কবুল করে নিন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, মেহেরবান। হে আমাদের রব, ওদের (আমাদের বংশধরদের) মধ্য থেকেই পাঠান এমন একজন রসূল, যে তাদের আপনার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের কেতাব ও জ্ঞান-বিজ্ঞানের কথা শিক্ষা দান করবে এবং তাদের পবিত্র (কলুষমুক্ত) করবে । অবশ্যই তুমি মহাশক্তিমান, বিজ্ঞানময় ৷’ অদৃশ্য মহাশক্তিমান আল্লাহ রব্বুল আলামীনের কাছে এ দোয়া পৌছে গিয়েছিলো এবং যুগ যুগ ধরে এ দোয়া প্রতিধ্বনিত হচ্ছিলো আকাশে-বাতাসে অন্তরালে ৷ এ দোয়া অবিস্মরণীয় এবং এমনভাবে আল্লাহর দরবারে সুরক্ষিত ছিলো, যা কোনো দিন ধ্বংস হয়ে যেতে পারে না এবং কেয়ামত পর্যন্ত তার ফয়সালা এ দোয়া আল্লাহর জ্ঞানভান্ডারের মধ্যে ধ্বনিত হতে থাকবে, তারপর সঠিক ও উপযুক্ত সময়ে এ দোয়া অনুযায়ী কাজ হবে- এটাই আল্লাহর ফয়সালা এবং যথাযোগ্য ব্যবস্থা এবং অবশেষে সৃষ্টিজগতে নবুওতের দায়িত্ব পালনের কাজ নির্ধারিত ও সঠিক সময়ে আল্লাহর মর্জিমতোই গৃহীত হবে, তার আগেও নয়, পরেও নয়। তাই দেখা যায়, আল্লাহর নিজ কুদরত ও পরিচর্যায় এ দোয়ার বিকাশ ঘটেছে, বাস্তবায়িত হয়েছে মহান দুই নবীর আকুল আবেদন কি চমৎকারভাবে এই সূরার মধ্যে ইবরাহীম (আ.)-এর ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে, ‘তাদের মধ্য থেকে যেন আগমন করেন এমন একজন রসূল, যিনি তাদেরকে ‘তার’ আয়াতগুলো পড়ে শোনাবেন, পবিত্র করবেন তাদের এবং শেখাবেন তাদের কেতাব ও হেকমত ৷ এটা আল্লাহরই দান, যেমন ইব্রাহীম (আ.)-এর দোয়াতেই আল্লাহর এই ক্ষমতার কথা ধ্বনিত হয়েছে- ‘অবশ্য তুমিই মহাশক্তিমান প্রজ্ঞাময় ।' আর রসূলুল্লাহ (স.)-কে তার নিজের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘আমি তো আব্বা ইবরাহীম (আ.)-এর দোয়ার বাস্তব রূপ এবং ঈসা (আ.)-এর সুসংবাদের বাস্তবায়ন । আমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই আমার আম্মা দেখেছিলেন এমন এক জ্যোতি, যার আলোতে সিরিয়ার রাজধানী বসরা শহর উদ্ভাসিত হয়ে গিয়েছিলো ।০) অন্ধকার পেরিয্মে আল্নোর জগতে মানবজ্ঞাতিকর্স অগ্রযাত্রা ‘তিনিই তো সেই মহান সত্ত্বা, যিনি উম্মীদের মধ্যে তাদের থেকেই একজন রসূল পাঠাবেন। তার দায়িত্ব হবে, সে তার আয়াতগুলো ওদের পড়ে শোনাবে, তাদের পবিত্র করবে এবং তাদের আল্লাহর কেতাব ও জ্ঞান বিজ্ঞানের কথা শেখাবে যদিও এর পূর্বে তারা খোলাখুলি ভুল পথের মধ্যেই ছিলো ৷’ এহসানের কথা প্রকাশ করেছেন। এ এহ্সান প্রদর্শন এজন্যেও বটে যে, তাদের মধ্য থেকেই তিনি এমন একজন রসূল পাঠিয়েছেন যাঁকে তারা আল্লাহরই ইচ্ছাতে সুমহান মর্যাদার আসনে বসিয়েছে এবং তিনি তাদের নিরক্ষরতার অভিশাপ থেকে বের করে এনেছেন, অথবা তাদের কাছে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াতের মাধ্যমে তাদের সাধারণ উন্মতের মধ্য থেকে মর্যাদাশীল উম্মতে পরিণত করেছেন, তাদের সাবেক অবস্থা থেকে উন্নীত করেছেন এবং সারা জগতে তাদের বৈশিষ্ট্যপূৰ্ণ বানিয়েছেন। ‘এবং পবিত্র করেছেন’ । এর দ্বারা মনের পবিত্রতা বুঝায় এবং রসূল (স.)-এর শেখানো পাক সাফ থাকাও বুঝায় । এ পবিত্রকরণ দ্বারা যেমন বিবেক বুদ্ধি, চেতনা, কাজ ও ব্যবহার বুঝায়, তেমনি বুঝায় দাম্পত্য জীবনের পবিত্রতা ও সামাজিক জীবনের মধ্যে বসবাসকালীন (১) ইবনে ইসহাকের রেওয়ায়াত অনুযায়ী জানা যায়, তিনি বলেন, আমাকে এ হাদীসটি সওর ইবনে যায়দ উর্ধ্বতন বিভিন্ন রেওয়ায়াতকারীর বর্ণনা ধারা ও রসূল (স.)-এর সাহাবাদের বরাত দিয়ে জানিয়েছেন । ইবনে কাসীর বলেন, এ হাদীসটির বর্ণনাধারা সঠিক ও সুন্দর । আরও বিভিন্ন উপায়ে হাদীসটির বিশুদ্ধতা সম্পর্কে জানা গেছে। www.bolkitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।