যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

দুষ্ট না হয়। এই সাথে কয়েকটি জিনিসকে মোনাফেকদের ন্যুনতম চারিত্রিক দোষ হিসাবে চিহ্নিত করা হয়েছে। তা হচ্ছে আল্লাহর জন্যে সর্বতোভাবে আত্মনিবেদিত না হওয়া, ধন সম্পদ ও সন্তান সন্ততি নিয়ে অতিমাত্রায় ব্যস্ত থাকার কারণে আল্লাহকে ভুলে যাওয়া এবং আল্লাহর পথে ব্যয় করতে কাপরণ্য প্রদর্শন করতে থাকা, যতোক্ষণ না মৃত্যুর দিন ঘনিয়ে আসে- যেদিন কোনো দানশীলতাই কাজে আসবে না । মোনাফেকী নামক রোগটা মুসলমানদের মধ্যে ঢুকতে শুরু করে মদীনায় ইসলামের আগমনের সাথে সাথেই ৷ রসূল (স.)-এর ইন্তেকালের সময় পর্যন্ত তা অব্যাহত থাকে এবং বলতে গেলে কোনো সময়েই তা পুরোপুরি নির্মূল হয়নি । অবশ্য সময়ে সময়ে তার বৈশিষ্ট্য, নিদর্শনাবলী ও পদ্ধতিতে পরিবর্তন এসেছে রসূল (স.)-এর জীবদ্দশায় ইসলামের যে এতিহাসিক যুগটা অতিবাহিত হয়েছে, তার বিভিন্ন ঘটনাবলীতে এই রোগটার যথেষ্ট অবদান রয়েছে। মুসলমানদের চেষ্টা-সাধনা, সময় ও শক্তির এক বিরাট অংশ এই রোগের কবলে পড়ে নষ্ট হয়েছে । কোরআন ও হাদীসে এ রোগ সম্পর্কে এতোবার আলোচনা করা হয়েছে যে, তা দ্বারা বুঝা যায়, এ রোগটি কতো সাংঘাতিক এবং তৎকালীন ইসলামী আন্দোলনের ওপর এর প্রভাব কতো বেশী ছিলো । অধ্যাপক মোহাম্মদ ইযযত দারূযা লিখিত “সীরাতুর রসূল, সুয়ারুম মুকতাবাসাতুম মিনাল কোরআনিল কারীম’ (কোরআনে রসূল জীবনের কয়েকটি চিত্র) নামক গ্রন্থে মোনাফেকী সম্পর্কে একটি চমৎকার অধ্যায় রয়েছে। নিম্নে সেই অধ্যায় থেকে কিছুটা উদ্ধৃতি দিচ্ছি- ‘মদীনায় এই ব্যাধিটি ছড়িয়ে পড়ার কারণ সুবিদিত । রসূল (স.) ও প্রথম যুগের মুসলমানরা মন্ধায় থাকাকালে এমন শক্তি সামর্থ ও প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন না যে, তাদের ভয়ে বা তাদের কাছ থেকে সুবিধা লাভের আশায় কেউ প্রকাশ্যে তাদের চাটুকারিতায় লিপ্ত হবে ও তাদের সাথে মিতালী পাতাবে, আর গোপনে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাবে, ফন্দিফিকির আঁটবে ও ধোকাবাজি করবে, যেমনটি ছিলো মোনাফেকদের সাধারণ স্বভাব । মন্কাবাসীরা ও বিশেষত তাদের নেতারা রসূল (স.)-এর বিরোধিতা প্রকাশ্যেই করতো, মুসলমানদের মধ্যে যাকে যতোটা পারতো কঠোর নির্যাতন করতো এবং কোনো রকম রাখঢাক না করেই ইসলামী আন্দোলনের প্রতিরোধ করতো । শক্তিসামর্থ ও প্রভাব প্রতিপত্তি যা কিছু ছিলো মক্কাবাসী কাফেরদেরই ছিলো । শেষ পর্যন্ত মুসলমানরা নিজেদের প্রাণ ও ঈমান বাচানোর জন্যে প্রথমে আবিসিনিয়ায় ও পরে মদীনায় হিজরত করতে বাধ্য হয়। কেউবা কাফেরদের নৃশংসতা ও বল প্রয়োগের কারণে, কেউবা প্রলোভন ও সন্ত্রাসের দরুন ইসলাম পরিত্যাগে বাধ্য হয়েছে, কেউবা পদস্থলিত হয়েছে, কেউবা দ্বর্থবোধক শব্দ উচ্চারণ করতে ও মোশরেকদের সাথে কপটতার আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এমনকি কেউ কেউ ইসলামকে অবিচলভাবে আকড়ে ধরার ফলে নির্যাতনের শিকার হয়ে মৃত্যু পর্যন্ত বরণ করেছে। কিন্তু মদীনার পরিস্থিতি ছিলো একেবারেই ভিন্ন রকমের ৷ রসূল (স.) মদীনায় হিজরত করার আগেই আওস এবং খাযরাজ গোত্রদ্ধয় থেকে বেশ কিছু সংখ্যক প্রভাবশালী ও জোরালো সমর্থক লোক পেতে সক্ষম হয়েছিলেন। মদীনায় নিজের অবস্থান সুসংহত হওয়ার ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং প্রায় প্রতিটি পরিবারে ইসলাম প্রবেশ না করা পর্যন্ত তিনি হিজরত করেননি । এরূপ পরিবেশে ইসলাম গ্রহণ করেনি এমন লোকদের পক্ষে এটা মোটেই সহজ ছিলো না যে, তারা রসূল (স.), মদীনার আদি অধিবাসী মুসলমান (আনসার) ও হিজরত করে আসা মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা ও শত্রুতামূলক অবস্থান গ্রহণ করবে, চাই তাদের | ৬৩ সুন্না আল মোনাফেকুন ৫২২২১) ______ পার্থা ২৮ মনখিন্ল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।