যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম গ্রহণ না করার কারণ অজ্ঞতা ও নির্বুদ্ধিতাই হোক অথবা ইচ্ছাকৃত হঠকারিতা, গোয়ার্তুমি, প্রতিহিংসা ও বিদ্বেষই হোক । সম্ভাব্য এই হঠকারিতা ও বিদ্বেষের কারণ এই যে, রসূল (স.)-এর আগমনে তাদের কর্তৃত্ব ও প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠার পথ রুদ্ধ হওয়া যে অবধারিত তা তারা আচ করতে পেরেছিলো। প্রকাশ্য শত্রুতা করতে না পারার আরো একটা কারণ এই যে, ইসলাম ও মুসলমানদের সাথে মদীনাবাসীর এক ধরনের আত্মীয়তার সম্পর্কও সৃষ্টি হয়ে গিয়েছিলো। কেননা, আওস ও খাযরাজের বেশীর ভাগ মানুষ মুসলমান হয়ে গিয়েছিলো এবং তাকে সাহায্য করা ও সংরক্ষণ করার অংগীকারে আবদ্ধ ছিলো । শুধু তাই নয়, তাদের অধিকাংশ ইসলামের প্রতি এত আন্তরিক ও একনিষ্ঠ ছিলো যে, রসূল (স.)-কে তারা শুধু আল্লাহর রসুলই মনে করতো না, বরং নিজেদের সর্বোচ্চ নেতা ও সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শকও মনে করতো এবং তার আনুগত্য অনুসরণ অপরিহার্য বলে বিবেচনা করতো ৷ তাই যারা তখনো শেরকের প্রতি অধিকতর ঝোৌোক ও অনুরাগ পোষণ করতো, অহংকার ও হিংসার ন্যায় মানসিক ব্যাধি তাদের মনের ওপর প্রবলতর প্রভাব বিস্তার করে রাখতো এবং এই ব্যাধি তাদের রসূল (স.), তার আন্দোলন ও তার প্রভাব প্রতিপত্তি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্ররোচিত করতো, তাদের পক্ষে তাদের উক্ত ঝৌোক ও বিরোধিতার মনোভাব খোলাখুলিভাবে প্রকাশ করা সম্ভব ছিলো না । ইসলামের প্রতি আনুগত্য লোক দেখানোভাবে হলেও জাহির না করে তাদের উপায় ছিলো না । ইসলামের মৌলিক এবাদাতসমূহ পালন এবং তাদেরই স্বগোত্রীয় মুসলমানদের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করা ছাড়া তাদের গত্যন্তর ছিলো না। আর তাদের ধোকা, শঠতা ও ষড়যন্তরগুলো চরম জালিয়াতির মাধ্যমে ভিন্ন মোড়কে পেশ করতে তারা বাধ্য ছিলো । কদাচিত তারা কোনো প্রকাশ্য মোনাফেকী ও ভন্ডামিপূর্ণ আচরণ এবং ধোকা ও প্রবঞ্চনাপূর্ণ অবস্থান গ্রহণ করতো বটে, তবে সেটা করতো শুধুমাত্র কতিপয় সংকটজনক অবস্থাতেই- যা রসূল (স.) ও মুসলমানদের ওপর সময় সময় আপতিত হতো । আর এসব সংকটজনক পরিস্থিতিকে তারা তাদের আচরণের অজুহাত হিসাবে দাড় করাতো । কিন্তু কোনো অবস্থাতেই তারা তাদের কুফরী বা মোনাফেকীর কথা স্বীকার করতো না । তথাপি তাদের কুফরী, মোনাফেকী ও চক্রান্ত রসূল (স.) ও তার নিবেদিতপ্রাণ সাহাবীদের কাছে গোপন থাকতো না। আর এই সংকটজনক অবস্থা তাদের প্রকাশ্য ইসলাম বিরোধী ভূমিকা ও আচরণ, তাদের কুফরী ও মোনাফেকী আরো অপমানজনক এবং নিন্দনীয়ভাবে প্রকাশ করে দিতো । কোরআনের আয়াতও তাদের নিন্দা ভংসনা সহকারে বারংবার নাযিল হতো এবং রসূল (স.) ও মুসলমানদের তাদের সম্পর্কে সাবধান করে দিতো । মোনাফেকদের আচরণ ও চক্রান্তের প্রভাব যে খুবই সুদূরপ্রসারী ছিলো, সে কথা কোরআনের মদীনায় নাযিল হওয়া অংশ থেকে বুঝা যায়। এ অংশটি এমন একটি দুরন্ত সংগ্রামের চিত্র তুলে ধরে, যা রসূল (স.) ও মক্কার নেতাদের মধ্যকার দ্বন্দ সংঘাত স্মরণ করিয়ে দেয়। অবশ্য মন্ধার দুই পক্ষের ভূমিকা ও তার ফলাফল মদীনায় দুই পক্ষের ভূমিকা ও ফলাফল থেকে ভিন্নতর ছিলো। কেননা, মদীনায় রসূল (স.)-এর কেন্দ্র ক্রমেই শক্তিশালী, তার ক্ষমতা ক্রমেই সংহত এবং ইসলাম ক্রমেই প্রসার ও বিস্তার লাভ করতে থাকে । এখানে তিনি ছিলেন ক্ষমতাসীন ও পরাত্রান্ত শাসক, আর মোনাফেকদের না ছিলো কোনো সুসংগঠিত দল, না ছিলো কোনো খ্যাতিমান বিশিষ্ট ব্যক্তিত্ব । উপরন্তু রসূল (স.)-এর পর্যায়ক্রমিক শক্তি বৃদ্ধি, ইসলামের বিকাশ ও বিস্তার এবং তার শক্তি ও প্রভাব প্রতিপত্তির প্রসারের সাথে সাথে আনুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছিলো তাদের দুর্বলতা, কমে যাচ্ছিলো তাদের জনশক্তি ও প্রভাব প্রতিপতি ৷ | ৬৩ সূক্না আল সোনাফ্েক্ুন (৫২২৩) পারা ২৮ মনখিল ৭ | www.boikitab. blogspot.com

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।