যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

আগেও ইহুদীরা মনে করতো এবং এখনও মনে করে, তারাই একমাত্র আল্লাহর প্রিয় জাতি এবং অন্যান্য সকল জাতি থেকে তারাই আল্লাহর বেশী মহব্বতধন্য, আর অন্যান্য মানুষ তারা তো সব অশিক্ষিত জাহেল, অথবা বিশ্বের বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অতি সাধারণ কতিপয় মানুষ । এসব সাধারণ মানুষের সাথে তারা দ্বীনী হুকুম আহকামের ব্যাপারে কোনো মতৈক্যে পৌঁছতে বা আপসে আসতে চায় না। তাই ‘তারা বলে, এই উশম্মী লোকদের (মুক্তি ও উন্নতির) জন্যে আমাদের কাছে কোনো পথ খোলা নেই ৷’ এতেটুকু বলেই তারা ক্ষান্ত নয়, বরং কোনো দলীল প্রমাণ ছাড়াই তারা আল্লাহর ওপর নির্জলা মিথ্যা আরোপ করতে দ্বিধাবোধ করে না। আর সেই জন্যেই তাদের মোবাহালা করতে আহবান জানানো হয়েছে। আহবান জানানো হয়েছে নাসারা ও মোশরেকদেরও এই মোবাহালা করতে ৷ ‘বলো, হে ওসব ব্যক্তিরা, যারা নিজেদের ইহুদী বলে মনে করো অথবা মনে করো নিজেদের হেদায়াতপ্রাপ্ত, তোমরা যদি মনে করো যে পৃথিবীর বুকে করছিলে । ' মোবাহালা বলতে বুঝায় একই কথা বলার উদ্দেশ্যে দুটি বিবদমান দলের মুখোমুখি দাড়ানো এবং উভয় দলের পক্ষ থেকে একই সাথে আল্লাহর কাছে প্রকৃত মিথ্যাবাদীর ওপর গযব নাযিল করার জন্যে দোয়া করা । রসূলুল্লাহ (স.) যখনই এইভাবে কাউকে মোবাহালা করার জন্যে আহবান জানিয়েছেন, তখনই তারা ভীত-সন্তরস্ত হয়ে গেছে এবং প্রতি বারই তারা এই কঠিন প্রতিযোগিতা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং কিছুতেই এই প্রতিযোগিতায় নামতে রাযি হয়নি । কারণ তাদের অন্তরের মধ্যে তো অবশ্যই তারা রসূলুল্লাহ (স.)-কে সত্যবাদী বলে জানতো এবং প্ৰকৃতপক্ষেই তিনি যে আল্লাহর রসূল, তাদের মনের গভীরে অবশ্যই এ বিশ্বাস ছিলো এবং এই দ্বীনই যে সত্য জীবন ব্যবস্থা তাও তারা বুঝতো । ইমাম আহমাদ হযরত ইবনে আব্বাস (রা.)-এর হাদীস রেওয়ায়াত করতে গিয়ে বলেন, একদিন আবু জাহল বললো, ওর ওপর আল্লাহর অভিসম্পাত হোক, কাবা ঘরে ওকে যদি আমি দেখতে পাই, তাহলে অবশ্যই ওর গর্দানের ওপরে পা রেখে ওকে আমি দলিত মথিত করে ফেলবো । আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন, রসূলুল্লাহ (স.) একথা শুনে বললেন, ওরা যদি সত্য সত্যই মোবাহালা করতো তাহলে ফেরেশতারা তৎক্ষণাৎ তাদের পাকড়াও করে বসতো । আর যদি ইহুদীরা মৃত্যু কামনা করতো, তাহলে সাথে সাথেই মৃত্যু এসে যেতো এবং এর পর পরই তারা নিজেদের দোযখে দেখতে পেতো । যদি তারা রসূলুল্লাহ (স.)-এর সাথে মোবাহালা করার জন্যে বের হয়ে আসতো, তাহলে তারা এমন অবস্থায় ফিরে যেতো যে, তারা তাদের মাল-সম্পদ ও পরিবারের কাউকে আর খুঁজে পেতো না 0১) এই মোবাহালা করার উদ্দেশ্য ছিলো সে হঠকারী ব্যক্তিদের মুখ বন্ধ করে দেয়া, যারা মনে করতো যে, তারাই একমাত্র আল্লাহর বন্ধু ও প্রিয়পাত্র, অন্য কেউ এই মর্যাদার অধিকারী নয়। তারাই যদি একমাত্র প্রিয়পাত্র হবে, তাহলে তাদের মৃত্যুর এতো ভয় কেন ? সমগ্র সৃষ্টির মধ্যে সব থেকে তারা এতো ভীরুই বা কেন ? মৃত্যুর পর পরই তো তারা সেই মর্যাদার অধিকারী হয়ে যাবে, যা আল্লাহ তায়ালা তার প্রিয়পাত্র ও তার আপন জনের জন্যে নির্ধারণ করে রেখেছেন। WWW.DOIKLHADV.DLOSSpot.com

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।