সদয় হতে বললেন, প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করতে শেখালেন, সম্মানী লোকদের ৩বেইয্যত করতে মানা করলেন এবং খুন খারাবী করা থেকে আমাদেরকে বিরত করলেন এবং নিষেধ করলেন লঙ্জাকর কাজ করতে, মিথ্যা কথা বলতে, এতীমের সম্পদ ভক্ষণ করতে এবং পাক সাফ মহিলাদের বদনাম করতে । তিনি আমাদের একমাত্র আল্লাহর নিরংকুশ আনুগত্য ও পরিপূর্ণ দাসত্ব করতে নির্দেশ দিলেন এবং তার সাথে শক্তি ক্ষমতায় অন্য কাউকে অংশীদার করতে মানা করলেন, আর তিনি আমাদের নামায পড়তে, যাকাত আদায় করতে এবং রোযা রাখতে আদেশ করলেন। জাহেলিয়াতের অন্ধকারাচ্ছন্ন যুগে তারা গোমরাহীর মধ্যে ডুবে থাকা সত্তেও আল্লাহ তায়ালা জানতেন, ভুল আকীদা বিশ্বাসের কারণেই তারা ওই ভুল পথে চলছিলো তার জানা ছিলো যে, তাদের অন্তরের মধ্যে কল্যাণ ও সংশোধনী গ্রহণ করার শক্তি রয়েছে, যদি যুক্তি সহকারে তাদের সত্য সঠিক পথের দিকে দাওয়াত দেয়া হয় তাহলে তা গ্রহণ করার মতো যোগ্যতা তাদের মধ্যে আছে । ইতিপূৰ্বে মিসরে ইহুদীদের অপমানজনক জীবন যাপন তারা দেখেছে, ভুল আকীদা গ্রহণ ও সত্য পথ থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে তাদের অধোপতন এবং কিছুতেই দুনিয়ার কোনো জায়গাতেই এই অভিশপ্ত ইহুদী জাতির স্থায়ী ভাবে বসবাস করতে না পারার করুণ অবস্থাও তারা প্রত্যক্ষ করেছে। এমনকি আল্লাহর নবী মুসা (আ.)-এর জীবদ্দশায় তার উন্মত ও অনুসারী হওয়া সত্তেও তাদের নাফরমানীর কারণে কোথাও তারা স্থায়ীভাবে বসবাস করতে পারেনি এবং পরবর্তাঁকালেও কোনো দেশে তাদের স্থায়ী ঠিকানা ছিলো না। অবশেষে তাদের অভিশপ্ত ও শাপ্তিপ্রাপ্ত জাতি বলে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের কাছ থেকে পৃথিবীর বুকে আল্লাহর দ্বীন কায়েমের দায়িতৃও কেড়ে নেয়া হয়েছে, যা কেয়ামত পর্যন্ত আর তাদের ফেরত দেয়া হবেনা। আল্লাহ রববুল আলামীনের জ্ঞানভান্ডারে একথা ছিলো যে, এই সময়ে জাহেলিয়াতের অঙ্ধকার থেকে পৃথিবীবাসীকে মুক্ত করার জন্যে এবং তৎকালীন বৃহৎ সাম্রাজ্যবাদী রাজ্যসমূহের কবল থেকে রক্ষা করার জন্যে দাওয়াতী কাজের কেন্দ্রভূমি হবে এই আরব উপদ্বীপ । তৎকালীন ওই সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে ছোট খাটো গোত্রীয় শক্তি গুলো তেমনি করে মিশে গিয়েছিলো যেমন করে প্রদীপের মধ্যে পতংগরা ঝীপ দিয়ে আত্মোৎসর্গ করে, এমনকি মানুষের সাধারণ বুদ্ধিও তখন অকেজো হয়ে গিয়েছিলো । তৎকালীন এই অবস্থার বিবরণ দিতে গিয়ে জনৈক ইউরোপীয় লেখক বলছেন, পঞ্চম ও ষষ্ঠ শতাব্দীতে গোটা পৃথিবী এতো বেশী বস্তুবাদী হয়ে পড়েছিলো যে, বস্তুর মহব্বতের কারণে ও আধিপত্য লাভের প্রতিযোগিতায় মানুষ চরম নীতি বিবর্জিত হয়ে গিয়েছিলো । কারণ, যে আখেরাতকেন্দ্রিক আকীদা বিশ্বাসের কারণে মানুষ নীতিবান হয়, তা নিশেষ হয়ে যাওয়ার ফলে মানবতার চরম অধোপতন হয় এবং মানব সভ্যতার ক্ষেত্রে ধস নেমে আসে ৷ এ কারণেই বনী ইসরাঈলদের হাতে চার হাজার বছর ধরে গড়ে ওঠা সভ্যতার প্রাসাদে ধসের সূচনা শুরু হয়ে যায়। তাদের সীমা লংঘন ও যুলুমের কারণে সাধারণভাবে মানুষ তাদের নাগপাশ থেকে রেহাই পাওয়ার জন্যে মনে প্রাণে কামনা করতে থাকে এবং গোটা মানব জাতি পুনরায় বর্বরতার দিকে ফিরে যেতে উদ্যত হয়। গোত্রে গোত্রে মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুনখারাবী নিত্যদিনের সাধারণ ঘটনা হয়ে দাড়ায় । আইন কানুন ও সুষ্ঠু কোনো শাসন ব্যবস্থার পরিবর্তে সর্বত্র স্বৈরাচার, স্বেচ্ছাচার ও নৈরাজ্যের সৃষ্টি হয়। খৃষ্ট ধর্মের প্রচার প্রসারে যে শাসন ব্যবস্থা ও শৃংখলা গড়ে ওঠেছিলো, তার বুনিয়াদ ধ্বংস হয়ে যাওয়ার ফলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ভেংগে পড়ে এবং গড়ে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রীয় শাসন ব্যবস্থা । অথচ ইতিপূর্বে গড়ে ওঠা | ৬২ সূন্থা আল জ্ঞসুম্বা_ (২১০১) পারা ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।