মানসিকতা ৷ সেই সমাজ থেকে বের করে নিয়ে আসা এই ক্ষুদ্র মানবগোষ্ঠীকে আল্লাহর সন্তুষ্টি লাভ ও তার কাছে জওয়াবদিহিতার মানসিকতা দান করে তাদের তিনি সোনার মানুষরূপে গড়ে তুলেছেন, যারা সামাজিক জীবনের মৌলিক উপাদানে সমুদ্ধ হয়ে গোটা সমাজকে সুখ শাস্তি, সমৃদ্ধি, পারস্পরিক বিশ্বাস ও মহব্বতের আমেজে ভরে দিলেন। জাহেলী সমাজের ছবি তুলে ধরে প্রকৃত সোনার মানুষ হিসাবে গড়ে ওঠার চেতনাকে পরবর্তী আয়াত জীবন্ত রূপ দিয়েছে, ‘যখন তারা দেখতে পেলো বাণিজ্য কাফেলাটিকে দীর্ঘ সফর থেকে ফিরে আসছে, অথবা শুনতে পেলো মন মাতানো আগমনবার্তাসূচক সংগীতধ্বনি, তখন তারা লাফাতে লাফাতে বেরিয়ে গেলো সেই দিকে, তারা তোমাকে একাকী দাড়িয়ে থাকা অবস্থায় ফেলে গেলো । বলে দাও (হে রসূল), যা কিছু আল্লাহর কাছে রয়েছে, তা এসব খেল তামাশার মন মাতানো জিনিস ও যা কিছু বাণিজ্য দ্রব্য সম্ভার, সেসব কিছু থেকে অনেক ভালো এবং (জেনে রেখো) আল্লাহ তায়ালাই সর্বোত্তম রেযেকদানকারী ।' জাবের (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, ‘আমরা নবী (স.)-এর সাথে নামায পড়ছিলাম, এমন সময় রসদ বোঝাই (কাফেলার) উটের বহরের আগমন ঘটলো, তখন সবার মনোযোগ সেই দিকে গিয়ে পড়লো এবং শেষ পর্যন্ত বার জন ব্যক্তি ব্যতীত নবী (স.)-এর সাথে আর কেউ অবশিষ্ট রইলো না, যাদের মধ্যে আবু বকর এবং ওমর (রা.)-ও ছিলেন। তখন এ আয়াত নাযিল হয় । এ আয়াতটিতে দুটি মন্তব্য পাওয়া যায়। এক, আল্লাহর কাছেই রয়েছে সকল রুযি রুটির ভান্ডারের চাবিকাঠি । দুই, আল্লাহর ভান্ডারের সে নেয়ামত, দুনিয়ার মন মাতানো খেল তামাশা, বাদ্য বাজনা ও ব্যবসা বাণিজ্যলব্ধ মাল সামান এসব কিছু থেকে অনেক ভালো । এখানে রয়েছে সেসব লোক, যারা অর্থ সম্পদের লোভে কর্তব্য বিস্মৃত হয়ে যায়, তাদের জন্যে একটি উপদেশ যে, রেযেক সবই আসে আল্লাহর কাছ থেকে । ‘আর আল্লাহ তায়ালাই সর্বোত্তম রেযেকদানকারী ।' যে ঘটনা সম্পর্কে আমরা ইতিপূর্বে কিছু আলোচনা করেছি, সে ঘটনাটি বিশেষভাবে এই জন্যেই ঘটানো হয়েছিলো যেন এর আলোকে মানুষকে পরিপূর্ণ মোমেন রূপে গড়ে তোলার প্রশিক্ষণ দেয়া যায় এবং তাদের মধ্যে এমন চারিত্রিক গুণাবলী সৃষ্টি করা যায়, যার স্পর্শে এক অভূতপূর্ব ও অদ্বিতীয় সমাজ গড়ে ওঠে, যা মানবেতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। যা সর্বকালে আল্লাহর পথে দাওয়াতী কাজে দৃঢ়তা অবলম্বনকারীদের জন্যে শত প্রকার দুর্বলতা, ক্ষতি, লোকসান, মতবিরোধ, বিবাদ বিসম্বাদ ও ভীষণ ভাংগন বিপর্যয়ের মধ্যেও পর্বতসম দৃঢ়তা সরবরাহ করতে পারে । মানুষের মন এই ভালো ও মন্দ গ্রহণ করার আধার । ঈমানের এই সুবাসে সুরভিত এই মনই তাকে ঈমান আকীদার পরিপূর্ণতা লাভের স্তরে, সকল প্রকার সংকীর্ণতার উর্ধ্বে পৌছে দেয় এবং তাকে সীমাহীন পবিত্রতা পরিচ্ছন্নতা গ্রহণ করার মহান মর্যাদায় অভিষিক্ত করে। এই পবিত্র মনই তাকে সবর, সঠিক বুঝ শক্তি, তীর অনুভূতি, পর্বতসম দৃঢ়তা, মন্দ পরিহার করার মনোবল ও অধ্যবসায়, অপরাজেয় মনোভাব এবং সব কিছুতে মধ্যম পথ অবলম্বন করার মতো ভারসাম্যবোধ দান করে। আর আল্লাহ রব্বুল আলামীনই আমাদের একমাত্র সহায়। তল আল আন্ত লন লালন www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।