যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

অভিজ্ঞতার খাঁচায় বন্দী বিবেক দ্বারা এটাকে বুঝার চেষ্টা করেছে, তখনই তা তার কাছ থেকে উধাও হয়ে গেছে। সাম্প্রতিককালে সে বিশ্বজগতের উৎপত্তিগত একক সংক্রান্ত সত্যের প্রান্তসীমার কাছাকাছি পৌছতে চেষ্টা করেছে, কিন্তু এই পন্থায় সে বিশ্বের জীবন্ত আত্মার নাগাল এখনও পায়নি । আজকের বিজ্ঞান ধরে নিয়েছে যে, পরমাণুই বিশ্বজগতের উৎপত্তিগত একক এবং এই পরমাণু আসলে নিছক আলো ছাড়া আর কিছু নয়। আর গতি হচ্ছে বিশ্বজগতের নিয়ম এবং তার সকল সদস্যের সাধারণ বৈশিষ্ট্য । এখন প্রশ্ন জাগে, যে গতি বিশ্ব প্রকৃতির নিয়ম ও বৈশিষ্ট্য, তার ওপর ভর করে সে কোন্‌ গন্তব্যের দিকে ধাবমান? কোরআন জবাব দেয় যে, বিশ্ব প্রকৃতি তার আত্মার গতিশীলতা কাজে লাগিয়ে আপন স্রষ্টার দিকে ধাবমান । বস্তুত আত্মার এই গতিই আসল গতি ও আসল তৎপরতা । তার বাহ্যিক গতিশীলতা তার আত্মার তৎপরতারই প্রতীক । এই গতি ও তৎপরতার কথা কোরআনের বহু আয়াতে উল্লেখ করা হয়েছে। আলোচ্য আয়াত- ‘নক্ষত্র ও বৃক্ষ সাজদা করে’ অনুরূপ একটি আয়াত । তাছাড়াও রয়েছে সূরা বনী ইসরাঈলের আয়াত সাত আকাশ ও পৃথিবী এবং এখানে যা কিছু আছে, সকলে আল্লাহর গুণগান করে, এমন কোনো জিনিস নেই, যা আল্লাহর প্রশংসা সহকারে শগুণকীর্তন করে না, তবে তোমরা তাদের গুণকীর্তন করা বুঝতে পারো না’ এবং সূরা নূরের আয়াত ‘তুমি দেখোনি যে, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে এবং সারিবদ্ধ পাখিকুল আল্লাহর তাসবীহ করে? সকলেই নিজ নিজ তাসবীহ ও নামায জেনে নিয়েছে ।' এই সত্যটি নিয়ে চিন্তা ভাবনা করলে এবং বিশ্ব প্রকৃতি কর্তৃক আল্লাহর তাসবীহ ও এবাদাত পর্যবেক্ষণ করলে মানব হৃদয় এক বিস্ময়কর সম্পদ লাভ করে। তার আশপাশের সব কিছু তার কাছে জীবন্ত, আপন সৃষ্টার অনুগত ও মানুষের প্রতি মমত্ববোধসম্পন্ন এবং সকল জিনিসকে তার নিজের বন্ধু ও ভাই বলে মনে হয়। বস্তুত এটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ কথা । ‘আকাশকে তিনি উর্ধ্বে তুলেছেন এবং দাড়িপাল্লা স্থাপন করেছেন মহাবিশ্বের বিভিন্ন দৃশ্যের কথা কোরআন অন্যত্র যে রূপ উল্লেখ করেছে, এখানে আকাশের কথাও সেভাবেই উল্লেখ করেছে। এ দ্বারা তার উদ্দেশ্য হলো মানুষের উদাসীন মনকে সচেতন করা । এ বিশ্বের বিশালত্ব, সমন্বয় ও চমৎকারিত্বের প্রতি তার মনোযোগ আকর্ষণ এবং যে সত্বা এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন তার অপার ক্ষমতা সম্পর্কে তাকে অবহিতকরণ । আকাশ বলতে যাই বুঝানো হোক না কেন, তার উল্লেখ এই কুল-কিনারাহীন মহাবিশ্বের দিকে মানুষের দৃষ্টি প্রসারিত করতে উদ্বুদ্ধ করে। মহাশূন্যে বিচরণ করে কোটি কোটি গ্রহ-নক্ষত্র । অথচ একটি নক্ষত্র কখনো অপরটির মুখোমুখি হয় না। একটি নক্ষত্রপুঞ্জ অপর নক্ষত্রপুঞ্জের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না। কখনো কখনো এসব নক্ষত্রপুঞ্জের নক্ষত্রের সংখ্যা হাজার কোটিতে গিয়ে পৌছে। উদাহরণস্বরূপ, যে ছায়াপথে আমাদের সৌরমন্ডল অবস্থিত, তার উল্লেখ করা যায় । এখানে সূর্যের চেয়ে ছোট এবং তার চেয়ে হাজার গুণ বড় নক্ষত্রও রয়েছে। তেরো কোটি কিলোমিটারের চেয়েও বেশী যে সূর্যের ব্যাস, সেই সূর্য ছাড়াও এখানে রয়েছে অসংখ্য নক্ষত্র এবং ছায়াপথ । এরা সবাই মহাবিশ্বে অকল্পনীয় দ্রুতগতিতে প্রদক্ষিণ করছে। অথচ এই মহাবিশ্বে বিন্দুর মতো বিচরণশীল এ অসংখ্য খ্রহ-নক্ষত্রে কখনো কোনো সংঘর্ষ বাধে না। | ৫৫ সূস্থা আন্ন ক্বহমান (২২১) পান্না ২৭ অনিল ৭ www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।