মধ্যে আলোচ্য বিষয়বস্তু হিসাবে অতি সৃক্্মভাবে এই কথাই আল্লাহ তায়ালা বর্ণনা করছেন। তিনি সূরাটির নাম রেখেছেন ‘আল্ জুমুয়া’। এখানে জুমআর নামায সম্পর্কে কিছু শিক্ষাও রয়েছে, সময় হওয়ার সাথে সাথে এ নামাযে শরীক হওয়ার জন্যে সকল কাজকর্ম পরিত্যাগ করে ছুটে আসতে বলা হয়েছে। পরিত্যাগ করতে বলা হয়েছে সকল প্রকার বে-ফায়দা কাজ ও ব্যবহার এবং যাবতীয় ব্যবসা বাণিজ্য । আর সেই মহামূল্যবান নেয়ামত চাইতে বলা হয়েছে যা একমাত্র আল্লাহর কাছেই বিদ্যমান৷ তাদের একথাও জানিয়ে দেয়া হয়েছে যে, হৃদয় মনকে প্রলুন্ধকারী এবং আল্লাহর সাথে সম্পর্কহীন ব্যস্ততা এবং ব্যবসা বাণিজ্য ও ব্যবসায়ের ধন সম্পদের তুলনায় আল্লাহর কাছে অবস্থিত নেয়ামত অতি উত্তম। এই জন্যেই তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তিনিই ‘বাদশা-’ ক্ষমতার একচ্ছত্র অধিপতি, তিনিই সব কিছুর মালিক । এমনকি ব্যবসা বাণিজ্য করে মানুষ যা কিছু উপার্জন করে সে সকল পণ্যদ্রব্যের মালিকও তিনি । তিনি আরও স্মরণ করাচ্ছেন যে, তিনি সকল প্রকারে দুর্বলতার উর্ধ্বে এবং আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যে সকল জিনিস মানুষের নিকট গুরুত্বপূর্ণ মনে হয় এবং যেসব জিনিসের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ হয় সেসব কিছু থেকে তিনি সম্পূর্ণ পবিত্র । একথাগুলো বিশেষভাবে এই জন্যেই বলার প্রয়োজন হয়েছে যে, রসূলুল্লাহ (স.) যখন খোতবা দিচ্ছিলেন, তখন কাফেলার আগমনবার্তা ছড়িয়ে পড়ার সাথে সাথে খোতবা শোনার গুরুত্ব তাদের মনে কমে গেলো এবং অহেতুক খুশীতে অস্থির হয়ে তারা মসজিদ ত্যাগ করে চলে গেলো । সাময়িকভাবে হলেও তারা একথা ভুলে গেলো যে, এ সব কিছুর ব্যাপারে একদিন তাদের আল্লাহর কাছে জওয়াবদিহি করতে হবে । নিরক্ষর কনগোভীর মাবঝ্ধে নবী প্রেরণ ইহুদীদের দাবী যে তারাই আল্লাহর নিকবর্তী লোক, সেই কথার প্রেক্ষাপটে মহাশক্তিমান আল্লাহ তায়ালা ইহুদীদের সাথে মোবাহালা করার জন্যে নবী (স.)-কে নির্দেশ দিচ্ছেন। এই মোবাহালার মধ্যে আরও একটি কথা রয়েছে, ‘বেশ তো, তোমরা যদি আল্লাহর বিশেষ প্রিয়পাত্রই হয়ে থাকো তাহলে আসন্ন মৃত্যু কামনা করো, যেহেতু মৃত্যুর পরেই তোমরা আল্লাহর প্রিয়পাত্র হিসেবে তার কাছে হাযির হতে পারবে এবং হিসাব নিকাশের পর মহা পুরস্কার লাভ করতে পারবে, কিন্তু এ কপট আহলে কেতাবরা জানতো যে, প্রকৃতপক্ষে তারা সঠিক কাজ ও ব্যবহার করছে না, এজন্যে তারা এইভাবে মোবাহালা করতে রাযি হতে পারেনি। অপরদিকে মহাবিজ্ঞানময় আল্লাহ তায়ালা উন্মী (নিরক্ষর) লোকদের মধ্য থেকে রসূল পাঠাতে চাইলেন যাতে অধিকারী বানাতে পারেন এবং কেতাব ও বুদ্ধিমত্তার কথা তাদের শিক্ষা দিতে পারেন। এসব উপযুক্ত ও সুক্ষ্ম কথা তাদের সামনে তুলে ধরা হয়েছে যেন তারা ইসলাম গ্রহণ করতে পারে এবং মুসলমানদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়। তারপর এ সূরার মধ্যে যে মূল বিষয়বস্তুর আলোচনা করতে চাওয়া হয়েছে তা শুরু হচ্ছে । আল্লাহ তো সেই মহান সত্ত্বা, যিনি পাঠিয়েছেন তাঁর রসূলকে নিরক্ষর লোকদের মধ্যে রসূল বানিয়ে যেন তিনি তাদের আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে শুনান, কলুষ-কালিমা ও নৈতিক অপরাধসমূহ থেকে তাদের মুক্ত করেন, তাদের আল-কোরআনের কথাগুলো এবং বুদ্ধিমত্তাভরা বিদ্যা শেখান, যদিও এর পূর্বে তারা ছিলো স্পষ্ট গোমরাহীর মধ্যে । তিনি রসূল হয়ে এসেছেন অন্যদের জন্যেও, যারা এখন ও মুসলমানদের সাথে মিলিত হয়নি । আর তিনিই মহা শক্তিমান, বিজ্ঞানময় । | ৬২ সূনক্মা আল জয়া ০২০৬১) পান্না ২৮ মনখিল ৭ www.botkitab.blogspot.com
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।