এমন কোনো সচেতন মানবীয় সত্ত্বা যেন তাদের নেই । যতোক্ষণ তারা চুপ থাকে ততোক্ষণ দর্শকদের চোখে তাদের নাদুস নুদুস দেহ বেশ চিত্তাকর্ষক লাগে। কিন্তু যখনই তারা কথা বলে অমনি মনে হয়, তারা একেবারেই তাৎপর্যহীন, চেতনাহীন ও বোধশক্তিহীন । তাদের কথা শুনে তোমার মনে হবে যেন তারা নিশ্চল, নিথর ও দেয়ালে হেলিয়ে রাখা কাঠ মাত্র। এই নিথর নিস্তব্ধ জড়তা একদিকে তাদের আত্মোপলন্ধির ইংগিতবহ- যদি আগে তাদের কোনো আত্মা থেকে থাকে! অপরদিকে এক ধরনের সার্বক্ষণিক সতর্কতা এবং আতংকেরও ইংগিতবহ, যা আয়াতের নিম্নোক্ত বাক্য দ্বারা বুঝানো হয়েছে, ‘তারা প্রতিটি ধ্বনিকে নিজেদের জন্যে বিপজ্জনক মনে করে ।'’ অর্থাৎ যেহেতু নিজেদের সম্পর্কে তাদের এতোটুকু জানা আছে যে, তারা বর্ণচোরা মোনাফেক এবং মিথ্যে শপথ ও লোক দেখানোর পাতলা আবরণের আড়ালে আত্মগোপনকারী । তাই প্রতি মুহূর্তে তারা শংকিত থাকে যে, এই বুঝি তাদের সমস্ত গুপ্তভেদ ফাস হয়ে গেলো, এই বুঝি তাদের ভন্ডামির রহস্য উদঘাটিত হয়ে গেলো! আয়াতের উল্লিখিত বাক্যটির বর্ণনাভংগি থেকে মোনাফেকদের এরূপ একটি চিত্র ফুটে ওঠেছে যে, তারা যেন ভীত সন্ত্রস্ত মনে অনবরত চারপাশে তাকাতে থাকে এবং প্রতিটি শব্দ থেকেই তাদের মনে হতে থাকে, তাদের প্রকৃত পরিচয় জানতে পেরে কেউ বুঝি তাদের পাকড়াও করার জন্যে খৌজাখুঁজি করছে । নিজেদের পাপ ও অপরাধ্প্রবণ মানসিকতার উপলব্ধি থেকে যখন তারা কাষ্ঠের মতো জড়তা ও স্থবিরতায় ভোগে, আর নিজেদের জান ও মালের ভয়ে যখন তারা বায়ুপ্রবাহে দোদুল্যমান বাশের মতো দুলতে থাকে, উভয় অবস্থাতেই তারা রসূল (স.) ও মুসলমানদের এক নম্বর দুশমন হিসাবে বিরাজ করে। এ কথাই বলা হয়েছে পরবর্তী বাক্যটিতে- ‘তারা দুশমন, সুতরাং তাদের থেকে সাবধান হও ।' অর্থাৎ তারা আসল শক্র। তারা গৃহশক্রু বিভীষণ । প্রকাশ্যভাবে বিরাজমান বহিশত্রুর চেয়েও তারা মারাত্মক । লক্ষণীয় যে, এখানে তাদের থেকে ‘সাবধান থাকতে’ বলা হয়েছে রসূল (স.)-কে বলা হয়নি যে তাদের হত্যা করো । বরঞ্চ একটি ভিন্নতর পরিকল্পনার মাধ্যমে তাদের সাথে আচরণ করা হয়েছে, যা উদারতা, বিচক্ষণতা ও তাদের চক্রান্ত থেকে মুক্তির পথনির্দেশক (শীঘই এ ধরনের আচরণের একটি নমুনা তুলে ধরা হবে) । ‘আল্লাহ্ তায়ালা তাদের সাথে যুদ্ধ করবেন তারা যেখানেই থাক না কেন ।' বস্তুত আল্লাহ তায়ালা নিজেই তাদের সাথে যুদ্ধ করবেন, তারা যেখানে যে অবস্থায়ই অবস্থান করুক না কেন । আল্লাহর পক্ষ থেকেই ‘যুদ্ধ করুন’ বলে যখন দোয়া করা হয়েছে, তখন বুঝতে হবে, যুদ্ধ পরিচালনার ফয়সালা হয়ে গেছে এবং সে ফয়সালা আর কেউ রুখতে বা বদলাতে পারবে না । কার্যত এটাই হয়েছিলো তাদের চূড়ান্ত পরিণতি । নমোনাফ্ৰেেকু সর্দার আবদুল্রাহ্ বিন ভবাই পরবর্তী চারটি আয়াতে মোনাফেকদের এই দ্বিমুখী মানসিকতা, রসূল (স.)-এর বিরুদ্ধে চক্রান্ত আটা এবং সামনাসামনি মিথ্যা বলার বর্ণনা দেয়া হয়েছে । এগুলো মোনাফেকদের সুপ্রসিদ্ধ বৈশিষ্ট্য । ‘যখন তাদের বলা হয়, এসো, রসূল তোমাদের জন্যে ক্ষমা চাইবেন’ .......... একাধিক প্রাচীন তাফসীরকার বলেছেন, এ আয়াতগুলো সবই নাযিল হয়েছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল প্রসংগে । এতিহাসিক ইবনে ইসহাক বনুল মুসতালেক যুদ্ধের বিবরণ দিতে গিয়ে নাযিল হওয়ার সেই পটভূমি বিশদভাবে উল্লেখ করেছেন । তিনি বলেন, [৬৩ সুরা আল সোনাক্ক্ষল হেড) লামা এচ সলিল ৭ www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।