যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

নির্জলা মিথ্যাচার । আসলে তারা এসেছিলো মুসলমানদের ধোকা দিতে এবং নিজেদের মনকে সান্তনা দিতে । এজন্যে আল্লাহর রসূলের রেসালাত যে অকাট্য ও চরম সত্য, তা প্রথমে ঘোষণা করে আল্লাহ তায়ালা তাদের সাক্ষ্যকে মিথ্যা প্রতিপন্ন করেছেন। বলেছেন, ‘আল্লাহ তায়ালা সাক্ষ্য দিচ্ছেন যে, মোনাফেকরা মিথ্যাবাদী ৷' এখানে এমন সূক্ষ্ম ও সতর্ক ভাষা প্রয়োগ করা হয়েছে, যা মোনাফেকদের বক্তব্য মিথ্যা প্রতিপন্ব করার আগে রেসালাতকে সত্য প্রমাণ করা হয়েছে । অন্যথায় বাহ্যত প্রতীয়মান হতো যে, মোনাফেকরা যে বিষয়ে সাক্ষ্য দিয়েছে সেটাই মিথ্যা । অথচ সেটা বলা উদ্দেশ্য নয়। যা বলতে চাওয়া হয়েছে তা এই যে, রেসালাতের প্রতি ঈমান আনা ংক্রান্ত তাদের ঘোষণাটা মিথ্যা । তারা আন্তরিকভাবে এ ঘোষণা দেয় না এবং প্রকৃতপক্ষে মোহাম্মদ (স.)-কে রসূল বলে মানে না। ‘তারা তাদের শপথকে ঢাল বানিয়ে নিয়েছে!’ এ বাক্য দ্বারা বুঝা যায়, যখনই তাদের প্রকৃত মনোভাব ফাস হয়ে যেতো, তাদের কোনো চক্রান্ত বা দুরভিসঙ্ধি জানাজানি হয়ে যেতো এবং মুসলমানদের মধ্যে তাদের সম্পর্কে কোনো খারাপ খবর প্রচারিত হতো, তখনই তারা কসম খেয়ে খেয়ে তা অস্বীকার করতো, যাতে সেসব গোপন তথ্য ফাস হওয়ার কুফল থেকে আত্মরক্ষা করা যায়। এভাবে তারা তাদের শপথ বা কসমকে ঢাল বানিয়ে তার আড়ালে লুকাতো, যাতে মুসলমান সমাজের সাথে প্রতারণা অব্যাহত রাখা যায়। ‘অতপর তারা আল্লাহর পথ থেকে ফেরাতো ৷’ অর্থাৎ এই মিথ্যা শপথের সাহায্যে নিজেদেরও ফেরাতো, অন্যদেরও ফেরাতো । ‘নিশ্চয় তারা খুবই জঘন্য কাজ করতো !’ বস্তুত মিথ্যাচার, ধোকাবাজি ও জালিয়াতির মতো জঘন্য কাজ আর কী | হতে পারে? পরবর্তী আয়াতে মোনাফেকদের এই অবস্থার অর্থাৎ মিথ্যা সাক্ষ্যদান, মিথ্যা ও শঠতাপূর্ণ কসম খাওয়া, আল্লাহর পথ থেকে ফেরানো ও জঘন্য কার্যকলাপের কারণ দর্শানো হয়েছে। সে কারণ এই যে, তারা ঈমান আনার পর এবং ইসলামকে জানা ও বুঝার পর কুফরীর পথ অবলম্বন করেছে । ‘এর কারণ এই যে, তারা প্রথমে ঈমান এনেছিলো, তারপর কাফের হয়েছে। ফলে তাদের হৃদয়ে সিল মেরে দেয়া হয়েছে। তাই এখন তারা আর বুঝতে পারে না’ (আয়াত-৩) অর্থাৎ তারা ঈমান কী জিনিস তা জানতো, কিন্তু তা সত্তেও তারা ঈমান ছেড়ে কুফরীতে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলো । ঈমান কী জিনিস তা জানা এবং জানার পর কুফরীর দিকে প্রত্যাবর্তন এমন ব্যক্তির পক্ষে অসম্ভব, যার হৃদয়ে কিছুমাত্র উপলব্ধি, অনুভূতি অথবা জীবনীশক্তি আছে। জগত ও জীবন সম্পৰ্কে যার ইসলামী ধারণা বিশ্বাস, ইসলামী চেতনা-অনুভূতি আছে, যে ইসলামের আলোকোজ্জ্বল ও শীতল পরিবেশে জীবন ধারণ করেছে, সে কিভাবে কুফরীর কালো ও অশুভ পরিবেশে ফিরে যেতে পারে? এটা একমাত্র সে ব্যক্তির পক্ষেই সম্ভব, যার জ্ঞানবুদ্ধি ও চেতনা বিকৃত হয়ে গেছে, ফলে সে সত্য উপলব্ধি করতে পারে না এবং সত্য ও মিথ্যার মধ্যে যে বিরাট ব্যবধান রয়েছে তা দেখতে পায় না। আয়াতে ‘সিল মারা’ বলতে চেতনা, রুচি ও বোধশক্তির এই বিকৃতিকেই বুঝানো হয়েছে, যার দরুন সত্যকে আর চেনা ও বুঝা সম্ভব হয় না৷ ৪ নং আয়াতে এই বিকৃত রুচি ও চেতনাসম্পন্ব মানুষের এক বিস্ময়কর এবং হাস্যকর চিত্র তুলে ধরা হয়েছে। ‘তুমি যখন তাদের দেখবে, তখন তাদের দেহ দেখে তুমি বিস্মিত হবে....' অর্থাৎ তাদের দেখে মনে হবে, তাদের যেন নিশ্চল নিথর দেহখানাই একমাত্র সম্বল, প্রতিক্রিয়া দেখাতে পারে [৬৩ সুরা আল মোলাকেক্ষল হইত লাকা লচ সলযিল ন www.botkitab.blogspot.com যিল্লাল্স ২০তসম ২৯

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।