দ্বীনী দায্মিতভ্্ু অবহেলার পরিণতি এরপর গোটা মানব জাতির উপকারার্থে আল্লাহ পাক আর একটি কথা স্মরণ করাচ্ছেন যে, তার এই আমানত বহন করার জন্যে ইহুদী জাতিকে তিনি যে দীর্ঘ সময় দান করেছিলেন, তা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। আর কোনো দিন তাদের এই আমানত বহন করার দায়িত্ব দেয়া হবে না এবং এই দায়িত্বভার বহন করার জন্যে তাদের মধ্যে আর কখনও কোনো অন্তরও তৈরী হবে না, যেহেতু এই আমানত বহন করার জন্যে এমন যিন্দাদিল লোকের প্রয়োজন, যারা সঠিক বুঝ গ্রহণ করতে সক্ষম, অন্তরে আগত সঠিক বুঝ ধরে রাখতেও সক্ষম এবং সেই বুঝ অনুসারে কাজ করতেও প্রস্তুত । তাই এরশাদ হচ্ছে, ‘যাদের তাওরাতের আমানতের বোঝা বহন করার দায়িত্ব দেয়া হয়েছিলো, কিন্তু এ দায়িত্ব লাভ করার পর তারা এর হক আদায় করলো না, তারা এমন একটি গাধার মতো, যা বড় বড় বইয়ের বোঝা বহন করে বঢটে, কিন্তু তারা নিজেরা তা কিছুই বুঝে না। এর থেকেও নিকৃষ্ট উদাহরণ হচ্ছে সে ব্যক্তিদের, যারা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেছে এবং নবীকে মিথ্যাবাদী বলে দোষারোপ করেছে! এমন যালেম জাতিকে আল্লাহ তায়ালা কখনও হেদায়াত করেন না’ বনী ইসরাঈল জাতিকে তাওরাত কেতাব দেয়া হয়েছিলো এবং তাদের ঈমান আকীদা ও শরীয়তের বিধি বিধানের আমানত দান করা হয়েছিলো, ‘কিন্তু এ দায়িত্বের হক তারা আদায় করলো না ।' এ দায়িত্বের দাবী ছিলো, ওই কেতাবটিকে আল্লাহর কেতাব হিসাবে আন্তরিকতার সাথে গ্রহণ করা, বিবেক বুদ্ধি খরচ করে বুঝতে চেষ্টা করা এবং অস্তরের গভীরে অনুধাবন করা, আর পরিশেষে বিবেকের কাছে গৃহীত ও বাস্তবতার নিরিখে যথার্থ বলে প্রমাণিত সত্যকে বাস্তব কর্মে রূপায়িত করা, কিন্তু আল কোরআনে বর্ণিত বনী ইসরাঈল জাতির ইতিহাস সাক্ষ্য দেয় এবং আজও বাস্তবে তাদের যে আচরণ দেখা যাচ্ছে, তাতে কিছুতেই বুঝা যায় না যে, তারা এই মহান আমানতের কিছুমাত্র মূল্যায়নও করেছে, বরং এটাই সত্য কথা যে, তারা এর সত্যতা অনুধাবন তো করেইনি আর না তারা এ কেতাব অনুসারে কোনো কাজ করেছে। এই কারণেই বলা হয়েছে যে, গাধার মতো তারা বড় বড় কেতাব বহন করেছে বটে, কিন্তু সেই ভারী বোঝা বহন করা ছাড়া এ কেতাব তাদের কোনোই উপকারে আসেনি । আসলে এ কেতাবের অধিকারী হওয়ার যোগ্যই তারা নয় এবং এর লক্ষ্যও তারা জানে না । তাদের এই চরম নিকৃষ্ট চরিত্র ও কদর্যতম ব্যবহার তুলে ধরে আল কোরআন তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে আহবান জানিয়েছে । ‘চরম নিকৃষ্ট উদাহরণ হচ্ছে সেই জাতির, যারা আল্লাহ তায়ালার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করেছে এবং সেগুলো মিথ্যা বলে অস্বীকারও করেছে। আর কখনই আল্লাহ তায়ালা এই সব যালেম জাতিকে হেদায়াত করেন না ৷’ যাদের তাওরাত কেতাব বহন করার দায়িত্ব দেয়া হয়েছিলো, কিন্তু এ মহান ও পবিত্র দায়িতু্ লাভ করেও যারা এর হক আদায় করেনি, তাদের মতোই আজকের পৃথিবীতে এক জাতির উদাহরণ পাওয়া যায়, যাদের ঈমান ও ইসলামের আমানত দেয়া হয়েছে, কিন্তু তারা তার হক আদায় করছে না । ইতিপূর্বে যুগ যুগ ধরে মুসলমানদেরও অনেক সম্পরদায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং আজও যারা বর্তমান রয়েছে, তারা মুসলমান নাম ধারণ করে রেখেছে বটে, কিন্তু বাস্তবে মুসলমানের মতো কোনো কাজই তারা করছে না, বিশেষ করে সেসব ব্যক্তি যারা আল কোরআন এবং অন্যান্য বহু ইসলামী বইপত্র পড়ছে, কিন্তু এগুলোর শিক্ষা অনুসারে তাদের মধ্যে কোনো জাগরণ আসছে না, এরা সবাই হচ্ছে সেই গাধার মতো, যা বড় বড় বইয়ের বোঝাই বহন করে চলে, কিন্তু সেই বইগুলোর কোনো মর্ম সে বুঝে না। এ ধরনের গাধাসম ব্যক্তি আজ সমাজে বহু বহু সংখ্যায় বিরাজ করছে। অবশ্য প্রশ্ এটা নয় যে, তারা বইয়ের বোঝা বহন করছে বা [তুলনা ্তলমা কত লন ত সলব্ল এ] www.bolkiItab.blogspot.com
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।