যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

সাক্ষাতের সুযোগ পায়। সবাই মিলে ইমাম সাহেবের খোতবা মনোযোগ দিয়ে শোনে আল্লাহকে স্মরণ করে দুনিয়ার জীবন সুন্দরভাবে গড়ে তোলার জন্যে ও আখেরাতে হাসিমুখে আল্লাহর দরবারে হাযির হওয়ার লক্ষ্যে ইসলামী পদ্ধতিতে সুসংগঠিতভাবে আল্লাহর আনুগত্য করার এ এক অনুপম উপায় । এ হচ্ছে এমন একটি আনুষ্ঠানিক এবাদাত যা একাধারে মুসলমানদের একত্রিত করে এবং আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন পেশ করে, আর বস্তুত (সংগঠন ও আনুগত্য) এ দুটি কাজই সমান ভাবে আল্লাহর কাছে এবাদাত হিসেবে কবুল হয়।(১) আর এই এবাদাত সূরা ‘সফ’-এ উল্লেখিত ইসলামী জামায়াতের আকীদা বিশ্বাসের মধ্যে যে মূল প্রকৃতি রয়েছে, তা বিশেষভাবে তুলে ধরেছে। আর জুমার নামাযের মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে এবং এ নামাযের জন্যে উৎসাহ দিতে গিয়ে গোসল করে পাক-সাফ কাপড় পরে খোশবু মেখে এ নামাযের জন্যে প্রস্তুতি নেয়ার নির্দেশসূচক বহু হাদীস এসেছে । বোখারী ও মুসলিম শরীফে উল্লেখিত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে জানা যায়, রসূলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন জুমার নামায পড়তে যাবে, তখন সে যেন গোসল করে নেয় ।' চার জন বিজ্ঞ সাহাবা (খোলাফায়ে রাশেদীন) আওস ইবনে আওস আস্‌ সাকাফী থেকে একটি হাদীস পেয়েছেন যাতে তিনি বলেছেন, ‘আমি রসূলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো এবং সুন্দরভাবে ও পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সমস্ত শরীর ধুয়ে মুছে নিলো, তারপর মসজিদে যাওয়ার জন্যে বেরিয়ে পড়লো এবং সব থেকে আগে হেঁটে গেলো, কোনো যানবাহন ব্যবহার করলো না এবং ইমামের কাছাকাছি গিয়ে বসে খোতবা শুনতে থাকলো, আর কোনো প্রকার বেফায়দা কাজে লিপ্ত হলো না, তার প্রতিটি পদক্ষেপের জন্যে এক বছরের রোযা ও নামাযের সওয়াব তাকে দেয়া হবে ।' ইমাম আহমাদ (র.) আবু আইয়ুব আনসারীর একটি হাদীস বর্ণনা করেছেন, যাতে তিনি বলেন, আমি রসূল (স.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তির স্ত্রী আছে, জুমার দিনে গোসল করে তার কাছ থেকে আতর নিয়ে মেখে সে যদি সুন্দর কাপড় চোপড় পরে মসজিদে যায়, সময় পেলে তাহিয়্যাতুল মসজিদ দু'রাকআত নামায পড়ে নেয় এবং কাউকে কষ্ট না দেয় বা কারও কোনো অসুবিধার সৃষ্টি না করে, এর পর ইমাম খোতবা দেয়ার জন্যে বেরিয়ে আসলে পরিপূর্ণ নীরবতা অবলম্বন করে খোতবা শুনে এবং জুমার নামায আদায় করে নেয়, তার এ কাজগুলো পরবর্তী জুমার দিন আসার মধ্যবর্তী সময়ের মধ্যে যেসব গুনাহখাতা ও ক্রটি-বিচ্যুতি (সগীরা গুনাহ) হবে, তার জন্যে কাফফারা হিসাবে কবুল হয়ে যাবে। এ অধ্যায়ে প্রথম আয়াতটি দ্বারা আযান শোনার সাথে সাথে মুসলমানদের বেচাকেনা (ব্যবসা বাণিজ্য) বা অন্য যে কোনো পেশাগত কাজ পরিত্যাগ করতে নির্দেশ দেয়া হয়েছে। এরশাদ হচ্ছে, হে ঈমানদাররা, জুমার দিন যখন নামাযের জন্যে আহ্বান জানানো হয়, তখন দ্রুতগতিতে আল্লাহর ‘স্মরণ'’-এর দিকে এগিয়ে যাও এবং বেচাকেনা ছেড়ে দাও ৷' এ আয়াত দ্বারা জীবিকা অর্জনের যাবতীয় উপায় উপাদান যা কিছু আছে সেসব কিছুই পরিত্যাগ করতে বলা হয়েছে এবং এ সময়টিতে পুরোপুরিভাবে আল্লাহর স্মরণে নিজেদের মগ্ন (১) দেখুন, মোহাম্মদ কুতুব রচিত ‘আন্নাফসু অল্‌ মুজতামাউ’ পুস্তকের অধ্যায়, ‘আল এবাদাতুল ইসলামিয়্যাহ'। তত আল বম কেম লন সলিল ন eer EST Ss www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।