যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

এরপর আল্লাহ তায়ালা তাদের নিজেদের কথাতে তাদের আটকিয়ে দেয়ার পর তাদের বুঝার সুযোগ করে দিচ্ছেন যে, যে জিনিসের দাবী তারা করছে তা সত্য নয় । আর এটাও তারা জানে যে, যে কথাগুলো তারা বলছে তাতে তারা নিজেরাও তৃপ্ত বা নিশ্চিন্ত নয়। এসব কথা দ্বারা কোনো সওয়াব বা আল্লাহর নৈকট্য লাভ করার আশাও তারা করে না। তারা এমন নাফরমানীর কথা বলছে, যা তাদেরকেই মৃত্যুর ভয় ও মৃত্যুর পরবর্তী কঠিন অবস্থার দিকে ঠেলে দিচ্ছে এবং এ আচরণ জীবনের বন্ধুর পথের ভয়াবহতা কম করার ব্যাপারে তাদের সামান্যতম সাহায্যও করতে পারবে না । ‘তাদের সামনে তাদের যে কাজের ফিরিস্তি রয়েছে, তার কারণেই তো তারা কিছুতেই মৃত্যু কামনা করে না, করতে পারে না এবং আল্লাহ তায়ালা যালেমদের সম্পর্কে ভালো করেই জানেন ।' আলোচনার সমাপ্তি টানতে গিয়ে আল্লাহ তায়ালা মৃত্যু ও তৎপরবর্তী অবস্থার সঠিক চিত্র ও তাৎপর্য তুলে ধরতে গিয়ে বলছেন, যে মৃত্যু থেকে পালানের চেষ্টা তারা করছে, তাতে আসলে তাদের কোনো ফায়দা নেই; বরং এ ভয়ংকর অবস্থা আসবেই আসবে । এ অবস্থা থেকে তাদের বাচারও কোনো উপায় নেই মৃত্যু এসে গেলে আল্লাহর দরবারে হাযির হওয়া ও তার কাছে নিজেদের কাজে হিসাব নিকাশ দেয়া ছাড়া অন্য কোনো গত্যন্তরও তাদের নেই । এ হিসাবের দিন যে আসবেই আসবে, তাতে কোনো সন্দেহ নেই । একথা বুঝাতে গিয়ে এরশাদ হচ্ছে, ‘বলে দাও (হে রসূল)! যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছো, তা তোমাদের সাথে সাক্ষাত করবেই, তারপর তোমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে অনুপস্থিত ও উপস্থিত জ্ঞানের অধিকারী আল্লাহর দিকে এবং তখন তি, তোমাদেরকে তোমাদের অতীতের সকল কীর্তিকলাপ সম্পর্কে জানিয়ে দেবেন, যা তোমরা জীবনভর করতে থেকেছো। আল কোরআন যাদের সরাসরি সম্বোধন করছে এবং যাদের পরোক্ষভাবে বলেছে, তাদের প্রত্যেকের জন্যে এ মহাগন্থের মধ্যে বিভিন্ন ধরনের দৃষ্টিভংগি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে এ এক বিশেষ দৃষ্টিভংগি । আল কোরআন সকল কথার মধ্যেই চিরন্তন এ সত্য বার বার তুলে ধরেছে যে, আল্লাহর সাথে তাদের সাক্ষাত করতেই হবে, এ ছাড়া তাদের কোনো উপায় নেই এবং তার আশ্রয় ছাড়া অন্য কোনো আশ্রয়ও নেই । তারা যেখানেই থাকুক না কেন, তার কাছেই তাদের ফিরে যেতে হবে এবং তার কাছে ফিরে গিয়ে অতীতের যাবতীয় কাজের হিসাব পেশ করতে হবে। এ হিসাব দান করা থেকে পালানোর বা তার থেকে মুক্তি লাভ করারও কোনো উপায় নেই । ইমাম তাবারী তার রচিত অভিধান গ্রন্থে একটি বিশুদ্ধ হাদীস বর্ণনা করতে গিয়ে বলছেন, মৃত্যু থেকে পলায়নপর ব্যক্তি হচ্ছে এমন একটি শেয়ালের মতো, যাকে পৃথিবীর মাটি তার দেনা পরিশোধ করার জন্যে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু সে এ দাবী এড়ানোর জন্যে এদিক ওদিক দৌড়ে বেড়ায়, শেষ পর্যন্ত কোনো জায়গায় আশ্রয় না পেয়ে শ্রান্ত ক্লান্ত হয়ে আবার সে নিজের গর্তের মধ্যেই ঢুকে পড়ে । তখন আবার তাকে মাটি বলে, কোথায় হে শেয়াল পন্ডিত, আমার পাওনাটা কই? এরপর ছুরি বের করা হয় তাকে কতল করার জন্যে । তখন সে আবার পালায়, আবারও ঘুরে-ফিরে এসে সেই গর্তের মধ্যে আশ্রয় নেয়, অবশেষে তার গর্দান কেটে দিলে সে মারা যায়। মানুষকে তাদের পরিণতি সম্পর্কে গভীরভাবে সজাগ করার জন্যে এ উদাহরণ বড়ই হৃদয়গ্রাহী । (১) বোখারী, তিরমিযী এবং নাসাঈও অনুরূপ হাদীস রেওয়ায়াত করেছেন । www.boikitab.blogspot.com

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।