যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

মোনাফেকদের ভূমিকা, বিশেষত সেই প্রাথমিক যুগের পটভূমিতে কতো মারাত্মক ও ক্ষতিকর ছিলো, তা বুঝার জন্যে এটুকু জানাই যথেষ্ট যে, (১) মোনফেকদের যা কিছু শক্তি ও প্রতিপত্তি ছিলো, তার প্রধান উৎস ছিলো তাদের আত্মীয়তার সম্পর্ক । এই সম্পর্ক তাদের গোত্রসমূহের জনগণের মনে তখনো অত্যন্ত শক্তভাবে বিরাজ করছিলো । (২) তারা তখনো বিশ্বাসঘাতক হিসাবে পুরোপুরিভাবে চিহ্নিত ও কলংকিত হয়নি । (৩) মদীনার গোত্রসমূহের সাধারণ জনতার মনে ইসলাম তখনো যথেষ্ট শক্তি নিয়ে বদ্ধমূল হয়নি । (8) রসূল (স.) চারদিক থেকে ইসলামের ঘোরতর শত্রু মোশরেকদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন। (৫) বিশেষত মক্কাবাসী তখনো তার কট্টরতম শক্ত ছিলো । আরব দেশের কেন্দ্র্ভূমিতে তাদের অবস্থান ছিলো । প্রতি মুহূর্তে তারা তার ক্ষতি সাধনে এবং সাধ্যে কুলালে তাকে সমূলে ধ্বংস করার সুযোগ সন্ধানে তৎপর ছিলো। (৬) মদীনায় ও তার আশেপাশে ইহুদীরা শুরু থেকেই তাকে অস্বীকার এবং নিজেদের জন্যে অশুভ এবং অকল্যাণকর মনে করে আসছিলো । এক পর্যায়ে তারা প্রকাশ্যভাবেই তার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করে এবং শত্রুতা ও বিশ্বাসঘাতকতা করতে আরম্ভ করে। (৭) এই পরিস্থিতিতে তাদের মধ্যে ও মোনাফেকদের মধ্যে ইসলামের বিরোধিতা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকানোর ব্যাপারে একাত্মতা, চেষ্টার এক্য এবং স্বাভাবিক মৈত্রী গড়ে ওঠে এক কথায় বলা চলে, ইহুদীদের পক্ষ থেকে সহযোগিতা, সমর্থন ও শক্তি অর্জন করা ছাড়া মোনাফেকরা মুসলমানদের বিরুদ্ধে এতোটা শক্তি ও স্থিতি লাভ করতে পারতো না, এতোটা মারাত্মক নির্যাতনকারী বিশ্বাসঘাতক ও প্রতারকের ভূমিকা পালন করতে পারতো না, যতোটা কার্যত করতে পেরেছিলো। আর রসূল (স.)-কে আল্লাহ তায়ালা পৰ্যাপ্ত ক্ষমতা ও প্রতাপ দান করে তাদের ওপর বিজয়ী করা এবং তাদের ক্ষতি থেকে রক্ষা করার পূর্ব পর্যন্ত তাদের শক্তি কিছুমাত্র স্তিমিত হয়নি, তাদের দিক থেকে ভয়ভীতি মোটেই হাস পায়নি ।' (মুহাম্মাদ ইযযত দারযার উক্ত গ্রন্থের ১৭৬ থেকে ২১৬ পৃঃ দ্্টব্য।) তাফসীর আফ্সাত ৯-৮ সূরার শুরুতেই বর্ণনা করা হয়েছে কিভাবে মোনাফেকরা তাদের অন্তরে কুফরী পুষে রাখতো, মুখে ইসলামের ঘোষণা দিতো এবং রসূল (স.)-কে আল্লাহর রসূল বলে মিথ্যামিথ্যি কসম খেয়ে স্বীকৃতি দিতো, যাতে মুসলমানরা তাদের বিশ্বাস করে। এভাবে তারা তাদের এই কসম খাওয়াকে ঢাল হিসাবে ব্যবহার করতো এবং এর আড়ালে তাদের প্রকৃত অবস্থা লুকিয়ে মুসলমানদের ধোকা দিতো। নমোনাফ্ষেকী চরিত্রের বিশ্রেষণ ‘যখন মোনাফেকরা তোমার কাছে আসে তখন বলে, আমরা আপনাকে আল্লাহর রসূল বলে সাক্ষ্য দিচ্ছি। অথচ আপনি যে আল্লাহর রসূল সে কথা তো আল্লাহ জানেনই ৷ আল্লাহ তায়ালা সাক্ষ্য দিচ্ছেন, মোনাফেকরা মিথ্যাবাদী । তারা তাদের শপথকে ঢাল হিসাবে গ্রহণ করছে এবং আল্লাহর পথ থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে । তারা যে কাজ করে থাকে, তা কতো জঘন্য !' তারা রসূল (স.)-এর কাছে আসতো এবং তার সামনে তার রেসালাতের পক্ষে মৌখিক সাক্ষ্য দিতো । এ দ্বারা সত্যের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতা প্রকাশ করা তাদের কাম্য ছিলো না। কেবল চলমান সমাজের ঘৃণা ও গণরোষ থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই তারা এরূপ করতো । মুসলমানদের কাছ থেকে তাদের প্রকৃত মনোভাব গোপন করাই ছিলো তাদের আসল উদ্দেশ্য । তারা রসূল (স.)-এর রেসালাতের সাক্ষ্য দিতে এসেছে বলে যে উক্তি করতো, তা ছিলো তাদের | ৬৩ সন্থা আল মোনাফেক্ুন (২২৪১) পারা ২৮ মনযিল ৭ www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।