আদান-প্রদানের পরিচ্ছন্নতাকেও । এ পবিত্রকরণ দ্বারা মানুষের মন মগয শেরেকের কলুষতা থেকে মুক্ত হয়ে তাওহীদী বিশ্বাসকে ধারণ করে এবং ভুল চিন্তা চেতনা থেকে মুক্তি লাভ করে সঠিক বিশ্বাসের দিকে মানুষ এগিয়ে যায় । এই পবিত্ৰকরণ দ্বারা সমস্ত প্রকারের সন্দেহ পূর্ণ কাহিনী ও মনগড়া কথা থেকেও পবিত্র করা এবং নিশ্চিত ও সন্দেহমুক্ত বিশ্বাসের দিকে এগিয়ে দেয়াও বুঝায় । প্রকৃতিগতভাবে মানুষের মনে যেসব খারাপ কথার উদয় হয় এবং চারিত্রিক দুর্বলতা সৃষ্টি হয়, সেসব থেকে পবিত্র করে ঈমানী চরিত্র গড়ে তোলার দ্বারা পরিশুদ্ধকরণের কথা বলা হয়েছে। ইসলাম গ্রহণ করার পর সূদ ও অন্যান্য হারাম পদ্ধতির মাধ্যমে রোযগার বন্ধ করে মুসলমানদের হালাল রুযি খেতে শেখানো হয়েছে। এভাবে ব্যক্তি ও দলীয় জীবনে, কল্পনা ও বাস্তবতার ক্ষেত্রে সবখানেই যেন মুসলমানরা পবিত্র, পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুন্দর হতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। এই পবিত্রকরণ পদ্ধতির মাধ্যমে মানবতাবোধ সৃষ্টি করা হয়েছে, জীবন সম্পর্কে সুস্থ সঠিক চিন্তা চেতনা পয়দা করা হয়েছে এবং মন-মগযকে এমনভাবে উন্নত করতে চাওয়া হয়েছে, যেন এ সুন্দর মন নিয়ে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে এবং পৃথিবীর সংকীর্ণতার গন্ডি থেকে মুক্ত হয়ে মহান আল্লাহর মহব্বত হাসিল করার জন্যে এগিয়ে যেতে পারে এবং মহান রব্বুল আলামীনের কাছে জওয়াবদিহি করার জন্যে তার মন-মানসিকতা সৃষ্টি হয় ও প্রত্যেকটি কাজ সেভাবে পরিচালিত হয়। 0১) ‘এবং তাদের তিনি কেতাব ও হেকমত (বুদ্ধিপূর্ণ কথা) শিক্ষা দিচ্ছেন। কেতাব শিক্ষা দেয়ার কারণে তারা আহলে কেতাব বা কেতাবের অধিকারী হচ্ছে এবং হেকমত শিক্ষা দেয়ায় তারা বস্তুজগতের বিভিন্ন তথ্য জানতে পারছে ও সেগুলো যুক্তিপূর্ণভাবে ব্যবহার করতে পারছে। এভাবে তারা তাদের ভাগ্য উন্নয়ন করতে পারছে, উন্নত হচ্ছে তাদের মন ও জীবন যাপনের মান । এসব কিছু মিলেই ইসলাম গ্রহণ করার মাধ্যমে মানুষ সার্বিক কল্যাণের অধিকারী হয়েছে। “যদিও এর পূর্বে তারা ছিলো স্পষ্ট ভুল পথে ৷’ এই ভুল পথ বা গোমরাহী ছিলো অজ্ঞানতার (জাহেলিয়াতের) গোমরাহী । হযরত জাফর ইবনে আবু তালেবের ব্যাখ্যায় এ কথা জানা যায় । মুসলমানরা আবিসিনিয়ায় হিজরত করে নাজ্জাশীর কাছে আশ্রয় গ্রহণ করলে তাদের ফিরিয়ে আনার জন্যে কোরায়শরা আমর ইবনুল আস ও আবদুল্লাহ ইবনে রবীয়াকে সেখানে পাঠায় । এই কোরায়শ প্রতিনিধিরা যখন মুসলমান মোহাজেরদের সম্পর্কে নানা প্রকার ভুল কথা বলে তাদের ফেরত দেয়ার অনুরোধ করলো, তখন নাজ্জাশী মুসলমানদের কাছে সঠিক অবস্থা জানতে চাইলেন । জওয়াবে মুসলমানদের পক্ষ থেকে জাফর বললেন, ‘হে বাদশাহ, আমরা জাহেলিয়াতবাসী ছিলাম (অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে হাবুডুবু খাচ্ছিলাম) ৷ বিভিন্ন পুতুলের পূজা করতাম, মৃত জীবজন্তু খেতাম, নানা প্রকার লজ্জাকর কাজে লিপ্ত ছিলাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, প্রতিবেশীদের কষ্ট দিতাম এবং আমাদের সমাজের শক্তিশালী লোকেরা গরীবের ধন সম্পদ কেড়ে খেতো, দীর্ঘকাল ধরে আমরা এই অবস্থার মধ্যে থেকে কষ্ট পাওয়ার পর আমাদের মধ্য থেকে একজন রসূল এলেন, যার বংশ-পরিচয় ও সত্যবাদিতা সম্পর্কে আমরা জানতাম, জানতাম তার আমানতদারী ও চারিত্রিক পবিত্রতা সম্পর্ক । তিনি আমাদের এক আল্লাহকেই হুকুমদাতা ও মালিক বলে মানতে শেখালেন এবং একমাত্র তারই হুকুম পালনের আহ্বান জানালেন । আমরা এবং আমাদের বাপ দাদারা আল্লাহ ব্যতীত যে সব জড় পাথর ও দেব দেবীর পূজা করতাম, সেগুলো তিনি পরিত্যাগ করতে বললেন । তিনি আমাদের সত্য কথা বলার নির্দেশ দিলেন, আমানতের হক আদায় করতে বললেন এবং আত্মীয়স্বজনের প্রতি (১) এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে দেখুন, মোহাম্মদ কুতুব রচিত ‘আল ইনসানু বাইনাল মাদ্দিয়াতে অল- ইসলাম ৷’ [তল আল আনম হৈ লনা আ৮ সলিল ন wWww.bolkitab.blogspot.com যিন্লান্ণ ২০তম ২৭
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।