছিলে, সেদিন যদি হত্যা করতে, তবে ওর জন্যে পাহাড়ের চূড়াগুলো পর্যন্ত শিউরে ওঠতো, কিন্তু আজ আমি যদি সেসব পাহাড়ের চূড়াকে আদেশ দেই, তবে তারাই ওকে হত্যা করবে ৷” | ৬৩ সুক্সা আল মোনাফেক্কুন (২২৮) _________পাস্থা ২৮ মনযিল ৭ www.bolkitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।