বিবেচনা করে সৃক্মাতিসৃক্ষ্মভাবে পরিকল্পনা করা হয়েছে। অনুরূপভাবে মহাশূন্যে অন্যান্য গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে এ দুটির অবস্থান পরিকল্পনা করা হয়েছে। আমাদের পৃথিবী গ্রহের সাথে ও পৃথিবীতে অবস্থানকারী বিভিন্ন জীব এবং জীবনের সাথে সূর্য ও চন্দ্রের সম্পর্ক কতোখানি, সে সংক্রান্ত সূক্ষ্ম হিসাব নিকাশের একটি দিক এখানে তুলে ধরছি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৯ কোটি ২৫ লক্ষ মাইল । পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি এর চেয়ে কম হতো, তাহলে পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যেতো, অথবা বামষ্পে পরিণত হয়ে শূন্যে বিলীন হযে যেতো । আর যদি তার দূরত্ব এর চেয়ে একটু বেশী হতো, তাহলে পৃথিবীর সব কিছু জমে বরফ হয়ে যেতো । সূর্যের যেটুকু তাপ আমরা পাই, তা তার উত্তাপের ২০ লক্ষ ভাগের এক ভাগ মাত্র । এই সামান্য পরিমাণ তাপই আমাদের জীবনের জন্যে উপযোগী ও মানানসই । ‘লুন্ধক' নক্ষত্রটি যে তাপ ও আকৃতির অধিকারী, তাতে ওটা যদি সূর্যের স্থানে থাকতো, তাহলে পৃথিবী বাষ্পে পরিণত হয়ে শূন্যে মিলিয়ে যেতো । অনুরূপভাবে চন্তরের বর্তমান আকৃতি এবং পৃথিবী থেকে তার দূরত্বের বিষয়টিও ভেবে দেখার মতো । ওটা যদি আরো বড় হতো, তাহলে ওর প্রভাবে এখন সমুদ্রে যে জোয়ার হয়ে থাকে, তা ভয়াবহ বন্যার রূপ নিয়ে পৃথিবীর সব কিছুকে ডুবিয়ে দিতো । অনুরূপভাবে চন্দ্রকে আল্লাহ তায়ালা বর্তমানে যে স্থানে রেখেছেন, তার চেয়ে যদি পৃথিবীর আরো কাছাকাছি কোথাও রাখতেন, তাহলেও একই দশা হতো, কিন্তু আল্লাহর হিসাবে এক চুল পরিমাণও ভূল হয় না । পৃথিবীর জন্যে সূর্য ও চন্ত্রের আকর্ষণ-শক্তি মহাবিশ্বে পৃথিবীর অবস্থান ও সৌরমসন্ডলীয় কক্ষপথে তার আবর্তনকে নিয়ন্ত্রণ করে থাকে। এই কক্ষপথে আমাদের এই সৌরমন্ডল ঘন্টায় ২০ হাজার মাইল বেগে একই দিকে ছুটে চলে । অথচ কোটি কোটি বছর ধরে এভাবে চলা সত্ত্বেও কক্ষপথে কখনো সে কোনো নক্ষত্রের মুখোমুখি হয়নি । এই বিশাল মহাশূন্যে কোনো নক্ষত্রের কক্ষপথ এক চুল পরিমাণও বাকা হয় না এবং কোনো কিছুর আকৃতিতে এবং আবর্তনে সমস্তয় ও ভারসাম্য বিন্দু পরিমাণও ব্যাহত হয় না। তাই আল্লাহর এ উক্তি, ‘সূর্য ও চন্দ্র পরিকল্পিত অবস্থানে রয়েছে’ সম্পূর্ণ সত্য ও বাস্তব । ‘আৰ নক্ষত্র ও বৃক্ষ সাজদা করে।' ইতিপূর্বে যা কিছু বলা হয়েছে তা ছিলো মহাবিশ্বের বিনির্মাণে পরিকল্পনা ও হিসাব সংক্রান্ত । আর এখন বলা হচ্ছে মহাবিশ্বের লক্ষ্য ও গন্তব্য সম্পর্কে । এখানে একটি তাৎপর্যপূর্ণ সত্যের প্রতি ইংগিত করা হয়েছে। মহাবিশ্ব তার স্রষ্টার সাথে দাসত্ব ও বন্দেগীর বন্ধনে আবদ্ধ । নক্ষত্র ও বৃক্ষ এরই দুটো দৃষ্টান্ত । এ দুটো দৃষ্টান্ত গোটা বিশ্বের লক্ষ্য ও গন্তব্যের সন্ধান দেয়। তাফসীরকাররা ‘নাজম' শব্দটির দু'রকম ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন, এর অর্থ নক্ষত্র । আবার অন্যরা বলেছেন, এর অর্থ লতা জাতীয় গাছ। উভয় ব্যাখ্যা অনুসারে আয়াতের মূল বক্তব্য একই দাড়ায় । অর্থাৎ মহাবিশ্বের গন্তব্য ও লক্ষ্যই এ আয়াতের বক্তব্য । মহাবিশ্ব একটি আত্মাবিশিষ্ট জীবস্ত সৃষ্টি । এই আত্মার আকৃতি. ও প্রকৃতি এক এক সৃষ্টির ক্ষেত্রে এক এক রকম । তবে তার মূল স্বরূপ একই । মানব হৃদয় প্রাচীনকাল থেকেই গোটা সৃষ্টিজগতে কার্যকর এই জীবনের অস্তিত্ব অনুভব করেছে। এও অনুভব করেছে যে, গোটা সৃষ্টি তার স্রষ্টার কাছে বিনয়াবনত । এটাকে সে আল্লাহ তায়ালা প্রদত্ত জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করেছে। তবে যখনই সে নিজের ইন্দ্রিয় দ্বারা অর্জিত | ৫৫ সূক্সা আরম ব্বহমান (২১০ ১১ ০পাস্না ২৭ মনখিল ৭ www.boikitab. blogspot.com
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.