যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

‘এটাই তোমাদের জন্যে মংগলজনক, তোমরা বুঝবে যদি তোমাদের জ্ঞানকে কাজে লাগাও ৷’ এখানে এই নির্দেশের উদ্দেশ্য হচ্ছে, মানুষ পেশাগত যেসব কাজে লিপ্ত থাকে, তার থেকে বের করে নিয়ে তাদের আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাওয়ার জন্যে উৎসাহ দান করা ও তাদের মধ্যে আল্লাহর প্রতি মহববত পয়দা করা- এই কাজটি সকল মানুষের জন্যেই একটি স্থায়ী শিক্ষা ৷ সুতরাং মাঝে মাঝে মানুষের মনোযোগ আয় রোযগারের কাজ ও এ পৃথিবীর আকর্ষণীয় বস্তুসমূহের মহব্বত থেকে সরিয়ে নিছক আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসার জন্যে এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রব্বুল আলামীনের সাথে সম্পর্কিত হওয়ার স্বাদ গ্রহণের সুযোগ করে দেয়ার জন্যে বড়ই চমৎকার এক ব্যবস্থা । এ মহব্বতের আমেজে এবং আল্লাহর সাথে নৈকট্য লাভের সুরভিতে মোমেনদের দিল ও মন মগয পুলকিত এবং খুশীতে বক্ষ প্রসারিত হয়ে যায় । ‘তারপর নামায শেষ হয়ে গেলে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রহমত তালাশ করো ।' হান্লাহ্ণ নরেযষযেক্‌ অনুসন্ধান আল্লাহ্র এবাদাত এরপর আয়াতটি আল্লাহর স্মরণের সাথে সাথে মানুষের জীবিকা অর্জনের উপায় উপকরণের দিকে ফিরে এসে আমাদের জানাচ্ছে, ‘নামায সমাপ্ত হলে পৃথিবীর বুকে হুড়িয়ে পড়ো, আল্লাহর রহমত তালাশ করো এবং বেশী বেশী করে আল্লাহকে স্মরণ করো, হয়ত এভাবেই তোমরা সাফল্যমন্ডিত হবে ।' এই হচ্ছে সেই মহা সমন্বয় সাধন বা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, যার মাধ্যমে গোটা ইসলামী জীবন ব্যবস্থাকে ভারসাম্যপূর্ণ করে তোলা হয়েছে। এ ভারসাম্য হচ্ছে জীবনের প্রয়োজনে, কাজ, পরিশ্রম, প্রচেষ্টা ও উপার্জন এবং মাঝে মাঝে এসব কিছু থেকে মানুষের আত্মা-মনকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে নিয়ে আল্লাহর স্মরণ ও মহব্বতে নিমগু করে দেয়া ৷ অন্তর ও আত্মাকে জীবিত রাখার জন্যে এই পদ্ধতি অত্যন্ত জরুরী । এ পদ্ধতি ব্যতীত আল্লাহ্র সাথে সম্পর্ক স্থাপন এবং তার দেয়া আমানতের বোঝা বহন করা সম্ভব নয় । রোযগারের জন্যে চেষ্টা করার কালে আল্লাহ তায়ালার স্মরণ অতীব জরুরী! এই স্মরণের কারণেই যা কিছু কাজকর্ম করা হয় এবং আয় রোযগারের যে চেষ্টা চালানো হয়, তা সব কিছুই এবাদাতে পরিণত হয়ে যায়। এ স্মরণ সর্বক্ষণ তো থাকতেই হবে, তবু বিশেষভাবে কিছু সময় নিছক আল্লাহর জন্যে বের করে নেয়া এবং একান্তভাবে আল্লাহর জন্যে নিজেকে নিবেদিত করে দেয়ার জন্যেই এ আয়াত দুটিতে নির্দেশ দেয়া হয়েছে। ইরাক ইবনে মালেক (রা.) জুমার নামায শেষ করে যখন বের হতেন, তখন তিনি এসে ‘হে আল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিয়েছি, আপনার নির্দেশমতো (ফরয) নামায আদায় করেছি এবং আপনার নির্দেশ মতোই আমি রূযীর তালাশে বেরিয়ে পড়েছি। অতএব, আপনার মেহেরবানী দ্বারাই আমার রুষির ব্যবস্থা করে দিন। অবশ্যই আপনি সর্বোত্তম রেযেকদানকারী’ (ইবনে হাতেম হাদীসটি রেওয়ায়াত করেন) ৷ রুযি রোযগারের তালাশে কিভাবে বেরুতে হবে, তা উক্ত হাদীস সে চিত্রটি আমাদের কাছে অতি সুন্দরভাবে তুলে ধরেছে । আল্লাহর হুকুম কি ভাবে পালন করতে হবে, তা বুঝার জন্যে একথাগুলো শোনার পর আমাদের মধ্যে আর কোনো প্রকার অস্পষ্টতা থাকে না, থাকে না এ কথাগুলোর তাৎপর্য বুঝতে কোনো সংকট । জাহেলিয়াতের যমানায় ধন দৌলতের তালাশে মানুষ যেসব প্রচেষ্টা চালাতো, তার মধ্যে থাকতো না কোনো নীতি নৈতিকতা, মানবতাবোধ বা কারও কাছে কোনো জওয়াবদিহিতার মন www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।