যিলালিল কুরআন — যিলালিল কুরআন 20
/ ৩০২
📝 লেখা 📖 পিডিএফ

শাখা-প্রশাখা-পল্পবিত মহা বৃক্ষের ন্যায় নগর-সভ্যতা সারা পৃথিবীর বুকে প্রভাবশীল অবস্থায় বিরাজ করতো । এই কেন্দ্রীয় রাজ্য থেকে বিচ্ছরিত হত চতুর্দিকে জ্ঞান বিজ্ঞানের আলো, কিন্তু জাহেলিয়াতের যুগে কেন্দ্রীয় কোনো শাসন ব্যবস্থা না থাকায় সামাজিক সংহতি বলতে কোনো কিছু থাকে না এবং সর্বত্র ধ্বংস ও বিপর্যয় নেমে আসে, এমনকি মানুষের সাধারণ বিবেক বুদ্ধি পর্যন্ত বিলুপ্ত হওয়ার উপক্রম হয়। এমন কঠিন যুগসন্ধিক্ষণে জন্মখৃহণ করেন এমন এক মহাপুরুষ যিনি (তাওহীদের) এক পতাকাতলে সমবেত করেন গোটা পৃথিবীর মানুষকে ।(১) এই হচ্ছে আরব দেশের তৎকালীন অবস্থা সম্পর্কে ইসলামের চরম বিরোধী ইউরোপীয় লেখকের কলমের আকা ছবি! তায়ালা বেছে নিলেন এই বিশ্বপ্নাবী দ্বীনের পতাকা সমুনুত করার জন্যে । এই মহান সংশোধনী কাজের গুরুত্ব অনুধাবন করে নিজেরা সংশোধিত হওয়ার ও অপরের কাছে এই আহ্বান পৌছে দেয়ার যোগ্যতা ও সক্ষমতা তাদের মধ্যে কতটুকু ছিলো ও আছে তা আল্লাহ তায়ালা ভাল জানেন। এই উদ্দেশ্যে আল্লাহ তায়ালা তাদের মধ্যে তার রসূল পাঠালেন । তিনি তাদের তীর আয়াতগুলো তেলাওয়াত করে শোনালেন, তাদের যাবতীয় অসৎ ব্যবহার, বদঅভ্যাস ও খারাপ কাজ থেকে পবিত্র করলেন এবং তাদের মহান এ কেতাব ও যুক্তি-বুদ্ধিপূর্ণ কথা শেখালেন, যদিও এর পূর্বে তারা স্পষ্ট গোমরাহীর মধ্যে নিমজ্জমান ছিলো। ‘এ সংশোধনী’ প্রচেষ্টা ও এ শিক্ষা ছিলো পরবর্তী সেসব লোকের জন্যেও, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি । আর তিনিই মহাশক্তিমান মহা বিজ্ঞানময়। মরুবাসী এ বেদুইনদের সম্পর্কে ইতিহাস ও অন্যান্য বিভিন্ন সূত্র থেকে আরও বিভিন্ন তথ্য পাওয়া যায়। ইমাম বোখারী (র.) আবু হোরায়রা (রা.)-এর হাদীস রেওয়ায়াত করতে গিয়ে একটি ঘটনার কথা বলেন, ‘আমরা একদিন নবী (স.)-এর কাছে বসে ছিলাম, তখন তীর কাছে সূরা জুমুয়া নাযিল হলো, যার মধ্যে ‘ওয়া আখারীনা মিনহুম লাম্মা ইয়ালহাক্‌ বিহিম’ অর্থাৎ এরা বাদে অন্যান্য আরও ব্যক্তিদেরও পবিত্র করতে চাইলেন, যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি আয়াতটিও রয়েছে। আয়াতটি শোনার সাথে সাথে সাহাবারা জিন্ঞেস করলেন, এরা কারা ইয়া রসূলাল্লাহ? কথাটির উত্তর দেয়ার পূর্বে তারা তিন বার কথাটি জিজ্ঞেস করলেন । তখন আমাদের সাথে সালমান ফারেসীও উপস্থিত ছিলেন । অতপর রসূলুল্লাহ (স.) সালমান ফারেসী (রা.)-এর কাধে হাত রেখে বললেন, ‘ঈমান যদি সুরাইয়া তারকার কাছেও থাকে, তাহলে অবশ্যই সেখান থেকেও এ সকল ব্যক্তি অথবা ওদের মধ্যে কোনো ব্যক্তি তা পেয়ে যাবে।' রসূলুল্লাহ (স.)-এর এই আচরণ এবং এই কথায় ইশারা পাওয়া গেলো, ‘অন্যান্য লোক’ বলতে পারস্যের লোকদের বুঝানো হয়েছে, যেহেতু সালমান ফারেসী ছিলেন পারস্যের অধিবাসী । আর প্রখ্যাত আলেম মোজাহেদ এই আয়াত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘এ আয়াতে আরব দেশের বাইরের যারাই নবীকে সত্য বলে জেনেছে ও মেনে নিয়েছে, তাদের সবাইকে বুঝানো হয়েছে। ' ইবনে আবী হাতেম সাহল ইবনে সাদের বরাত দিয়ে রসূলুল্লাহ (স.)-এর হাদীস উল্লেখ করতে গিয়ে বলেন, ‘আমার উম্মতের আওলাদ, তাদের আওলাদ, তাদের আওলাদের মধ্য থেকে (১) Dinesan রচিত গ্রন্থ ‘আল আওয়াতিফু কাআসাসুন লিল হাজারাহ ৷’ এই পুস্তকটি মৌলবী মোহাম্মদ আলী রচিত ‘আল ইসলাম ওয়াব্নেযামুল আলামল জাদীদ’ এবং এর অনুবাদক অধ্যাপক আহমাদ জুদাত আস সাহ্হার অবলম্বনে লিখিত । তুল আল জম _ হত বল ত সলছল ন www.botkitab.blogspot.com

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।