কাফ্চসীর ফী যিল্লান্সিল্ল কোরআন কথিত আছে, আরবদের উশ্মী বলা হতো । তাদের এই জন্যে নিরক্ষর বলে অভিহিত করা হতো যে, সাধারণভাবে তারা পড়ালেখা করতো না । নবী (স.) থেকে বর্ণিত এক হাদীসে জানা যায়, তিনি একদিন বললেন, মাস এই রকম, এই রকম এবং এই রকম । কথাগুলো বলার সময় তিনি তার আংগুলগুলো দ্বারা ইশারা করে দেখাচ্ছিলেন। তারপর বললেন, আমরা তো এক নিরক্ষর (উশ্মী) জাতি, আমরা হিসাবও করতে পারি না, গুনতেও পারি না (১) আরও একটি কথা বলা হয়েছে, তাকে উম্মী এ জন্যেই বলা হয়েছে যে, তিনি জন্গ্রহণ করার পর লেখাপড়া শিখতে পারেননি এবং তার মায়ের কাছ থেকেই তার অবস্থা সম্পর্কে জানা গেছে, এ জন্যেও তাকে উনম্মী বলা হতে পারে। লেখাপড়া জানতে হলে তো অবশ্যই কারো কাছে শিখতে হয় এবং কারো সাহায্য নিতে হয়। এই সুযোগ তিনি পাননি । নবী (স.)-কে লোকেরা উন্মী হয়তো এ জন্যেও বলে থাকবে যে, ইহুদীরা নিজেদের ছাড়া অন্য সবাইকে উন্মী বলতো তারা অন্যদের সম্পর্কে বলতো, ওরা হচ্ছে, ‘জুওয়াইয়েম ৷' এই . শব্দটি ইব্রানী ভাষা থেকে এসেছে, ৷ এর অর্থ হচ্ছে ‘আস্তর্জাতিক' একথা দ্বারা ‘জাতিসমূহ’ অর্থও বুঝায় । একথা দ্বারা তারা বলতে চাইতো যে, তারাই আল্লাহর গোত্র, বাকি সবাই সাধারণ জাতি । আর আরবী ভাষায় ‘উম্ম’ একবচন, এর বহুবচন ‘উম্মিউন’। সম্ভবত এই উম্মিউন (বহুবচন) শব্দটি সূরাটির মধ্যে আলোচিত বিষয়বস্তুর সাথে বেশী সংশ্লিষ্ট, এই জন্যে এই শব্দটিই এখানে ব্যবহার করা হয়েছে। ইহুদীরা অপেক্ষায় ছিলো যে, শেষ রসূল তাদের থেকেই প্রেরিত হবেন এবং তিনি আগমন করে তাদের মধ্যে বিরাজমান দল, উপদলের যে কোন্দল রয়েছে, সেগুলো দূর করে দেবেন এবং তাদের পরাজয়ের গ্রানি থেকে মুক্ত করে সম্মানের আসনে সমাসীন করবেন । তারা বলতো, শীঘই শেষ যমানার নবী আসবেন এবং তার সাহায্যে আরবদের ওপর তারা জয় লাভ করবে, অর্থাৎ শেষ নবীর সাহায্য তারা সবাই কামনা করতো । কিন্তু আল্লাহর প্রজ্ঞার দাবী ছিলো যে, এই নবীকে আরব দেশে পাঠানো হোক এবং উন্মীদের মধ্যেই পাঠানো হোক, ইহুদীদের মধ্য থেকে নয়। কারণ, আল্লাহর জানা হয়ে গিয়েছিলো যে, ইহুদীরা নবুওতের বোঝা বহন করতে অক্ষম হয়ে গেছে এবং গোটা মানব জাতিকে পরিচালনার যে নতুন দায়িত্ব আসছে, তা পালন করার যোগ্যতা ওদের নেই ৷ এ বিষয়ে আলোচ্য সূরার দ্বিতীয় বর্ণনা আসছে । সে জাতি সত্য সঠিক পথ থেকে সরে গেছে এবং সূরা ‘সফ’-এর বর্ণনামতে তারা | গোমরাহ হয়ে গেছে। এ জাতির দীর্ঘ ইতিহাস সাক্ষ্য দেয় যে, ওদের এতো বড়ো আমানতের বোঝা বহন করার দায়িত্ব আর দেয়া ঠিক হবে না। অপরদিকে রয়েছে আল্লাহর বন্ধু ইবরাহীম (আ.)-এর দোয়া । সে দোয়া অনুযায়ী জানা যায়, এই পবিত্র ঘরের ছায়াতলে থেকে যিনি এর কার্যক্রম পরিচালনা করবেন, তিনি হবেন ইসমাঈল (আ.) ৷ ‘যখন এ ঘরটির ভিত্তি রচনা করলো ইবরাহীম ও ইসমাঈল (বাপ-বেটা) দু'জনে মিলে (এবং তারা বললো), হে আমাদের রব, আপনি আমাদের নিকট থেকে এ কাজ কবুল করে নাও, নিশ্চয়ই, আপনি দোয়া শুননেওয়ালা, জাননেওয়ালা । হে আমাদের রব, আমাদের দুজনকে মুসলমান (পরিপূর্ণ আত্মসমর্পণকারী) বানিয়ে দিন এবং বানিয়ে দিন আমাদের বংশধরদের মধ্য থেকেও মুসলিম উন্মত, দেখিয়ে দিন আমাদের হজ্জের কার্যক্রম পদ্ধতি এবং আমাদের তাওবা (১) ‘আহকামুল কোরআন’ কেতাবের প্রণেতা ইমাম জাস্সাস এ কথাটি উল্লেখ করেছেন, তবে তিনি কোনো হাদীসের কেতাবের বরাত দেননি । www.boikitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।