"ক্ৰ ক্মার ক িলালিল কোরআন _____'"] বহু পুরুষ ও নারী বিনা হিসাবে জার্বাতে প্রবেশ করবে ।' এরপর তিনি পাঠ করলেন, ‘ওয়া আখারীনা মিনহুম লাম্মা ইয়ালহাকূ বিহিম', অর্থাৎ উম্মতে মোহাম্মদীর (উপস্থিত এই ব্যক্তিরা ছাড়া) অবশিষ্ট অংশ সবাই এই আয়াতের অন্তর্গত । এই আয়াত সম্পর্কে রসূল (স.)-এর উল্লিখিত দুটি কথাতেই উভয় শ্রেণীর লোকদের বুঝায়, অর্থাৎ অনারব ও রসূল (স.)-এর যমানার পরবর্তী সকল উম্মত ৷ এ কথাগুলো থেকে এও বুঝা যায় যে, পৃথিবীর সকল এলাকায় সকল যমানায় যারাই এই ঈমান ও ইসলামের আমানত বহন করতে থাকবে এবং এই দ্বীন (ইসলামী জীবন ব্যবস্থা) অনুযায়ী জীবন যাপন করবে, তারা সবাই এই আয়াতের লক্ষ্য ৷ ‘আর তিনিই মহাশক্তিমান মহাবিজ্ঞানময়’'। তিনিই সকল শক্তির মালিক, সব কিছু করতে সক্ষম ও সকল কিছুর ওপর একমাত্র তারই অধিকার বিদ্যমান ৷ তিনিই জ্ঞানী ও সকল জ্ঞানের অধিকারী এবং তিনিই সবখান থেকে তার পছন্দমতো লোক বাছাই করে তাদের দায়িত্ব দান করেন । তার মেহেরবানী ও সম্মান তিনি পূর্ববর্তী পরবর্তী সবাইকে দান করেছেন ও করেন। তাই এরশাদ হচ্ছে, ‘এই হচ্ছে আল্লাহর সেই মেহেরবানী, যা তিনি দান করেন যাকে ইচ্ছা তাকে ৷' তার বাণী ও শিক্ষা বহন করার দায়িত্ব যে কোনো উন্মত, দল বা ব্যক্তি, যাকে ইচ্ছা তাকেই তিনি দেন। আল্লাহর এ বাতি কার হাতে দিতে হবে, কার হাতে রাখা হবে, কার হাতে সোপ করা হবে এ গুরুদায়িত্ব, আর কোন্ কেন্দ্রে এবং কোন্ স্থানে আসমান ও যমীনের মিলন হবে তা সবই তার জানা । এ দায়িত্বের বোঝা বহন করা এমন এক মর্যাদা যার কোনো তুলনা নেই । এ মহান মর্যাদাবোধ গড়ে ওঠে একজন মোমেনের মধ্যে তার নিজের অন্তর থেকে, তার বিষয়-আশয় এবং জীবনের সব কিছু থেকে সে এ মর্যাদা পেতে থাকে। এমনকি জীবন পথে চলতে গিয়ে মানুষকে যেসব অসুবিধার মোকাবেলা করতে হয়, দুঃখ সংকট ও সংসারের নানা প্রকার জ্বালা যন্ত্রণার মধ্যে পড়তে হয় এবং সত্য পথে থাকতে গিয়ে যে কঠিন সংগ্রাম করতে হয় এসব কিছুর মধ্যে সে এই মর্ধাদা অনুভব করতে থাকে। মদীনার মুসলমান জামায়াত, আশেপাশের লোক ও অনাগত ভবিষ্যতের সকল মানুষকে আল্লাহ তায়ালা একথা জানাচ্ছেন, স্বরণ করাচ্ছেন যে, তার এই কেতাব তেলাওয়াত করে শোনানো, মানুষকে দোষক্রটিমুক্ত করার কাজ এবং আল কোরআন ও এর সংশ্লিষ্ট জ্ঞান-বিজ্ঞান শিক্ষাদানের এই আমানত যারাই বহন করবে, তারাই এই মহান মর্যাদার অধিকারী হবে। রসূলকে অবশ্যই এই একই উদ্দেশ্যে পাঠানো হয়েছিলো । তার প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে স্পষ্টভাবে দেখা যাবতীয় দোষ, ক্রটি ও কদর্য খাসলত থেকে পবিত্র করার কাজ করতেন এবং তার সাহাবাদের যুক্তি-বুদ্ধিপূর্ণ জ্ঞান-বিজ্ঞানের কথা শেখাতেন। অনাগত ভবিষ্যতের সকল মানুষের জন্যে এই দুটি আয়াত আল্লাহর এমন মহান নেয়ামতভরা ভান্ডারের দরজা খোলা রেখে দিয়েছে, যেখানে যে কোনো মানুষ প্রবেশ করে এ মহামূল্যবান সম্পদ হাসিল করতে পারে। এর সাথে আরও রয়েছে প্রথম যুগের ইসলামী দলের লোকদের বাস্তব জীবনের কর্মধারা । আল্লাহ তায়ালা তাদের এই মহান নেয়ামতের কথা স্মরণ করাতে গিয়ে জানাচ্ছেন যে, তার দেয়া এই নেয়ামতের পাশাপাশি মানুষের তৈরী যতো প্রকার মূল্যবোধ ও নেয়ামত লাভ করার জন্যে যতো ত্যাগই স্বীকার হোক এবং যতো দুঃখ-বেদনাই ভোগ করা হোক না কেন, সে নেয়ামতের মর্যাদার তুলনায় তা একেবারেই তুচ্ছ। | ৩৬২ সূন্া আল জ্ঞসুয়া (২১২১) পান্থা ২৮ মনখিল ৭ www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।