‘৬ষ্ঠ হিজরীতে বনুল মুসতালেকের একটি জলাশয়ের কাছে এই ঘটনা ঘটে । যুদ্ধ শেষে রসূল (স.) যখন উক্ত জলাশয়ের পাশে অবস্থান করছেন, তখন মুসলমানদের একটি দল সে জলাশয়ে পানি আনতে গেলো । হযরত ওমরের সংগে ছিলো তাঁর একজন বেতনভুক ভূত্য- বনু গেফার গোত্রের জাহজাহ ইবনে মাসউদ ৷ সে তার ঘোড়া নিয়ে জলাশয়ে গেলো । সেখানে সিনান ইবনে ওয়াবার জুহানীর সাথে তার কথা কাটাকাটি হয়। অতপর তারা উভয়ে লড়াই বাধিয়ে বসে । সেনান ছিলো আনসারী অর্থাৎ মদীনার স্থানীয় অধিবাসী, আর জ]হজাহ মন্ধা থেকে আগত মোহাজের । প্রথমে সেনান চিৎকার করে ওঠলো, ‘ওহে আনসারীরা, কে কোথায় আছো, আমাকে বাচাও ৷’ অতপর জাহজাহ চিৎকার করলো, ‘ওহে মোহাজেররা, কে কোথায় আছো, আমাকে রক্ষা করো ।’ মোনাফেকদের নেতা হিসাবে পরিচিত আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এতে মদীনার স্থানীয়দের পক্ষ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠলো। তার সাথে তার স্বগোত্রীয় কয়েকজন ছিলো । তাদের মধ্যে যায়দ ইবনে আরকাম নামক একজন নবীন যুবক ছিলো। তাদের লক্ষ্য করে আবদুল্লাহ বললো, ‘ওরা (মোহাজেররা) এ কান্ডটা ঘটিয়েই ছাড়লো? ওরা আমাদের দেশে উড়ে এসে জুড়ে বসেছে। এখন তো সংখ্যায়ও ওরা বিরাট এক গোষ্ঠী । আল্লাহর কসম, এই প্রবাসী কোরায়শদের ও আমাদের অবস্থা সেই প্রবাদ বাক্যের মতোই হতে যাচ্ছে, তা আমি দিব্যি দেখতে পাচ্ছি । প্রবাদে আছে, ‘তোমার কুকুরটাকে খাইয়ে-দাইয়ে মোটাতাজা বানাও, যেন সে একদিন তোমাকেই খেয়ে সাবাড় করে।’ আল্লাহর কসম করে বলছি, এবার মদীনায় ফিরে গেলে সবলেরা দুর্বলদের সেখান থেকে বোঁটিয়ে বিদায় করবে । তারপর সে তার আশপাশে জড়ো হওয়া স্বগোত্রীয়দের দিকে তাকিয়ে বললো, ‘এ সব তোমাদেরই কর্মফল । তোমরা ওদের তোমাদের এলাকায় থাকতে দিয়েছো । তাদের তোমাদের জমিজমা, সহায় সম্পদ ভাগ করে দিয়েছো ৷ আল্লাহর কসম, তোমরা যদি তাদের সহায়তা না করতে এবং আশ্রয় না দিতে, তাহলে তারা অন্যত্র চলে যেতো ৷’ যায়দ ইবনে আরকাম তার এ কথাগুলো শুনে রসূল (স.)-কে গিয়ে জানালো । তখন রসূল (স.) শত্রুদের সাথে বোঝাপড়া শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন। তার কাছে ওমর ইবনুল খাত্তাবও ছিলেন। ওমর (রা.) বললেন, ‘হে রসূল, উব্বাদ বিন বেশরকে আদেশ দিন ওকে (আবদুল্পাহ ইবনে উবাইকে) হত্যা করে ফেলুক। রসূল (স.) বললেন, ‘ওহে ওমর! লোকেরা যখন বলবে মোহাম্মদ নিজের সহচরদের হত্যা করে, তখন কেমন হবে?’ ওটা করা যাবে না । তুমি বরং লোকদের জানিয়ে দাও, অবিলম্বে এখান থেকে প্রস্থান করা হোক । অথচ রসূল (স.) সচরাচর এ রকম সময়ে কোথাও রওনা হতেন না । অগত্যা লোকেরা রওনা হলো। আবদুল্লাহ ইবনে উবাই যখন জানতে পারলো, যায়দ বিন আরকাম তার কথাগুলো রসূল (স.)-কে জানিয়ে দিয়েছে। তখন সে রসূল (স.)-এর কাছে ছুটে গেলো এবং কসম খেয়ে বলতে লাগলো, যায়দ যা বলেছে তা ঠিক নয়। আমি ওসব কথা বলিনি ।’ আবদুল্লাহ ইবনে উবাই নিজ গোত্রে একজন মান্যগণ্য ব্যক্তি ছিলো। উপস্থিত আনসারী সাহাবীরা বললেন, ‘হে রসুলুল্লাহ! যায়দ হয়তো বা ভুল শুনেছে। হয়তো বা এই ব্যক্তি যা বলেছে তা হুবহু মনে রাথতে পারেনি ।’ এভাবে তারা আবদুল্লাহ ইবনে উবাইর প্রতি সহানুভূতি প্রকাশ করলেন ও তাকে রক্ষা করলেন । ইবনে ইসহাক বলেন, অতপর যখন রসূল (স.) রওনা হলেন, তখন ওসায়দ বিন হুযায়র নামক জনৈক আনসারী সাহাবী তার সাথে সাক্ষাত করে বললেন, ‘হে রসূল! আপনি খুবই অসময়ে রওনা দিয়েছেন ইতিপূর্বে আপনি কখনো এমন সময়ে কোথাও যাত্রা করতেন না ।' রসূল (স.) বললেন, তোমাদের সংগী কী বলেছে শোননি? | ৬৩ সূক্পা আল মোনাফেক্ুন (৫২২৭১) পান্না ২৮ মনযিল ৭ WWW.DOIKLHADV.DLOSSpot.com
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।